সন্ধ্যা ৬টার মধ্যেই দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ জ্বালানি সংকট মোকাবিলায় সন্ধ্যা ৬টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত আপাতত বহাল রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

শনিবার (৪ এপ্রিল) রাজধানীর বিদ্যুৎ ভবনে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বর্তমানে তা পরিবর্তনের কোনো সুযোগ নেই।

মন্ত্রী ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান, জাতীয় স্বার্থে সরকারের এই সিদ্ধান্ত মেনে চলার জন্য। তিনি বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এই ধরনের পদক্ষেপ জরুরি হয়ে পড়েছে।

বৈঠক শেষে দোকান ও শপিংমল মালিক সমিতির নেতারা জানান, তারা সরকারের সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। বর্তমান পরিস্থিতি বিবেচনায় সন্ধ্যা ৬টার মধ্যে দোকান বন্ধ রাখার নির্দেশনা মেনে নেওয়ার কথা জানিয়েছেন তারা। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে সময়সীমা পুনর্বিবেচনার অনুরোধও জানিয়েছেন ব্যবসায়ীরা।

এর আগে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকার অফিস সময় এবং বাজার বন্ধের সময় নির্ধারণ করে দেয়। সেই অনুযায়ী সন্ধ্যা ৬টার পর সব ধরনের শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এই নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি চালানো হবে বলেও জানানো হয়েছে।

  • Related Posts

    তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে

    ডেস্ক নিউজঃ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির লাশ উদ্ধারের ঘটনায় করা হত্যা মামলায় তার ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা…

    মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি নির্ধারণ

    মালয়েশিয়ায় কর্মসংস্থানে যেতে ইচ্ছুক সাধারণ কর্মীদের জন্য মেডিকেল পরীক্ষার ফি জনপ্রতি ৮ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।   শনিবার (৩১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে

    • By admin admon
    • অক্টোবর ৩১, ২০২৬
    • 9 views
    তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে

    ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগে চট্টগ্রাম গণপূর্তের প্রকৌশলী মেহেদী, এনডিইর সঙ্গে যোগসাজশের প্রশ্ন

    • By admin admon
    • অক্টোবর ৩১, ২০২৬
    • 10 views
    ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগে চট্টগ্রাম গণপূর্তের প্রকৌশলী মেহেদী, এনডিইর সঙ্গে যোগসাজশের প্রশ্ন

    ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টো চুরি, অর্ধেক উদ্ধারের দাবি বাইন্যান্সের

    • By admin admon
    • অক্টোবর ৩১, ২০২৬
    • 10 views
    ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টো চুরি, অর্ধেক উদ্ধারের দাবি বাইন্যান্সের

    চাকরির বেতন ১০ হাজার, ব্যাংকে ঢুকল ১০ হাজার কোটি

    • By admin admon
    • অক্টোবর ৩১, ২০২৬
    • 6 views
    চাকরির বেতন ১০ হাজার, ব্যাংকে ঢুকল ১০ হাজার কোটি

    মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি নির্ধারণ

    মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি নির্ধারণ

    মালয়েশিয়া যেতে ৬-৭ লাখ টাকা দাবি করার অভিযোগ

    • By admin admon
    • অক্টোবর ৩১, ২০২৬
    • 11 views
    মালয়েশিয়া যেতে ৬-৭ লাখ টাকা দাবি করার অভিযোগ