লাক্স সুপারস্টার সেরা সুন্দরীর পুরস্কার জিতলেন বর্ণিতা

image_pdfSaveimage_print

বিনোদন ডেস্কঃ দেশের জনপ্রিয় রিয়েলিটি শো ‘লাক্স সুপারস্টার’-এর পর্দা নেমেছে। এবারের আসরে সেরা সুন্দরী হিসেবে বিজয়ী হয়েছেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক জমকালো গ্র্যান্ড ফিনালে তার নাম ঘোষণা করা হয়।

তারকাখচিত এই আয়োজনে বর্ণিতার হাতে বিজয়ীর ট্রফি তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইউনিলিভার বাংলাদেশের নতুন সিইও ও ব্যবস্থাপনা পরিচালক রুহুল কুদ্দুস খান এবং লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।

বর্ণিতার হাতে মুকুটের পাশাপাশি সোয়ারোভস্কি ক্রিস্টাল দিয়ে তৈরি বিশেষ ট্রফি তুলে দেওয়া হয়। সেই সঙ্গে একটি বিলাসবহুল গাড়িও বুঝিয়ে দেওয়া হয়।

এবারের আসরে ফার্স্ট রানার আপ নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের আমিনা ইসলাম। সেকেন্ড রানার আপের শিরোপা জিতেছেন পাবনার নাযাহ নাওয়ার বিনতে নুরুল। চূড়ান্ত পর্বের লড়াইয়ে এই তিনজনের সঙ্গে আরও অংশ নিয়েছিলেন খুলনার নুসরাত আফরীন ইয়ুমনা এবং ঢাকার তিস্তা পাল। পাঁচ প্রতিযোগীর হাড্ডাহাড্ডি লড়াই শেষে বিচারকদের রায়ে সেরার তালিকায় জায়গা করে নেন তারা।

সাত বছর পর এই আয়োজনটি ফিরে আসায় শুরু থেকেই সাধারণ দর্শক ও শোবিজ অঙ্গনে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা গেছে। লক্ষাধিক আবেদনকারীর মধ্য থেকে দীর্ঘ বাছাই প্রক্রিয়া শেষে সেরা দশ এবং পরবর্তী সময়ে সেরা পাঁচ প্রতিযোগী চূড়ান্ত লড়াইয়ের মঞ্চে জায়গা করে নিয়েছিলেন। জমকালো এই আয়োজনে উপস্থিত ছিলেন চলচ্চিত্র ও বিনোদন জগতের বিশিষ্ট তারকারা।

  • Related Posts

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি

    ডেস্ক নিউজ : বাংলাদেশ সরকার, লিবিয়া কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) যৌথ উদ্যোগে সোমবার লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭০ জন বাংলাদেশি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রত্যাবাসিত…

    বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন

    ডেস্ক নিউজঃ সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে আজ সংবাদ সম্মেলন আয়োজন করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। সোমবার (২৫ মে) বিকেল ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি

    • By Reporter
    • মে ২৫, ২০২৬
    • 8 views
    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি

    ট্রাম্পের ‘নরককুণ্ড’ মন্তব্য ঢাকতে মোদি-বন্দনায় মাতলেন রুবিও

    • By Reporter
    • মে ২৫, ২০২৬
    • 8 views
    ট্রাম্পের ‘নরককুণ্ড’ মন্তব্য ঢাকতে মোদি-বন্দনায় মাতলেন রুবিও

    নিষিদ্ধ হওয়ার পর মুখ খুললেন রণবীর সিং

    • By Reporter
    • মে ২৫, ২০২৬
    • 8 views
    নিষিদ্ধ হওয়ার পর মুখ খুললেন রণবীর সিং

    সেঞ্চুরিতে নতুন ইতিহাস গড়লেন হামজা

    • By Reporter
    • মে ২৫, ২০২৬
    • 8 views
    সেঞ্চুরিতে নতুন ইতিহাস গড়লেন হামজা

    সিসি ক্যামেরা প্রকল্পে কোটি টাকা লোপাট, দুই গাড়িতে ৩১ চালক! গণপূর্তের ই/এম জোনে অনিয়মের বিস্ফোরক অভিযোগ

    সিসি ক্যামেরা প্রকল্পে কোটি টাকা লোপাট, দুই গাড়িতে ৩১ চালক! গণপূর্তের ই/এম জোনে অনিয়মের বিস্ফোরক অভিযোগ

    বিয়ের প্রলোভনে ধর্ষণ: খোন্দকার আলমগীর হোসেনের বিরুদ্ধে মানববন্ধন, সাংগঠনিক ব্যবস্থার দাবি নারী সাংবাদিকদের

    বিয়ের প্রলোভনে ধর্ষণ: খোন্দকার আলমগীর হোসেনের বিরুদ্ধে মানববন্ধন, সাংগঠনিক ব্যবস্থার দাবি নারী সাংবাদিকদের