বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসিকে ছাড়িয়ে লাউতারো

image_pdfSaveimage_print

খেলাধুলা ডেস্কঃ ফিফা ক্লাব বিশ্বকাপ ফুটবল, বিশ্বকাপের ড্রসহ নানা আলোচনায় মুখর ছিল এবারের ফুটবল বিশ্ব। এর মধ্যে আগামী বছরে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ঘিরে চলছে নানা আলোচনা।

সেই ধারাবাহিকতায় ব্রিটিশ সংবাদমাধ্যম চলতি বছরের সেরা ১০০ পুরুষ ফুটবলারের তালিকা প্রকাশ করেছে। তালিকার শীর্ষস্থান দখল করেছেন ফরাসি তারকা উসমান দেম্বেলে। ব্যালন ডি’অর ও ফিফার সেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ের পর এই র‌্যাংকিংয়েও তিনি প্রথম হয়েছেন।

দ্বিতীয় স্থানে রয়েছেন বার্সেলোনার কিশোর প্রতিভা লামিনে ইয়ামাল এবং তৃতীয় স্থানে পিএসজির মিডফিল্ডার ভিতিনিয়া। শীর্ষ দশে আরও আছেন কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেন, এরলিং হালান্ড, আশরাফ হাকিমি, রাফিনিয়া, মোহাম্মদ সালাহ ও পেদ্রি।

সবচেয়ে বেশি আলোচনা তৈরি করেছে লিওনেল মেসির অবস্থান। আর্জেন্টাইন মহাতারকা এবার তালিকায় ৩৪তম। গত কয়েক বছর ধরেই তার অবস্থান কমে আসছে। এর আগে ২০২২ সালে প্রথম, ২০২৩ সালে দশম এবং ২০২৪ সালে ২৭তম ছিলেন তিনি। তবে ইন্টার মায়ামির হয়ে এমএলএস শিরোপা জেতা ও টানা দ্বিতীয়বার লিগের সেরা খেলোয়াড় হওয়া সত্ত্বেও তিনি এই অবস্থান পেয়েছেন। সংবাদমাধ্যমটির মতে, এটি খ্যাতির মাধ্যমে নয়, বরং মাঠের পারফরম্যান্সের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে

২০২৫ সালে তালিকায় সেরা আর্জেন্টাইন ফুটবলার হিসেবে দ্বিতীয় বছর টানা জায়গা করে নিয়েছেন লাউতারো মার্তিনেজ। ইন্টার মিলানের এই ফরোয়ার্ড রয়েছেন ২০তম স্থানে। তার পর আছেন হুলিয়ান আলভারেজ (২৫), আলেক্সিস ম্যাক অ্যালিস্টার (৩৫), এনজো ফার্নান্দেজ (৪৭), গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ (৭৮) এবং তরুণ নিকো পাস (৮৬)।

অন্যদিকে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর অবস্থান আরও নেমে গেছে। তিনি এবার আছেন ৫১তম স্থানে। টানা কয়েক বছর ধরে সেরা দশের বাইরে রয়ে গেলেন। এই তালিকা তৈরিতে ভোট দেন সাবেক ফুটবলার, কোচ ও সাংবাদিক মিলিয়ে ২১৯ জন বিচারক। প্রত্যেকে ৪০ জন খেলোয়াড় বেছে নিয়ে পয়েন্ট প্রদান করেন। সমান পয়েন্ট হলে ব্যক্তিগত ভোটসংখ্যা ও সর্বোচ্চ প্রাপ্ত ভোটকে টাইব্রেকার হিসেবে ধরা হয়।

Related Posts

রোনালদোর অবাক করা কাণ্ড!

ক্রীড়া ডেস্ক : মাঠের পারফরম্যান্স ছাড়িয়ে ব্যক্তিগত জীবনে ক্রিশ্চিয়ানো রোনালদোর উদারতা ও মানবিক গুণাবলী বরাবরই আলোচনায় থাকে। এবার সেই অভিজ্ঞতার কথা জানালেন তার সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ আলভারো মোরাতা। বর্তমানে…

কয় গোল হতে পারে ব্রাজিল-মরক্কো ম্যাচে?

ক্রীড়া ডেস্ক : ২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রথম সপ্তাহান্তেই বিশ্বফুটবলের অন্যতম আকর্ষণীয় লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ব্রাজিল এবং মরক্কো। গ্রুপ সি-এর এই হাইভোল্টেজ ম্যাচটি স্থানীয় সময় আজ শনিবার সন্ধ্যা ৬টায় নিউ জার্সির ইস্ট…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ৬৫২

  • By admin admon
  • জুন ১৪, ২০২৬
  • 10 views
হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ৬৫২

দুদকের মামলায় দুবাইয়ে গ্রেফতার বেনজীর আহমেদ

  • By admin admon
  • জুন ১৪, ২০২৬
  • 9 views
দুদকের মামলায় দুবাইয়ে গ্রেফতার বেনজীর আহমেদ

রোনালদোর অবাক করা কাণ্ড!

  • By Reporter
  • জুন ১৩, ২০২৬
  • 9 views
রোনালদোর অবাক করা কাণ্ড!

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

  • By Reporter
  • জুন ১৩, ২০২৬
  • 8 views
নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

চুক্তি চূড়ান্ত করতে রুশ-চীনের প্রতিনিধিদের বৈঠক তেহরানের

  • By Reporter
  • জুন ১৩, ২০২৬
  • 9 views
চুক্তি চূড়ান্ত করতে রুশ-চীনের প্রতিনিধিদের বৈঠক তেহরানের

ম্যাচ শুরুর আগেই ব্রাজিলকে পড়শির শুভকামনা

  • By Reporter
  • জুন ১৩, ২০২৬
  • 9 views
ম্যাচ শুরুর আগেই ব্রাজিলকে পড়শির শুভকামনা