ইরাকের গোল নায়ক আয়মেনের অবিশ্বাস্য ইতিহাস

image_pdfSaveimage_print

ক্রীড়া ডেস্ক : ৪০ বছর পর বিশ্বকাপে ফিরে স্বপ্নের শুরুটা ভালো হয়নি ইরাকের। নিজেদের প্রথম ম্যাচে নরওয়ের কাছে ১-৪ গোলে হেরেছে তারা। ম্যাচে জোড়া গোল করে আলোচনায় এসেছেন নরওয়ের তারকা আর্লিং হাল্যান্ড। তবে পরাজয়ের মধ্যেও একমাত্র গোল করে নজর কেড়েছেন ইরাকের স্ট্রাইকার আয়মেন হুসেন।

তবে শুধু মাঠের পারফরম্যান্স নয়, জীবনের কঠিন বাস্তবতার কারণেও আলোচনায় এই ৩০ বছর বয়সী ফুটবলার। শৈশবে ভয়াবহ ট্র্যাজেডির মুখোমুখি হতে হয়েছিল তাকে। ২০০৮ সালে, মাত্র ১২ বছর বয়সে আল-কায়েদার হামলায় নিহত হন তাঁর বাবা, তিনি ছিলেন ইরাকি সেনাবাহিনীর সদস্য। পরিবারের ওপর নেমে আসে গভীর শোক।

এর কিছুদিন পর আরও বড় আঘাত আসে, অপহরণ করা হয় তাঁর ভাইকে, যার আজও কোনো খোঁজ মেলেনি। পরপর এই দুই বিপর্যয়ে ভেঙে পড়েছিলেন আয়মেন। এমনকি একসময় ফুটবল ছেড়ে দেওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি, পরিবারের দায়িত্ব নিতে চেয়েছিলেন কাঁধে।

তবে তাঁর মা তাকে ভেঙে পড়তে দেননি। ফুটবল চালিয়ে যেতে উৎসাহ দেন, আর সেখান থেকেই বদলে যায় আয়মেনের জীবন। ধীরে ধীরে নিজেকে গড়ে তোলেন পেশাদার ফুটবলে। ২০১৩ সালে অভিষেকের পর ইরাকসহ তিউনিশিয়া, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও মরক্কোর বিভিন্ন ক্লাবে খেলেছেন তিনি।

বিশ্বকাপের মঞ্চে তাঁর এই গোল শুধু একটি ম্যাচের পরিসংখ্যান নয়, বরং ইতিহাসের অংশ। ১৯৮৬ সালের পর এই প্রথম বিশ্বকাপে গোল পেল ইরাক, আর সেই ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছেন আয়মেন।

  • Related Posts

    অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতেই পারেননি বাংলাদেশের মেয়েরা

    ক্রীড়া ডেস্ক : যে লড়াইয়ের পূর্বাভাস ছিল একতরফা, মাঠেও তার ব্যতিক্রম হয়নি। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি বাংলাদেশ নারী দল। বুধবার (১৭ জুন) হেডিংলিতে…

    মেসি ৩-০ আলজেরিয়া; আর্জেন্টিনার দারুণ সূচনা

    ক্রীড়া ডেস্কঃ একেই বলে মাস্টারক্লাস, একেই বলে দুর্দান্ত-দারুণ। এমন সুন্দর শুরু করা যায়, সেটা কোনো দিন ভেবেছিলেন কি লিওনার্দো দ্য ভিঞ্চিও। তিনি ভেবেছেন কিনা জানি না তবে তার নামের সাথে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    বরাদ্দ ফ্ল্যাটের জন্য সংসদে ওয়াশিং মেশিন-ওভেন চাইলেন জামায়াতের সংসদ সদস্য

    • By Reporter
    • জুন ১৭, ২০২৬
    • 8 views
    বরাদ্দ ফ্ল্যাটের জন্য সংসদে ওয়াশিং মেশিন-ওভেন চাইলেন জামায়াতের সংসদ সদস্য

    সংসদে ‘আই হ্যাভ এ প্লান’ এর ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

    • By Reporter
    • জুন ১৭, ২০২৬
    • 9 views
    সংসদে ‘আই হ্যাভ এ প্লান’ এর ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

    ভিয়েতনামে মাংসের জন্য চুরি করা ৪০০-এর বেশি বিড়াল উদ্ধার

    • By Reporter
    • জুন ১৭, ২০২৬
    • 10 views
    ভিয়েতনামে মাংসের জন্য চুরি করা ৪০০-এর বেশি বিড়াল উদ্ধার

    সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন ৫ অপহৃত জেলে

    • By Reporter
    • জুন ১৭, ২০২৬
    • 10 views
    সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন ৫ অপহৃত জেলে

    আমিই বস, ম্যাক্রোঁ-মেলোনিদের সামনে ঘোষণা ট্রাম্পের

    • By Reporter
    • জুন ১৭, ২০২৬
    • 9 views
    আমিই বস, ম্যাক্রোঁ-মেলোনিদের সামনে ঘোষণা ট্রাম্পের

    ইরাকের গোল নায়ক আয়মেনের অবিশ্বাস্য ইতিহাস

    • By Reporter
    • জুন ১৭, ২০২৬
    • 8 views
    ইরাকের গোল নায়ক আয়মেনের অবিশ্বাস্য ইতিহাস