আর্জেন্টিনার কাছে হারের পর শাস্তির মুখে মিশর কোচ

image_pdfSaveimage_print

ক্রীড়া ডেস্কঃ বিশ্বকাপের শেষ ষোলোর নাটকীয় ম্যাচে আর্জেন্টিনার কাছে হারের পর বড় ধরনের শাস্তির মুখে পড়তে যাচ্ছেন মিশরের প্রধান কোচ হোসাম হাসান। ম্যাচ শেষে আর্জেন্টিনার সমর্থকদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় এবং তাদের দিকে থুতু ছিটানোর অভিযোগে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে ফিফা।

ম্যাচে দীর্ঘ সময় এগিয়ে ছিল মিশর। ইয়াসের ইব্রাহিম ও মোস্তফা জিকোর গোলে ৭৯ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে ছিল আফ্রিকার দলটি। তবে শেষ ১৪ মিনিটে ক্রিস্তিয়ান রোমেরো, লিওনেল মেসি ও এনজো ফার্নান্দেজের গোলে ৩-২ ব্যবধানে অবিশ্বাস্য জয় তুলে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

ম্যাচজুড়ে বেশ কয়েকটি বিতর্কিত রেফারিং সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ ছিল মিশর। বিশেষ করে পেনাল্টির দুটি আবেদন নাকচ হওয়ায় খেলোয়াড় ও কোচিং স্টাফের মধ্যে অসন্তোষ দেখা দেয়। পরে এক ভিএআর বিশেষজ্ঞও দাবি করেন, অন্তত একটি ঘটনায় মিশরের পেনাল্টি পাওয়া উচিত ছিল।

ম্যাচ চলাকালেই ডাগআউটে আচরণের কারণে হলুদ কার্ড দেখেন হোসাম হাসান। এরপর শেষ বাঁশি বাজার পর ড্রেসিংরুমে ফেরার পথে আর্জেন্টিনার সমর্থকদের সঙ্গে তার উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, উত্তেজনার একপর্যায়ে তিনি সমর্থকদের দিকে থুতু ছিটান। ঘটনাটি নিয়ে ইতোমধ্যেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ফিফার শৃঙ্খলাবিধি অনুযায়ী, কারও দিকে থুতু ছিটানো গুরুতর অসদাচরণ এবং এটি শারীরিক আক্রমণের পর্যায়ে বিবেচিত হয়। এমন অপরাধে অন্তত তিন ম্যাচের নিষেধাজ্ঞাসহ আরও কঠোর শাস্তির বিধান রয়েছে।

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে রেফারিং নিয়ে প্রশ্নের জবাবে হোসাম হাসান সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানান। পাশাপাশি ফিলিস্তিন প্রসঙ্গে মানবিক অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমরা চাই ফুটবল মানবতার বার্তা বহন করুক।’

সূত্র: টি-স্পোর্টস

Share this news as a Photo Card

  • Related Posts

    হৃদয়ের অবিশ্বাস্য ইনিংসে জোহানেসবার্গে বাংলাদেশের রেকর্ড গড়া দিন

    ক্রীড়া ডেস্ক : দিনের শুরুটা ছিল হতাশার। চতুর্থ উইকেটে ভালো জুটি পেলেও রাবাদার জোড়া আঘাতে ফের একবার ব্যাটফুটে পড়ে বাংলাদেশ। তবে বিপর্যয়ের সময়ে ষষ্ঠ উইকেটে ব্যাটিংয়ে নেমে হৃদয়-লিটনের ২০৬ রানের…

    ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

    ক্রীড়া ডেস্ক : ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত সভার পর আইসিসি ২০৩৫ সাল পর্যন্ত পুরুষদের প্রধান আইসিসি ইভেন্টগুলোর সময়সূচি অনুমোদন দিয়েছে। এর মধ্যে ২০৩১ সালে ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ-ভারত। এছাড়া…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ভিসাপ্রত্যাশীদের তৃতীয় পক্ষের সেবা না নেওয়ার পরামর্শ মার্কিন দূতাবাসের

    • By admin admon
    • নভেম্বর ১৬, ২০২৬
    • 0 views
    ভিসাপ্রত্যাশীদের তৃতীয় পক্ষের সেবা না নেওয়ার পরামর্শ মার্কিন দূতাবাসের

    রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাচ্ছেন সেনাবাহিনীর দুই মেজর জেনারেল

    • By admin admon
    • নভেম্বর ১৬, ২০২৬
    • 3 views
    রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাচ্ছেন সেনাবাহিনীর দুই মেজর জেনারেল

    বঙ্গোপসাগরে নিম্নচাপ, আজ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

    • By admin admon
    • নভেম্বর ১৬, ২০২৬
    • 4 views
    বঙ্গোপসাগরে নিম্নচাপ, আজ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

    সেনাবাহিনী থেকে বরখাস্ত হলেন কর্মকর্তা দম্পতি

    • By Sara
    • নভেম্বর ১৫, ২০২৬
    • 17 views
    সেনাবাহিনী থেকে বরখাস্ত হলেন কর্মকর্তা দম্পতি

    হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবে গেল বিশাল সুপারট্যাংকার

    • By Sara
    • নভেম্বর ১৫, ২০২৬
    • 15 views
    হরমুজ প্রণালিতে ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবে গেল বিশাল সুপারট্যাংকার

    টুঙ্গিপাড়া থেকে মিছিল নিয়ে পিরোজপুরে বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর-আগুন

    • By Sara
    • নভেম্বর ১৫, ২০২৬
    • 14 views
    টুঙ্গিপাড়া থেকে মিছিল নিয়ে পিরোজপুরে বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর-আগুন
    ০৮ জুলাই ২০২৬

    আর্জেন্টিনার কাছে হারের পর শাস্তির মুখে মিশর কোচ

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob