মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের চট্টগ্রামের সব জেলার শনিবারের পরীক্ষাও স্থগিত

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজ : বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার এইচএসসি পরীক্ষার পাশাপাশি ওইসব জেলার মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আগামীকাল শনিবারের পরীক্ষাও (আলিম ও এইচএসসি বিএমটি) স্থগিত করা হয়েছে।

শুক্রবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় হয়, অন্যান্য শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন অন্যান্য জেলার পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

৫ জুলাই থেকে চট্টগ্রামে ভারী বৃষ্টিপাত শুরু হয়। এর মধ্যে ৭ জুলাই চট্টগ্রামে ৪৩ বছরের মধ্যে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়। আর ৫ জুলাই থেকে আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ১ হাজার ১৬৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। টানা বৃষ্টিতে চট্টগ্রামসহ আশপাশের জেলা উপজেলা প্লাবিত হয়েছে। পাশাপাশি পাহাড়ধসে ২৯ জনের মৃত্যু হয়েছে।

  • Related Posts

    দেশজুড়ে আরও ৪৮ ঘণ্টা বৃষ্টিপাত অব্যাহত থাকবে

    ডেস্ক নিউজ : নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে টানা বৃষ্টিপাত আরও অন্তত এক থেকে দুই দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টায়…

    ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু

    ডেস্ক নিউজ : আগামী ৭ আগস্ট ঢাকা-রিয়াদ সরাসরি দৈনিক ফ্লাইট চালুর আগে আজ বৃহস্পতিবার থেকে এ রুটের টিকিট বিক্রি শুরু করেছে রিয়াদ এয়ার। এর মাধ্যমে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    দেশজুড়ে আরও ৪৮ ঘণ্টা বৃষ্টিপাত অব্যাহত থাকবে

    • By Reporter
    • জুলাই ১০, ২০২৬
    • 3 views
    দেশজুড়ে আরও ৪৮ ঘণ্টা বৃষ্টিপাত অব্যাহত থাকবে

    মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের চট্টগ্রামের সব জেলার শনিবারের পরীক্ষাও স্থগিত

    • By Reporter
    • জুলাই ১০, ২০২৬
    • 4 views
    মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের চট্টগ্রামের সব জেলার শনিবারের পরীক্ষাও স্থগিত

    স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু, নিখোঁজ ২৩

    • By Reporter
    • জুলাই ১০, ২০২৬
    • 4 views
    স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু, নিখোঁজ ২৩

    ফেসবুক-ইনস্টাগ্রাম নিয়ে কড়া হুঁশিয়ারি ইইউ’র

    • By Reporter
    • জুলাই ১০, ২০২৬
    • 3 views
    ফেসবুক-ইনস্টাগ্রাম নিয়ে কড়া হুঁশিয়ারি ইইউ’র

    রাঙ্গামাটিতে পানিবন্দী ২০ হাজার মানুষ, ৬ দিনে শতাধিক পাহাড়ধস

    • By Reporter
    • জুলাই ১০, ২০২৬
    • 5 views
    রাঙ্গামাটিতে পানিবন্দী ২০ হাজার মানুষ, ৬ দিনে শতাধিক পাহাড়ধস

    হালান্ডের ‘মাইন্ড গেম’, জবাব দিল থ্রি লায়ন্সরা

    • By Reporter
    • জুলাই ১০, ২০২৬
    • 5 views
    হালান্ডের ‘মাইন্ড গেম’, জবাব দিল থ্রি লায়ন্সরা