তাহমিনা সুলতানাঃ আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৫ উপলক্ষে ১০ ডিসেম্বর রাজধানী ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। “মানবাধিকার সংরক্ষণ বজায় রাখতে আমরা অধিকার বন্ধ” প্রতিপাদ্যে আয়োজিত এ কর্মসূচিতে গুম, হত্যা, ধর্ষণ, নারীনির্যাতন এবং সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার দাবি জানানো হয়।

মানববন্ধনের আয়োজন করে আন্তর্জাতিক সামাজিক মানবাধিকার তদবির সংস্থা। ব্যানারে সংগঠনের পক্ষ থেকে মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন দিক তুলে ধরে তা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ বলেন, দেশে মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে নাগরিক সমাজ ও রাষ্ট্রীয় সংস্থাগুলোর আরও জোরালো ভূমিকা প্রয়োজন। তারা অভিযোগ করেন, বিভিন্ন এলাকায় বিচারহীনতা ও সহিংসতার ঘটনা বেড়ে চলেছে, যা থামাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা মানবিক মূল্যবোধ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।











