অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজ : নোয়াখালীর বেগমগঞ্জে দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী তন্ময় কুরী (১৬) নিহতের ঘটনায় ঘাতক চালক মো. নাজমুলকে (২০) গ্রেফতার করেছে র‌্যাব-১১।

সোমবার দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

এর আগে রোববার রাত ৮টার দিকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা এলাকার কলেজ গেইট সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নাজমুলের উপজেলার নাজিরপুর এলাকার সাইফুল ইসলামের ছেলে। নিহত কুরী বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী ডেলটা জুট মিল উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। সে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল।

র‌্যাব জানায়, গত ৬ মে দুপুর পৌনে ১২টার দিকে মিনিটে বেগমগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ গেটের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুত ও বেপরোয়া গতির একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা তন্ময় কুরী ও তার সহপাঠী জিৎ দেবনাথকে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা তাদের উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তন্ময়ের অবস্থার অবনতি হওয়ায় তাকে নোয়াখালীর একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর। তিনি বলেন, এ ঘটনায় নিহতের বাবা কার্তিক কুরী বাদী হয়ে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার পর র‌্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারির মাধ্যমে অভিযুক্ত চালককে শনাক্ত করে গ্রেফতার করে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

  • Related Posts

    পে-স্কেল: প্রস্তুত সুপারিশে অর্থমন্ত্রীর সম্মতি পেলেই পাঠানো হবে মন্ত্রিসভায়

    ডেস্ক নিউজঃ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত নবম পে-স্কেলের সুপারিশ চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। প্রস্তাবটি বাস্তবায়নের আগে এখন কেবল অর্থমন্ত্রীর সম্মতির অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সবুজ সংকেত মিললেই তা মন্ত্রিসভার অনুমোদনের…

    ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ, টিকিটের টাকা ফেরত

    ডেস্ক নিউজঃ টানা তিন দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে রেললাইন তলিয়ে যাওয়ায় ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।  বুধবার (৮ জুলাই) ভোরে বাংলাদেশ রেলওয়ের পরিচালক…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ১২ বছরের চাকরিতে শতকোটি টাকার সম্পদের অভিযোগ, কাস্টমস কর্মকর্তা আলতাফকে ঘিরে নানা প্রশ্ন

    • By admin admon
    • জুলাই ৮, ২০২৬
    • 18 views
    ১২ বছরের চাকরিতে শতকোটি টাকার সম্পদের অভিযোগ, কাস্টমস কর্মকর্তা আলতাফকে ঘিরে নানা প্রশ্ন

    তীব্র গরমে মক্কা ও মদিনাতে বিশেষ সতর্কতা জারি

    • By admin admon
    • জুলাই ৮, ২০২৬
    • 6 views
    তীব্র গরমে মক্কা ও মদিনাতে বিশেষ সতর্কতা জারি

    পে-স্কেল: প্রস্তুত সুপারিশে অর্থমন্ত্রীর সম্মতি পেলেই পাঠানো হবে মন্ত্রিসভায়

    • By admin admon
    • জুলাই ৮, ২০২৬
    • 5 views
    পে-স্কেল: প্রস্তুত সুপারিশে অর্থমন্ত্রীর সম্মতি পেলেই পাঠানো হবে মন্ত্রিসভায়

    দুপুরের মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

    • By admin admon
    • জুলাই ৮, ২০২৬
    • 5 views
    দুপুরের মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

    ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ, টিকিটের টাকা ফেরত

    • By admin admon
    • জুলাই ৮, ২০২৬
    • 5 views
    ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ, টিকিটের টাকা ফেরত

    সরকারি চাকরিতে ৫ লাখ ২১ হাজারের বেশি পদ শূন্য: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

    • By Reporter
    • জুলাই ৭, ২০২৬
    • 6 views
    সরকারি চাকরিতে ৫ লাখ ২১ হাজারের বেশি পদ শূন্য: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী