জেট ফুয়েল বিক্রি সাময়িক বন্ধ করলো রাশিয়া

image_pdfSaveimage_print

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া বিমান চলাচলে ব্যবহৃত জেট ফুয়েল বা বিমান জ্বালানি রপ্তানির বা বিক্রির ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে। দেশজুড়ে তেল শোধনাগার এবং অন্যান্য জ্বালানি অবকাঠামোর ওপর ইউক্রেনের হামলার ফলে অভ্যন্তরীণ উৎপাদন হ্রাস পাওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

সোমবার ক্রেমলিন প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে, যা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

রাশিয়া মূলত রেলপথে মধ্য এশিয়ার দেশ কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তানে জেট ফুয়েল বা বিমানের জ্বালানি রপ্তানি করে থাকে।

রুশ সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক পণ্য বিনিময়ের উদ্দেশ্যে কমোডিটি এক্সচেঞ্জের মাধ্যমে কেনা জেট ফুয়েলের ক্ষেত্রেও এই নতুন বিধিনিষেধ সমানভাবে প্রযোজ্য হবে।

ক্রেমলিন স্পষ্ট করেছে, ‘এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো রাশিয়ার অভ্যন্তরীণ জ্বালানি বাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করা।’

তবে রুশ প্রশাসন এই নিষেধাজ্ঞার ক্ষেত্রে বেশ কিছু বিশেষ ছাড় বা ব্যতিক্রমের কথা উল্লেখ করেছে, যার মধ্যে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পূর্বে সম্পন্ন হওয়া শুল্ক প্রক্রিয়া এবং বিভিন্ন দেশের সঙ্গে করা দ্বিপক্ষীয় চুক্তির অধীনে থাকা জ্বালানি সরবরাহ অন্তর্ভুক্ত রয়েছে।

  • Related Posts

    হান্টাভাইরাস আক্রান্ত ক্রুজ শিপের স্প্যানিশ নাগরিকের শরীরে সংক্রমণ শনাক্ত

    আন্তর্জাতিক ডেস্ক : হান্টাভাইরাস প্রাদুর্ভাবের শিকার হওয়া প্রমোদতরি ‘এমভি হন্ডিয়াস’ থেকে উদ্ধারকৃত এক স্প্যানিশ নাগরিকের শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে। সোমবার স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদ্রিদের একটি হাসপাতালে…

    ট্রাম্পের ‘নরককুণ্ড’ মন্তব্য ঢাকতে মোদি-বন্দনায় মাতলেন রুবিও

    আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী নয়াদিল্লিতে রবিবার এক প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের পাশে দাঁড়িয়ে এক মার্কিন সাংবাদিকের গুগলি প্রশ্নের মুখে পড়েন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয়দের বর্ণবাদের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    নবম পে-স্কেলে সর্বনিম্ন মূল বেতন কত?

    • By Reporter
    • জুন ১, ২০২৬
    • 4 views
    নবম পে-স্কেলে সর্বনিম্ন মূল বেতন কত?

    জেট ফুয়েল বিক্রি সাময়িক বন্ধ করলো রাশিয়া

    • By Reporter
    • জুন ১, ২০২৬
    • 5 views
    জেট ফুয়েল বিক্রি সাময়িক বন্ধ করলো রাশিয়া

    শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত কামরুদ্দীন আবসার

    • By Reporter
    • জুন ১, ২০২৬
    • 7 views
    শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত কামরুদ্দীন আবসার

    সান মারিনোতে পৌঁছেছে বাংলাদেশ দল

    • By Reporter
    • জুন ১, ২০২৬
    • 5 views
    সান মারিনোতে পৌঁছেছে বাংলাদেশ দল

    যমুনার পানি বাড়ছে, তলিয়ে যাচ্ছে নিম্নাঞ্চল

    • By Reporter
    • জুন ১, ২০২৬
    • 5 views
    যমুনার পানি বাড়ছে, তলিয়ে যাচ্ছে নিম্নাঞ্চল

    ৩৪ জেলায় বইছে তাপপ্রবাহ, অব্যাহত থাকতে পারে

    ৩৪ জেলায় বইছে তাপপ্রবাহ, অব্যাহত থাকতে পারে