চট্টগ্রামসহ ১৯ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত

image_pdfSaveimage_print

আবহাওয়া ডেস্কঃ চট্টগ্রামসহ দেশের ১৯টি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোতে তোলা হয়েছে এক নম্বর সতর্কতা সংকেত। সোমবার এমন পূ্র্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, আবহাওয়ার অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের সব বিভাগে সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। সারা দেশে ঝড়বৃষ্টি ও ভারি বর্ষণের প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

  • Related Posts

    দেশের ১৩ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, পাঁচ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি

    আবহাওয়া ডেস্কঃ ভোর থেকেই রাজধানীতে ঝুম বৃষ্টি হচ্ছে। এতে করে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যাতায়াতে বিঘ্ন ঘটছে। দুপুর পর্যন্ত এমন বৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রোববার (১২ জুলাই) সকাল…

    আজও সারা দেশে থাকবে বৃষ্টি, হতে পারে অতিভারী বর্ষণ

    আবহাওয়া ডেস্কঃ মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃহস্পতিবার (৯ জুলাই) দেশের সব বিভাগেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কয়েকটি বিভাগে ভারী থেকে অতিভারী…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ভুয়া বিল-ভাউচারে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, তথ্য চাইলে ‘এমপির অনুমতি’ দাবি প্রকৌশলী রেজওয়ানের

    • By admin admon
    • জুলাই ১৩, ২০২৬
    • 38 views
    ভুয়া বিল-ভাউচারে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, তথ্য চাইলে ‘এমপির অনুমতি’ দাবি প্রকৌশলী রেজওয়ানের

    বরখাস্ত ও বদলির পরও সাভারে প্রভাবের অভিযোগ: রেজায়ে রাব্বিকে ঘিরে লাইসেন্স বাণিজ্য ও নিয়োগে অর্থ আদায়ের দাবি

    • By admin admon
    • জুলাই ১৩, ২০২৬
    • 55 views
    বরখাস্ত ও বদলির পরও সাভারে প্রভাবের অভিযোগ: রেজায়ে রাব্বিকে ঘিরে লাইসেন্স বাণিজ্য ও নিয়োগে অর্থ আদায়ের দাবি

    চট্টগ্রামসহ ১৯ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত

    • By admin admon
    • জুলাই ১৩, ২০২৬
    • 5 views
    চট্টগ্রামসহ ১৯ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত

    ৭ জেলায় পানিবন্দী লাখো পরিবার, মৃতের সংখ্যা ৫১

    • By admin admon
    • জুলাই ১৩, ২০২৬
    • 10 views
    ৭ জেলায় পানিবন্দী লাখো পরিবার, মৃতের সংখ্যা ৫১

    বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, করলেন বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

    • By admin admon
    • জুলাই ১৩, ২০২৬
    • 28 views
    বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, করলেন বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

    ‘টাইগার খেয়েছি, আর্জেন্টিনার খেলা দেখেছি, এরপর কী হয়েছে, জানি না’

    • By admin admon
    • জুলাই ১৩, ২০২৬
    • 5 views
    ‘টাইগার খেয়েছি, আর্জেন্টিনার খেলা দেখেছি, এরপর কী হয়েছে, জানি না’