চার দিনের সফরে আজ ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ চলতি সপ্তাহে বাংলাদেশে সফরে আসছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বচওয়ে। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) চার দিনের সফরে বাংলাদেশে আসছেন তিনি।

বাংলাদেশে এটি শার্লির প্রথম সরকারি সফর। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ এক মুহূর্তে বিভিন্ন অংশীদারদের সঙ্গে আলোচনার অংশ হিসেবে তার এই সফর।

কমনওয়েলথের মহাসচিব ২০ নভেম্বর ঢাকায় নামবেন। চারদিনের এ সফর শেষে আগামী ২৪ নভেম্বর তিনি ঢাকা ত্যাগ করবেন।

সফরকালে অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের সঙ্গে দেখা করার কথা রয়েছে কমনওয়েলথ মহাসচিবের। এর মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ছাড়াও হাইকমিশনার, রাজনৈতিক দলের নেতারা এবং অন্যান্য প্রতিনিধিরাও রয়েছেন।

বৈঠকে পারস্পরিক স্বার্থের বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, যার মধ্যে আছে বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা, গণতন্ত্র ও সুশাসন এবং সমৃদ্ধির জন্য জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জাতীয় অগ্রগতিকে সমর্থনে চলমান সম্পৃক্ততা আরও গভীর করা।

বৈঠককালে শার্লি বচওয়ে কমনওয়েলথের নতুন কৌশলগত পরিকল্পনা, যা গণতন্ত্রকে এর তিনটি মূল স্তম্ভের মধ্যে স্থান দেয়, সে সম্পর্কে অংশীদারদের অবহিত করবেন এবং কীভাবে উপযুক্ত সহায়তা বাংলাদেশের জনগণকে সর্বোত্তমভাবে সহায়তা করতে পারে; তাও শুনবেন।

  • Related Posts

    বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ডেস্ক নিউজঃ ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে উদযাপিত বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৫ অক্টোবর) সকালে গৃহায়ন…

    লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলির সিদ্ধান্ত

    ডেস্ক নিউজঃ স্বচ্ছতা ও প্রশাসনিক শৃঙ্খলা ফেরাতে সাব-রেজিস্ট্রার বদলির ক্ষেত্রে লটারি পদ্ধতি অনুকরণ করতে যাচ্ছে আইন মন্ত্রণালয়। রোববার (৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইন মন্ত্রণালয় বলেছে, বদলি প্রক্রিয়ায় ‘স্বচ্ছতা নিশ্চিত’…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    • By admin admon
    • অক্টোবর ৫, ২০২৬
    • 0 views
    বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলির সিদ্ধান্ত

    • By admin admon
    • অক্টোবর ৫, ২০২৬
    • 0 views
    লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলির সিদ্ধান্ত

    কমলাপুর কাস্টম হাউসে মঈনুল-সুমি সিন্ডিকেটের বিরুদ্ধে শুল্ক ফাঁকির অভিযোগ, ১১ মাসে ৫১ হাজার টন শিট খালাস নিয়ে প্রশ্ন

    • By admin admon
    • অক্টোবর ৫, ২০২৬
    • 16 views
    কমলাপুর কাস্টম হাউসে মঈনুল-সুমি সিন্ডিকেটের বিরুদ্ধে শুল্ক ফাঁকির অভিযোগ, ১১ মাসে ৫১ হাজার টন শিট খালাস নিয়ে প্রশ্ন

    বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয়

    • By Sara
    • অক্টোবর ৪, ২০২৬
    • 16 views
    বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয়

    ইয়েমেনে ঘরছাড়া ২ লাখ মানুষ, শস্য ও লতাপাতা কুড়িয়ে খাচ্ছে শিশুরা!

    • By Sara
    • অক্টোবর ৪, ২০২৬
    • 12 views
    ইয়েমেনে ঘরছাড়া ২ লাখ মানুষ, শস্য ও লতাপাতা কুড়িয়ে খাচ্ছে শিশুরা!

    রোনালদো দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান: পর্তুগালের অর্থমন্ত্রী

    • By Sara
    • অক্টোবর ৪, ২০২৬
    • 13 views
    রোনালদো দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান: পর্তুগালের অর্থমন্ত্রী