সারাদেশে তাপমাত্রা কমার আভাস

image_pdfSaveimage_print

আবহাওয়া ডেস্কঃ কয়েক দিন ধরেই দেশের উত্তরাঞ্চলে বইছে হিমেল হাওয়া, বেড়েছে কাঁপুনি ধরানো শীতের অনুভূতি। বিকেল নামলেই বাতাসে ছড়িয়ে পড়ছে ঠাণ্ডার ছোঁয়া। মনে হচ্ছে, শীত যেন দুয়ারে কড়া নাড়ছে। 

আবহাওয়ার পূর্বাভাস বলছে, সামনে আরও কমবে তাপমাত্রা। ইতোমধ্যে রাজশাহীর তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে এসেছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) দেশের আবহাওয়া পর্যবেক্ষণে কাজ করা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে আজ রাতেই দেশের বিভিন্ন জেলায় তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।
এক ফেসবুক পোস্টে তারা জানায়, রোববার রাত থেকে ১৫ নভেম্বর রাত পর্যন্ত পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, শেরপুর, জামালপুর ও এর পার্শ্ববর্তী কিছু কিছু স্থানে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১২-১৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।

এ ছাড়া একই সময়ে দেশের অধিকাংশ স্থানের রাতের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা সারা দেশেই ২৮-৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। তাই দিনে তেমন শীত অনুভব হবে না।

এদিকে আবহাওয়া দপ্তরের দেওয়া ১২০ ঘণ্টার আবহাওয়া বার্তাতেও আগামী কয়েক দিন তাপমাত্রা কমার তথ্য জানানো হয়েছে।

  • Related Posts

    চলতি মাসেই বিদায় নেবে বর্ষা, হতে পারে ঘূর্ণিঝড়

    আবহাওয়া ডেস্কঃ চলতি মাসেই বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু তথা বর্ষা বিদায় নেবে। এরপরই আসতে থাকবে শীতের হিমেল আবেশ। তবে এ মাসেই একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) এমন…

    দুপুরের মধ্যে দেশের ৩ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

    আবহাওয়া ডেস্কঃ দেশের তিন জেলায় দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে দুপুর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    চলতি মাসে বঙ্গোপসাগরে ৩ লঘুচাপের আভাস, আসছে ঘূর্ণিঝড়

    • By Sara
    • অক্টোবর ৩, ২০২৬
    • 12 views
    চলতি মাসে বঙ্গোপসাগরে ৩ লঘুচাপের আভাস, আসছে ঘূর্ণিঝড়

    ফটিকছড়িতে ডেঙ্গুতে প্রাণ গেল পল্লিচিকিৎসকের

    • By Sara
    • অক্টোবর ৩, ২০২৬
    • 11 views
    ফটিকছড়িতে ডেঙ্গুতে প্রাণ গেল পল্লিচিকিৎসকের

    ইসরায়েলের অস্ত্র রপ্তানি বেড়েছে ১৩০ শতাংশ, বড় ক্রেতা আমিরাত

    • By Sara
    • অক্টোবর ৩, ২০২৬
    • 12 views
    ইসরায়েলের অস্ত্র রপ্তানি বেড়েছে ১৩০ শতাংশ, বড় ক্রেতা আমিরাত

    ইছামতী খালে অবৈধভাবে মাটি কাটায় গ্রেপ্তার

    • By Sara
    • অক্টোবর ৩, ২০২৬
    • 7 views
    ইছামতী খালে অবৈধভাবে মাটি কাটায় গ্রেপ্তার

    ভারতকে ৪-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

    • By Sara
    • অক্টোবর ৩, ২০২৬
    • 9 views
    ভারতকে ৪-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

    শেখ হাসিনাকে নিয়ে ভারতের কাছে খুব একটা বিকল্প ছিল না: ভারতীয় হাইকমিশনার

    • By admin admon
    • অক্টোবর ৩, ২০২৬
    • 14 views
    শেখ হাসিনাকে নিয়ে ভারতের কাছে খুব একটা বিকল্প ছিল না: ভারতীয় হাইকমিশনার