মায়ের প্রতি অবহেলা: যুগ্ম সচিব ছেলে আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজ : রাজধানীর মিরপুরে একটি বাসায় ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের মৃত্যুর ঘটনায় তার ছেলে যুগ্মসচিব আনিসুর রহমানকে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) পদ থেকে সরিয়ে দিয়েছে সরকার।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে জানানো হয়েছে, তাকে পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাকে ৪ জুনের মধ্যে (বৃহস্পতিবার) বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হয়ে বদলি কর্মস্থলে যোগদান করবেন; অন্যথায় তিনি ৪ জুন অপরাহ্ণে বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।

এর আগে দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানান, পিতা-মাতার ভরণপোষণ আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে যুগ্ম-সচিব এ কে এম আনিসুর রহমানের বক্তব্য নেওয়াসহ প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হবে।

গত ৩১ মে ঢাকার মিরপুর-১১ নম্বরে একটি বাসা থেকে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। ৯৯৯–এ ফোন পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহটি পচে গিয়ে পোকায় ধরেছিল। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, পুরো বাসাটি ছিল নোংরা ও অগোছালো। দুর্গন্ধ পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির বলেন, নুরজাহান বেগম যে বাসায় ছিলেন, সেটা তার মেয়ের বাসা। সেখানে তিনি মেয়ের সঙ্গে থাকতেন। বাসাটি খুব নোংরা ছিল।

ওসি আরও বলেন, নুরজাহানের এক ছেলে যুগ্ম সচিব, আরেক ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক। এক মেয়ে স্থানীয় একটি স্কুলে শিক্ষকতা করেন।

নুরজাহান বেগমের এমন মৃত্যুর ঘটনায় তার সন্তানদের অবহেলার বিষয়টি নিয়ে বিভিন্ন মহল থেকে নানা সমালোচনা হচ্ছে।

  • Related Posts

    হাম ও উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু, প্রাণহানি ৬০০ ছাড়াল

    ডেস্ক নিউজ : গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৬৫ জন।…

    কমলো ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম

    ডেস্ক নিউজঃ চলতি জুন মাসে ভোক্তা পর্যায়ে সামান্য কমেছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৯৪০ টাকা থেকে কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৮৫ টাকা। আর যানবাহনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    হাম ও উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু, প্রাণহানি ৬০০ ছাড়াল

    • By Reporter
    • জুন ৩, ২০২৬
    • 4 views
    হাম ও উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু, প্রাণহানি ৬০০ ছাড়াল

    মায়ের প্রতি অবহেলা: যুগ্ম সচিব ছেলে আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার

    • By Reporter
    • জুন ৩, ২০২৬
    • 5 views
    মায়ের প্রতি অবহেলা: যুগ্ম সচিব ছেলে আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার

    কুয়েতে নজিরবিহীন হামলা: চরম আতঙ্কে জিসিসি দেশগুলো

    • By Reporter
    • জুন ৩, ২০২৬
    • 4 views
    কুয়েতে নজিরবিহীন হামলা: চরম আতঙ্কে জিসিসি দেশগুলো

    আবারও বিয়ে করছেন আমির খান, কনে কে

    • By Reporter
    • জুন ৩, ২০২৬
    • 4 views
    আবারও বিয়ে করছেন আমির খান, কনে কে

    নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ

    • By Reporter
    • জুন ৩, ২০২৬
    • 4 views
    নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ

    কমলো ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম

    কমলো ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম