আর্মি সার্ভিস কোরকে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ একবিংশ শতাব্দীর জটিল ও পরিবর্তনশীল চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার (১২ নভেম্বর) খুলনার জাহানাবাদ সেনানিবাসে আর্মি সার্ভিস কোরের (এএসসি) ৪৪তম বার্ষিক অধিনায়ক সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, আর্মি সার্ভিস কোর বাংলাদেশের সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল একটি অংশ, যারা দীর্ঘদিন ধরে দেশ ও সেনাবাহিনীর সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তিনি আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দিয়ে সদস্যদের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় আরও প্রস্তুত হওয়ার নির্দেশ দেন।

এর আগে জেনারেল ওয়াকার-উজ-জামান এএসসি সেন্টার অ্যান্ড স্কুলে (এএসসিসিঅ্যান্ডএস) পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক); জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া; এবং কমান্ড্যান্ট, এএসসিসিঅ্যান্ডএস।

পরে মতবিনিময় সভায় সেনাপ্রধান আর্মি সার্ভিস কোরের প্রযুক্তিগত অগ্রগতি, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

সম্মেলনে আর্টডকের জিওসি, বিএমটিএফের মহাপরিচালক, সেনাকল্যাণ সংস্থার চেয়ারম্যান, সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তা, কমান্ড্যান্ট এএসসিসিঅ্যান্ডএস এবং আর্মি সার্ভিস কোরের অধিনায়করা উপস্থিত ছিলেন।

  • Related Posts

    চলতি মাসে বঙ্গোপসাগরে ৩ লঘুচাপের আভাস, আসছে ঘূর্ণিঝড়

    ডেস্ক নিউজ : চলতি অক্টোবর মাসে বঙ্গোপসাগরে ২ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি লঘুচাপ নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে চলতি মাসে দেশে…

    শেখ হাসিনাকে নিয়ে ভারতের কাছে খুব একটা বিকল্প ছিল না: ভারতীয় হাইকমিশনার

    ডেস্ক নিউজঃ ‌‘শেখ হাসিনাকে নিয়ে ভারতের কাছে খুব একটা বিকল্প ছিল না এবং ভারতে তাকে সে দেশের বিমানবাহিনী বা সেনাবাহিনী নিয়ে যায়নি’,—এ কথা উল্লেখ করে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    চলতি মাসে বঙ্গোপসাগরে ৩ লঘুচাপের আভাস, আসছে ঘূর্ণিঝড়

    • By Sara
    • অক্টোবর ৩, ২০২৬
    • 13 views
    চলতি মাসে বঙ্গোপসাগরে ৩ লঘুচাপের আভাস, আসছে ঘূর্ণিঝড়

    ফটিকছড়িতে ডেঙ্গুতে প্রাণ গেল পল্লিচিকিৎসকের

    • By Sara
    • অক্টোবর ৩, ২০২৬
    • 12 views
    ফটিকছড়িতে ডেঙ্গুতে প্রাণ গেল পল্লিচিকিৎসকের

    ইসরায়েলের অস্ত্র রপ্তানি বেড়েছে ১৩০ শতাংশ, বড় ক্রেতা আমিরাত

    • By Sara
    • অক্টোবর ৩, ২০২৬
    • 13 views
    ইসরায়েলের অস্ত্র রপ্তানি বেড়েছে ১৩০ শতাংশ, বড় ক্রেতা আমিরাত

    ইছামতী খালে অবৈধভাবে মাটি কাটায় গ্রেপ্তার

    • By Sara
    • অক্টোবর ৩, ২০২৬
    • 8 views
    ইছামতী খালে অবৈধভাবে মাটি কাটায় গ্রেপ্তার

    ভারতকে ৪-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

    • By Sara
    • অক্টোবর ৩, ২০২৬
    • 9 views
    ভারতকে ৪-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

    শেখ হাসিনাকে নিয়ে ভারতের কাছে খুব একটা বিকল্প ছিল না: ভারতীয় হাইকমিশনার

    • By admin admon
    • অক্টোবর ৩, ২০২৬
    • 14 views
    শেখ হাসিনাকে নিয়ে ভারতের কাছে খুব একটা বিকল্প ছিল না: ভারতীয় হাইকমিশনার