অতিরিক্ত সচিব জিয়া উদ্দীনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি

image_pdfSaveimage_print

নিজস্ব প্রতিবেদকঃ জনপ্রশাসন মন্ত্রণালয়ে দায়ের করা দুর্নীতির অভিযোগের পর অতিরিক্ত সচিব জিয়া উদ্দীন আহমেদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আবু ইউছুফের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে সদস্য হিসেবে আছেন যুগ্ম-সচিব রোকেয়া বেগম এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন উপসচিব এস এম নোমান হাসান খান।

জানা গেছে, চলতি বছরের শুরুতে খাদ্য মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব থাকাকালীন সময়ে জিয়া উদ্দীনের বিরুদ্ধে অনৈতিক অর্থ দাবি ও হয়রানির অভিযোগ তোলা হয়। বর্তমানে তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

অভিযোগটি করেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার রূপসী ফ্লাওয়ার রাইস অ্যান্ড পুষ্টি মিলের মালিক মো. মহিদুল হক। তার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বরে বগুড়ার জেলা প্রশাসক তার মিলকে ওএমএসের একক পেষণ ক্ষমতা প্রদানের সুপারিশসহ প্রস্তাব খাদ্য মন্ত্রণালয়ে পাঠান। পরবর্তীতে সেই অনুমোদন নথি অতিরিক্ত সচিব জিয়াউদ্দিন আহমেদের টেবিলে গেলে তিনি নথিতে স্বাক্ষর না করে মহিদুল হকের নিকটাত্মীয়, শিবগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মীর শাহে আলমকে সচিবালয়ে ডেকে আনেন। সেখানে অনুমোদনের শর্ত হিসেবে ২০ লাখ টাকা দাবি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

মহিদুল হক অভিযোগ করেন, তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে জিয়াউদ্দিন ফাইল অনুমোদন না দিয়ে পুনরায় তদন্তের নির্দেশ দেন। তদন্তে তার মিলের পক্ষে ইতিবাচক প্রতিবেদন এলেও জিয়াউদ্দিন তা উপেক্ষা করে তাকে হয়রানি করতে থাকেন।

এ ঘটনায় জনপ্রশাসন মন্ত্রণালয় সম্প্রতি সমাজকল্যাণ মন্ত্রণালয়কে বিষয়টি তদন্তের নির্দেশ দেয়। গঠিত কমিটিকে প্রাসঙ্গিক বিধি-বিধান অনুসরণ করে তদন্ত পরিচালনা এবং সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

  • Related Posts

    বন্ড সুবিধার ২,২৩৭ টন কাপড় খোলাবাজারে বিক্রি, রিয়াজ নিটওয়্যারের বিরুদ্ধে ৯৪ কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ

    বিশেষ প্রতিবেদকঃ বন্ড সুবিধায় শুল্কমুক্ত কাপড় আমদানি করে তা দিয়ে পোশাক তৈরি ও বিদেশে রপ্তানি করার কথা। কিন্তু সেই নিয়মের তোয়াক্কা না করে আমদানি করা বিপুল পরিমাণ কাপড় খোলাবাজারে বিক্রির…

    মহামায়া ইকোপার্কে রাজস্ব লুটের অভিযোগ, বন কর্মকর্তাদের বিরুদ্ধে সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ

    বিশেষ প্রতিবেদকঃ চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত মহামায়া ইকোপার্কে সরকারি রাজস্ব আদায় নিয়ে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, পার্কটির প্রবেশ ফি, গাড়ি পার্কিং, প্যাডেল বোট এবং লেকে নৌভ্রমণের টাকা আদায়ের ক্ষেত্রে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    নতুন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী

    • By Sara
    • নভেম্বর ৮, ২০২৬
    • 17 views
    নতুন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী

    ইরাকের কুর্দিস্তানে গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা

    • By Sara
    • নভেম্বর ৮, ২০২৬
    • 11 views
    ইরাকের কুর্দিস্তানে গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা

    মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২

    • By Sara
    • নভেম্বর ৮, ২০২৬
    • 15 views
    মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২

    কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও

    • By Sara
    • নভেম্বর ৮, ২০২৬
    • 18 views
    কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও

    ভুটানের ড্রয়ে সেমিফাইনালে বাংলাদেশ

    • By Sara
    • নভেম্বর ৮, ২০২৬
    • 18 views
    ভুটানের ড্রয়ে সেমিফাইনালে বাংলাদেশ

    তানজিন তিশার বিরুদ্ধে এবার মানহানির মামলা, তদন্তে পিবিআই

    • By Sara
    • নভেম্বর ৮, ২০২৬
    • 19 views
    তানজিন তিশার বিরুদ্ধে এবার মানহানির মামলা, তদন্তে পিবিআই