ব্যাটিং ধসে ১১৪ রানেই থামল বাংলাদেশ, সমতায় ফিরল পাকিস্তান

image_pdfSaveimage_print

ক্রীড়া ডেস্কঃ বৃষ্টির আগে ৬ ওভার ৩ বলে দলীয় ২৭ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। এতে করে পুনরায় যখন বল মাঠে গড়ায়, তখন বাংলাদেশের নতুন লক্ষ্যটা হয়ে উঠে আরও চ্যালেঞ্জিং। পাকিস্তানকে হারাতে বৃষ্টি আইনে টাইগারদের লক্ষ্য নির্ধারিত হয় ৩২ ওভারে ২৪৩ রান। অর্থাৎ, বাকি ২৫.৩ ওভারে ২১৬ রান করতে হতো। কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ১১৪ রানেই থেমেছে মেহেদী মিরাজের দল। ফলে ১২৮ রানের বড় জয়ে সিরিজে সমতায় ফিরল পাকিস্তান।

শুক্রবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দলের পক্ষে সর্বোচ্চ লিটন দাস ৪১ এবং তাওহীদ হৃদয়ের ব্যাটে আসে ২৮ রান। পাকিস্তানের সমান ৩টি করে উইকেট শিকার করেছেন হারিস রউফ ও মাজ সাদাকাত।

পাকিস্তানের দেওয়া ২৭৬ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ১৩ রানের মাথায় পরপর সাজঘরে ফেলেন দুই ওপেনার তানজিদ তামিম (১) ও সাইফ হাসান (১২)। এরপর স্কোরবোর্ডে ২ রান যোগ হতেই ফিরে যান নাজমুল হোসেন শান্তও।  রানের খাতা খোলার আগেই শাহিন আফ্রিদির বলে বোল্ড হয়েছেন এই বাঁহাতি ব্যাটার। বিপর্যয় সামলানোর লক্ষ্যে উইকেটে আসেন লিটন ও হৃদয়। কিছুক্ষণ বাদেই অবশ্য তুমুল বাতাস ও বৃষ্টি শুরু হলে তাদের মাঠ ছাড়তে হয়।

নতুন লক্ষ্য পাওয়ার পর লিটন-হৃদয়ের শুরুটা ছিল দারুণ। টি-টোয়েন্টি ম্যাচের মতোই আগ্রাসী হতে হতো, সেটাই করছিলেন তারা। কিন্তু দু’জনের জুটিতে ৫৮ রান হতেই সাদাকাতের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরের পথ ধরেন লিটন। ফেরার আগে ৩৩ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪১ রান করেন তিনি। আফিফ হোসেনকেও (১৪) ফেরান তরুণ এই স্পিনার। এরপর মিরাজ (১) ও রিশাদ হোসেনও (২) ব্যাট হাতে ব্যর্থ। লিটনের সঙ্গে তাল মিলিয়ে খেলতে থাকা হৃদয়ও দ্রুতই দম হারান। ৩৮ বলে তিনি করেন ২৮ রান।

শেষ ১৯ রান তুলতেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। অথচ তখনও ম্যাচের ৫১ বল বাকি। ১২৮ রানের এই হারে তৃতীয় ও শেষ ওয়ানডেই হবে সিরিজনির্ধারণী লড়াই। আগামী ১৫ মার্চ মিরপুরে ফাইনাল ম্যাচটিতে লড়বে বাংলাদেশ-পাকিস্তান।

এর আগে, মাজ সাদাকাতের ৭৫, সালমান আগার ৬৪ এবং মোহাম্মদ রিজওয়ান ৪৪ রানে ভয় করে ২৭৫ রান সংগ্রহ করে পাকিস্তান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন রিশাদ হোসেন। দুটি উইকেট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। আর একটি করে উইকেট নেন তিনজন বোলার।

  • Related Posts

    শততম ম্যাচে রেকর্ডের ঝড় তুললেন এমবাপ্পে

    ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপ ফুটবলে নতুন এক ইতিহাস গড়লেন ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পে। তার অসাধারণ পারফরম্যান্সে ফ্রান্স শুধু জয়ই পায়নি, বরং একের পর এক রেকর্ডও নতুনভাবে লিখেছে। এমবাপ্পে এখন বিশ্বকাপে…

    বিশ্বকাপে ঝড় তুলেছে নরওয়ের ‘ভাইকিং রো’ উদযাপন, নেপথ্যে হাজার বছরের ইতিহাস

    ক্রীড়া ডেস্ক : চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপে মাঠের পারফরম্যান্সে যেমন চমক দেখাচ্ছে নরওয়ে, তেমনই মাঠের বাইরে বিশ্বজুড়ে ঝড় তুলেছে তাদের এক অনন্য উদযাপন— ‘ভাইকিং রো’ বা ভাইকিংদের নৌকা বাওয়ার অনুকরণে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    শততম ম্যাচে রেকর্ডের ঝড় তুললেন এমবাপ্পে

    • By Reporter
    • জুন ২৩, ২০২৬
    • 9 views
    শততম ম্যাচে রেকর্ডের ঝড় তুললেন এমবাপ্পে

    যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধে ডিএসসিসি, বিডি ক্লিন ও রেড ক্রিসেন্টের যৌথ উদ্যোগ

    • By Reporter
    • জুন ২৩, ২০২৬
    • 9 views
    যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধে ডিএসসিসি, বিডি ক্লিন ও রেড ক্রিসেন্টের যৌথ উদ্যোগ

    রাতে ১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

    • By Reporter
    • জুন ২৩, ২০২৬
    • 8 views
    রাতে ১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

    ১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে যুদ্ধে জড়াবে ইসরায়েল: ইহুদি নেতার সতর্কবার্তা

    • By Reporter
    • জুন ২৩, ২০২৬
    • 9 views
    ১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে যুদ্ধে জড়াবে ইসরায়েল: ইহুদি নেতার সতর্কবার্তা

    খামেনির দাফন ও শেষ বিদায়: তেহরানে তিন দিনের সরকারি ছুটি ঘোষণা

    • By Reporter
    • জুন ২৩, ২০২৬
    • 9 views
    খামেনির দাফন ও শেষ বিদায়: তেহরানে তিন দিনের সরকারি ছুটি ঘোষণা

    বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি, খুলে দেওয়া হয়েছে সব জলকপাট

    • By Reporter
    • জুন ২৩, ২০২৬
    • 9 views
    বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি, খুলে দেওয়া হয়েছে সব জলকপাট