বিধ্বস্ত গাজার জন্য এক বিলিয়ন ডলারের ইউরোপীয় কমিশনের সহায়তা উদ্যোগ চালু

image_pdfSaveimage_print

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা ‍উপত্যকার জন্য ১৫টি অংশীদারের সাথে মিলে ৮৮৩.৬ মিলিয়ন ইউরো (এক বিলিয়ন মার্কিন ডলার) মূল্যের গুরুত্বপূর্ণ জরুরি সহায়তা প্রদানের একটি উদ্যোগ চালু করেছে ইউরোপীয় কমিশন।

সোমবার ব্রাসেলসে ফিলিস্তিন দাতা গোষ্ঠীর বৈঠকে ‌‘টিম গাজা ইনিশিয়েটিভ’ নামের এই উদ্যোগটি চালু করা হয়। এটি যুদ্ধের আঘাতে জর্জরিত গাজা উপত্যকার মানুষের জন্য চলমান এবং পরিকল্পিত প্রাথমিক পুনরুদ্ধার প্রকল্পগুলোতে সহায়তা করবে।

কমিশন জানিয়েছে, বিশ্বব্যাংক এবং ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের পাশাপাশি ইউরোপের ১২টি দেশ এবং জাপান এই উদ্যোগে যোগ দিয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা কালাস এক বিবৃতিতে বলেন, ‘ফিলিস্তিনি জনগণের জন্য ইইউ সবচেয়ে নির্ভরযোগ্য এবং বিশ্বাসযোগ্য অংশীদার।’

তিনি আরও যোগ করেন, ‘মৌলিক চাহিদা পূরণ, ঘুরে দাঁড়ানো এবং জীবন পুনর্গঠনের জন্য গাজার মানুষের টেকসই আর্থিক সহায়তা প্রয়োজন। চূড়ান্তভাবে, একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিষয়টি ফিলিস্তিনি জনগণের নিজস্ব মালিকানাধীন ও তাদের নেতৃত্বেই হতে হবে, তবে এর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন প্রয়োজন।’

সূত্র: আল-জাজিরা।

  • Related Posts

    রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা জোরদার, নিহত ৯

    আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া ও ইউক্রেনের মধ্যে নতুন করে তীব্র লড়াই শুরু হয়েছে। দুই দেশের পাল্টাপাল্টি হামলায় এক রাতেই অন্তত ৯ জন নিহত হয়েছেন। চার বছরের বেশি সময় ধরে চলা…

    খামেনি হত্যার প্রতিশোধ: ইরানের হিট লিস্টে ১৩ বিশ্ব নেতা!

    আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে এক বিস্ফোরক ‘টার্গেট’ বা লক্ষ্যবস্তুর তালিকা প্রকাশ করেছে দেশটির একটি প্রভাবশালী গণমাধ্যম। এই তালিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    বিধ্বস্ত গাজার জন্য এক বিলিয়ন ডলারের ইউরোপীয় কমিশনের সহায়তা উদ্যোগ চালু

    • By admin admon
    • জুলাই ১৩, ২০২৬
    • 4 views
    বিধ্বস্ত গাজার জন্য এক বিলিয়ন ডলারের ইউরোপীয় কমিশনের সহায়তা উদ্যোগ চালু

    পানি মাড়িয়ে এইচএসসি পরীক্ষা, প্রধানমন্ত্রীর ফোনে বদলাল পরীক্ষাকেন্দ্র

    • By admin admon
    • জুলাই ১৩, ২০২৬
    • 4 views
    পানি মাড়িয়ে এইচএসসি পরীক্ষা, প্রধানমন্ত্রীর ফোনে বদলাল পরীক্ষাকেন্দ্র

    ৬ কোটি টাকার ঘুষে পিডি নিয়োগের অভিযোগ, এলজিইডির ৬ হাজার কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ

    • By admin admon
    • জুলাই ১৩, ২০২৬
    • 6 views
    ৬ কোটি টাকার ঘুষে পিডি নিয়োগের অভিযোগ, এলজিইডির ৬ হাজার কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ

    অস্তিত্বহীন অফিসে গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন, ১০ মাসেও নেই বেতন-ভাতা

    • By admin admon
    • জুলাই ১৩, ২০২৬
    • 6 views
    অস্তিত্বহীন অফিসে গণপূর্তের ৩১১ কর্মকর্তার পদায়ন, ১০ মাসেও নেই বেতন-ভাতা

    ভুয়া বিল-ভাউচারে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, তথ্য চাইলে ‘এমপির অনুমতি’ দাবি প্রকৌশলী রেজওয়ানের

    • By admin admon
    • জুলাই ১৩, ২০২৬
    • 41 views
    ভুয়া বিল-ভাউচারে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, তথ্য চাইলে ‘এমপির অনুমতি’ দাবি প্রকৌশলী রেজওয়ানের

    বরখাস্ত ও বদলির পরও সাভারে প্রভাবের অভিযোগ: রেজায়ে রাব্বিকে ঘিরে লাইসেন্স বাণিজ্য ও নিয়োগে অর্থ আদায়ের দাবি

    • By admin admon
    • জুলাই ১৩, ২০২৬
    • 66 views
    বরখাস্ত ও বদলির পরও সাভারে প্রভাবের অভিযোগ: রেজায়ে রাব্বিকে ঘিরে লাইসেন্স বাণিজ্য ও নিয়োগে অর্থ আদায়ের দাবি