বিএড শিক্ষায় গুণগত পরিবর্তন আনতে সিলেবাস পুনর্গঠনের তাগিদ

image_pdfSaveimage_print

গাজীপুর প্রতিনিধিঃ ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে কাজ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে বিদ্যমান সিলেবাস সংস্কারের পাশাপাশি স্নাতক (সম্মান) প্রথম বর্ষে আইসিটি ও ইংরেজি কোর্স বাধ্যতামূলক করা হয়েছে। একইসাথে দেশ বিদেশের খ্যাতনামা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আধুনিক ও উন্নত উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ তৈরি করতে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন উচ্চ শিক্ষায় যে গুণগত মান পরিবর্তনের চেষ্টা করছে তার সফলতা নির্ভর করছে সংস্কার করা সিলেবাস ছাত্র-ছাত্রীদের কাছে সহজভাবে তুলে ধরার উপর। এজন্য ব্যাচেলর অব এডুকেশন-বিএড এর সিলেবাস সংস্কার করা প্রয়োজন বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। একারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশন এন্ড রিসার্চ-আইইআর এর সহায়তা চেয়েছেনে তিনি।

রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর এর শহীদ শাদাত আলী কনফারেন্স রুমে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত এক বছর মেয়াদী বিএড শিক্ষাক্রম সংশোধন ও পরিমার্জন বিষয়ক কর্মশালা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রফেসর আমানুল্লাহ বলেন, সারাদেশের প্রায় আড়াই হাজার শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪০ লাখ শিক্ষার্থীকে যে আধুনিক গুণগতমান সম্পন্ন কর্মমুখী উচ্চশিক্ষা প্রদানের স্বপ্ন দেখছে জাতীয় বিশ্ববিদ্যালয় তা বাস্তবায়নের মূল কারিগর বিএড ও এমএড ডিগ্রিধারীরা। তারা নতুন সিলেবাস সহজভাবে শেখানোর কৌশল গ্রহণ ও বাস্তবায়ন করতে পারলে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব। তিনি বলেন, আইইআর থেকে বিএড এর সিলেবাস সংশোধন ও পরিমার্জন করে দিলেই তা কার্যকর করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশন এন্ড রিসার্চ-আইইআর এর পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর হোসনে আরা বেগমের সভাপতিত্বে দিনব্যাপী কর্মশালায় ইনস্টিটিউট অব এডুকেশন এন্ড রিসার্চ-আইইআর এর শিক্ষক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রতিনিধি, বিভিন্ন টিচার্স ট্রেইনিং কলেজের শিক্ষক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ অংশগ্রহণ করেন।

Share this news as a Photo Card

Related Posts

মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে, আশা শ্রমমন্ত্রীর

গঠিত মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে বলে আশা প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২২ নভেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যবিষয়ক গবেষণা…

মেডিকেল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

শিক্ষা ডেস্কঃ দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে আগামী দু-একদিনের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

পিছিয়ে গেল রাশমিকার নতুন সিনেমার মুক্তি

  • By Sara
  • নভেম্বর ২২, ২০২৬
  • 9 views
পিছিয়ে গেল রাশমিকার নতুন সিনেমার মুক্তি

নড়াইলে সহিংসতায় মাশরাফির অর্থায়নের অভিযোগ রাশেদ খানের

নড়াইলে সহিংসতায় মাশরাফির অর্থায়নের অভিযোগ রাশেদ খানের

অফিস না করায় অর্থ বিভাগের কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

  • By admin admon
  • নভেম্বর ২২, ২০২৬
  • 21 views
অফিস না করায় অর্থ বিভাগের কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

রেলওয়েতে নিয়োগ জালিয়াতি, সাবেক জিএমসহ দুই কর্মকর্তার কারাদণ্ড

  • By admin admon
  • নভেম্বর ২২, ২০২৬
  • 20 views
রেলওয়েতে নিয়োগ জালিয়াতি, সাবেক জিএমসহ দুই কর্মকর্তার কারাদণ্ড

টেকনাফে যৌথবাহিনীর বিশেষ অভিযানে ৮ জিম্মি উদ্ধার

টেকনাফে যৌথবাহিনীর বিশেষ অভিযানে ৮ জিম্মি উদ্ধার

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিতে ১১ নির্দেশনা

  • By admin admon
  • নভেম্বর ২২, ২০২৬
  • 21 views
মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিতে ১১ নির্দেশনা
০৭ ডিসেম্বর ২০২৫

বিএড শিক্ষায় গুণগত পরিবর্তন আনতে সিলেবাস পুনর্গঠনের তাগিদ

https://doiniksabujbiplob.com |
fb/sabujbiplob