কিয়েভের আক্রমণে রাশিয়ার বন্দরনগরীতে জরুরি অবস্থা

image_pdfSaveimage_print

বিশেষ প্রতিবেদকঃ রাশিয়ার দক্ষিণাঞ্চলের কৃষ্ণসাগর উপকূলের গুরুত্বপূর্ণ এক বন্দরনগরীতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। মেয়র আন্দ্রেই ক্রাভচেঙ্কো জানিয়েছেন, রাতে ইউক্রেনের ড্রোন হামলার পর ১৪ নভেম্বর সকালে নোভোরোসিয়েস্ক বন্দরনগরীতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

ক্রাভচেঙ্কো জানিয়েছেন, কিয়েভের রাতের হামলায় ‘অরোরা রেসিডেনশিয়াল কমপ্লেক্স’ ও ‘সুভোরোভস্কায়া স্ট্রিট’-এর আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি ব্যক্তিমালিকানাধীন ভবনও ধ্বংস হয়ে গেছে। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। প্রয়োজনে অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হবে।

আঞ্চলিক গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাতিয়েভ জানান, নোভোরোসিয়েস্কে তিনটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে এখন পর্যন্ত পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে, তাদের মধ্যে দুজন শিশুও আছে।

ইউক্রোনের ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে শস্য টার্মিনালের তিনটি ট্যাংকারও ক্ষতিগ্রস্ত হয়েছে। ড্রোনের ধংসাবশেষ তেমরিউকস্কি জেলার তামান গ্রামে এবং আনাপার কাছের ইউরোভকা ও সিবানোবালকা গ্রামেও পড়ে।

এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়ে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গত রাতে তাদের দুই শতাধিক ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত ও জব্দ করেছে।

নোভোরোসিয়েস্ক রাশিয়ার অন্যতম প্রধান উষ্ণ পানির বন্দর। এই বন্দর দিয়েই দেশটির তেল ও শস্যের বড় অংশ রপ্তানি করা হয়। বন্দরটি রাশিয়ার কৌশলগত সামরিক ও বাণিজ্যিক যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

Related Posts

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির অনিশ্চয়তায় বাড়ছে তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ অনিশ্চিত থাকায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। একই সময়ে বিশ্ব শেয়ারবাজারে মিশ্র প্রবণতা দেখা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে…

যুদ্ধে চাকরি হারিয়েছেন ২০ লাখ ইরানি

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধের প্রভাবে ইরানে ২০ লাখের বেশি মানুষ চাকরি হারিয়েছেন বলে জানিয়েছেন দেশটির শ্রম উপমন্ত্রী গোলাম হোসেন মোহাম্মাদি। এতে আগে থেকেই নিষেধাজ্ঞা ও ইন্টারনেট ব্ল্যাকআউটে বিপর্যস্ত ইরানের ভঙ্গুর…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

  • By Reporter
  • এপ্রিল ২৯, ২০২৬
  • 10 views
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

  • By Reporter
  • এপ্রিল ২৯, ২০২৬
  • 9 views
বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বৃষ্টি থাকতে পারে আরও ৫ দিন

  • By Reporter
  • এপ্রিল ২৯, ২০২৬
  • 9 views
বৃষ্টি থাকতে পারে আরও ৫ দিন

পুরো দেশেই বেসিক সুবিধা গড়ে তোলার পরিকল্পনা প্রধানমন্ত্রীর

  • By Reporter
  • এপ্রিল ২৯, ২০২৬
  • 9 views
পুরো দেশেই বেসিক সুবিধা গড়ে তোলার পরিকল্পনা প্রধানমন্ত্রীর

দেশের বাজারে আবারও কমলো স্বর্ণ ও রুপার দাম

  • By Reporter
  • এপ্রিল ২৯, ২০২৬
  • 6 views
দেশের বাজারে আবারও কমলো স্বর্ণ ও রুপার দাম

ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী

  • By Reporter
  • এপ্রিল ২৯, ২০২৬
  • 4 views
ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী