নোয়াখালী মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণে স্থবিরতা — উচ্ছেদ অভিযান স্থগিত, শিক্ষার্থীদের ক্ষোভ

image_pdfSaveimage_print

এসএম বদরুল আলমঃ নোয়াখালী মেডিকেল কলেজ ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে স্থবির হয়ে আছে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণ প্রকল্প। প্রায় এক যুগ আগে প্রকল্পটির কাজ শুরু হলেও এখনো তা আলোর মুখ দেখেনি। বরং অধিগ্রহণ করা জমির একটি বড় অংশ দখল করে রেখেছে প্রভাবশালী মহল, যার কারণে হাসপাতাল নির্মাণ কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে।

সোমবার (১১ নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আশরাফ উদ্দীন ফোন করে অভিযান স্থগিতের ঘোষণা দেন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

কলেজের শিক্ষার্থীরা জানান, সরকারি নির্দেশনা ও বরাদ্দ থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে না। দখলদাররা জমি ছাড়তে অস্বীকৃতি জানাচ্ছে এবং প্রশাসনের কিছু কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে বিষয়টি বিলম্বিত করছেন বলে তাদের অভিযোগ।

এক শিক্ষার্থী বলেন, “সরকার কোটি কোটি টাকা বরাদ্দ দিয়েছে, অথচ দখলদারদের কারণে হাসপাতাল নির্মাণ কাজ শুরুই হচ্ছে না। আজ উচ্ছেদ অভিযান বন্ধ করে দেওয়া অন্যায়ের শামিল।”

স্থানীয়দের ভাষ্য, ১২ বছর আগে জমি অধিগ্রহণের সময় বাউন্ডারি দেয়াল নির্মাণ করা হলেও পরে তা ভেঙে বসতি গড়ে তোলে এক প্রভাবশালী গোষ্ঠী। এখন তারা এলাকাটিকে নিজেদের দখলে রেখে নানা অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে।

এ বিষয়ে কলেজ শিক্ষক পরিষদের এক সদস্য বলেন, “এটি শুধু একটি প্রকল্প নয়, পুরো নোয়াখালী অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবার প্রতীক। প্রশাসনের উদাসীনতা এখন জনস্বাস্থ্য সংকটে পরিণত হয়েছে।”

ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা বিকেলে এক জরুরি সভা করে। সভা শেষে তারা ঘোষণা দেন, “দুই-তিন দিনের মধ্যে আমরা জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করব যদি দ্রুত দখলমুক্ত না করা হয়।”

বর্তমানে নোয়াখালী মেডিকেল কলেজ ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনা করে হাসপাতাল নির্মাণ কাজ শুরুর দাবি জানিয়েছেন।

Share this news as a Photo Card

  • Related Posts

    নড়াইলে ৮ বছরের শিশুকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন

    নড়াইলের কালিয়ায় আট বছরের শিশুকে ধর্ষণ মামলায় আসাদ মোল্যা (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তিন লাখ টাকা ক্ষতিপূরণেরও আদেশ দেয়া হয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে…

    দ্বিতীয় দফায় ৫ দিনের রিমান্ডে সাঈদ খোকন

    বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ধানমন্ডি থানার কিশোর মোতালেব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মোহাম্মদ সাঈদ খোকনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ৩০০ ফিটে ডাকাতির কোনো ঘটনা ঘটেনি: ডিএমপি

    ৩০০ ফিটে ডাকাতির কোনো ঘটনা ঘটেনি: ডিএমপি

    বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    নড়াইলে ৮ বছরের শিশুকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন

    নড়াইলে ৮ বছরের শিশুকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন

    জানুয়ারিতে খুলনা-ঢাকা রুটে চালু হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

    জানুয়ারিতে খুলনা-ঢাকা রুটে চালু হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

    অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি

    অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি

    ভারতকে এত কিছু দিয়েও পলাতক হাসিনা একটা বিমান পর্যন্ত পাচ্ছেন না: আসিফ মাহমুদ

    ভারতকে এত কিছু দিয়েও পলাতক হাসিনা একটা বিমান পর্যন্ত পাচ্ছেন না: আসিফ মাহমুদ
    ১১ নভেম্বর ২০২৫

    নোয়াখালী মেডিকেল কলেজে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণে স্থবিরতা — উচ্ছেদ অভিযান স্থগিত, শিক্ষার্থীদের ক্ষোভ

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob