গাজায় ইসরায়েলের বিমান হামলায় চার শিশুসহ নিহত ৯

image_pdfSaveimage_print

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের গাজা নগরীত ইসরায়েলের বিমান হামলায় চার শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, বুধবার (৩ জুন) রাতে গাজা নগরীর বিভিন্ন এলাকায় চারটি আবাসিক ভবনে একযোগে বিমান হামলা চালায় ইসরায়েলের বাহিনী। বাসিন্দাদের কোনো ধরনের আগাম সতর্কবার্তা না দিয়েই এই হামলা চালানো হয়। ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে।

আল-শিফা হাসপাতাল সূত্রে প্রথমে ৬ জন নিহতের খবর পাওয়া গিয়েছিল। পরে নিহতের সংখ্যা বেড়ে ৯-এ দাঁড়ায়।

এদিকে হামাস নিয়ন্ত্রিত গাজার সরকারি গণমাধ্যম দপ্তর জানিয়েছে, গত বছর ১ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। এরপরও ইসরায়েলের বাহিনী এখন পর্যন্ত তিন হাজারেরও বেশিবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এসব লঙ্ঘনের ঘটনায় অন্তত ৯০০ ফিলিস্তিনি নিহত এবং দুই হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

বর্তমানে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চললেও গাজায় ইসরায়েলি হামলা থেমে নেই বলে অভিযোগ করেছে ফিলিস্তিনি পক্ষ।

সূত্র: আল জাজিরা

  • Related Posts

    শত্রুর যেকোনো হুমকিতে তাৎক্ষণিক জবাবের নির্দেশ মোজতবা খামেনির

    আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশটির সশস্ত্র বাহিনীকে যেকোনো সম্ভাব্য শত্রু হুমকির জবাবে ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। শনিবার (৩১ অক্টোবর)…

    ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টো চুরি, অর্ধেক উদ্ধারের দাবি বাইন্যান্সের

    আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি লেনদেন প্ল্যাটফর্ম বাইন্যান্স জানিয়েছে, বড় ধরনের সাইবার হামলায় চুরি হওয়া অর্থের প্রায় অর্ধেক তারা জব্দ করতে সক্ষম হয়েছে। এই হামলায় প্রায় ৬৩০ কোটি ডলারের ডিজিটাল…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ প্রতিনিধি দল

    • By Sara
    • অক্টোবর ৩১, ২০২৬
    • 18 views
    অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ প্রতিনিধি দল

    মধ্যরাত থেকে জাটকা ধরায় ৮ মাসের নিষেধাজ্ঞা

    • By Sara
    • অক্টোবর ৩১, ২০২৬
    • 9 views
    মধ্যরাত থেকে জাটকা ধরায় ৮ মাসের নিষেধাজ্ঞা

    শত্রুর যেকোনো হুমকিতে তাৎক্ষণিক জবাবের নির্দেশ মোজতবা খামেনির

    • By Sara
    • অক্টোবর ৩১, ২০২৬
    • 13 views
    শত্রুর যেকোনো হুমকিতে তাৎক্ষণিক জবাবের নির্দেশ মোজতবা খামেনির

    পুলিশের সঙ্গে সংঘর্ষের পর আবারও মহাসড়কে শ্রমিকরা

    • By Sara
    • অক্টোবর ৩১, ২০২৬
    • 13 views
    পুলিশের সঙ্গে সংঘর্ষের পর আবারও মহাসড়কে শ্রমিকরা

    ওয়েস্ট ইন্ডিজের কাছে বিশাল ব্যবধানে হারলো বাংলাদেশ

    • By Sara
    • অক্টোবর ৩১, ২০২৬
    • 8 views
    ওয়েস্ট ইন্ডিজের কাছে বিশাল ব্যবধানে হারলো বাংলাদেশ

    ২০০ কোটির প্রতারণা মামলায় নোরা ফাতেহিকে আদালতে তলব

    • By Sara
    • অক্টোবর ৩১, ২০২৬
    • 7 views
    ২০০ কোটির প্রতারণা মামলায় নোরা ফাতেহিকে আদালতে তলব