সমীকরণ মিললে ফাইনালের আগেই মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

image_pdfSaveimage_print

ক্রীড়া ডেস্কঃ ২০২৫ সালের ৫ ডিসেম্বর বিশ্বকাপের সূচি ঘোষণার পর থেকেই জমে উঠেছে টুর্নামেন্ট ঘিরে আলোচনা। বাংলাদেশের ফুটবল সমর্থকদের সবচেয়ে বেশি নজর থাকে ব্রাজিল ও আর্জেন্টিনার ওপর। বিশ্বকাপে দুই দলের সম্ভাব্য সাক্ষাৎ মানেই বাড়তি উত্তেজনা, সমর্থকদের কথার লড়াই এবং উৎসবের আমেজ। এবারের আসরে সেই রোমাঞ্চকর দ্বৈরথের সম্ভাবনা উঁকি দিচ্ছে।

ফিফা যখন গত বছরের ডিসেম্বরে সূচি ঘোষণা করে, তখনই ধারণা পাওয়া যায় ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হতে পারে ২০২৬ ফুটবল বিশ্বকাপে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ বত্রিশে উঠলেই একে অপরের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তখন হিসাব করে বের করা হয়। লাতিন আমেরিকার দল দুটি এবার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে উঠেছে। যদি শেষ বত্রিশ থেকে লাগাতার ম্যাচ জিততে পারে, তাহলে দল দুটি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ব্রাজিল-আর্জেন্টিনা সেমি।

মায়ামিতে গতকাল স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে ব্রাজিল ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। নকআউটে তাদের প্রতিপক্ষও ঠিক হয়েছে। ২৯ জুন হিউস্টনে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ব্রাজিল-জাপান শেষ বত্রিশের ম্যাচ। অন্যদিকে আর্জেন্টিনার গ্রুপ পর্বের এক ম্যাচ বাকি। পরশু ডালাসে বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হবে আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ। তবে আলজেরিয়া, অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ দুটি জিতে আলবিসেলেস্তেরা ‘জে’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেছে।

শেষ বত্রিশে আর্জেন্টিনার প্রতিপক্ষ হচ্ছে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দল। আগামীকাল ভোরে হতে যাওয়া স্পেন-উরুগুয়ে, কেপ ভার্দে-সৌদি আরব ম্যাচের দিকে তাই বিশেষ চোখ থাকছে আর্জেন্টিনার সমর্থকদের। শেষ বত্রিশের বাধা টপকাতে পারলে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া অথবা বেলজিয়াম। আর কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ পর্তুগাল। শেষবারের মতো বিশ্বকাপে খেলতে নামা লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো মুখোমুখি হতে পারেন শেষ আটেই।

বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিলের পথ মোটেও সহজ নয়। প্রথমে শেষ বত্রিশে জাপানকে হারাতে হবে। এরপর শেষ ষোলোতে সম্ভাব্য প্রতিপক্ষ নরওয়ে, ফ্রান্স বা অন্য কোনো দল। কোয়ার্টার ফাইনালে উঠতে পারলে অপেক্ষা করতে পারে ইংল্যান্ড। তবে ব্রাজিল ও আর্জেন্টিনা যদি নিজেদের প্রথম তিনটি নকআউট ম্যাচে জয় পায়, তাহলে সেমিফাইনালে হতে পারে বহুল প্রতীক্ষিত মহারণ।

ফুটবল বিশ্বকাপের মঞ্চে এখন পর্যন্ত চারবার একে অপরের মুখোমুখি হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা। পরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল, যারা জিতেছে দুটি ম্যাচ। আর্জেন্টিনার জয় একটি, আর একটি ম্যাচ ড্র হয়েছে। সবশেষ ১৯৯০ সালের বিশ্বকাপে দুই দলের লড়াইয়ে ১-০ গোলের ব্যবধানে জয় পেয়েছিল আলবিসেলেস্তেরা।

  • Related Posts

    এশিয়া কাপের আগে বিপদে বাংলাদেশ

    ক্রীড়া ডেস্ক : আগামী ২৮ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে হবে নারী এশিয়া কাপ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলংকা, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া।…

    ‘দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ভালো লড়াই করবে’, আশাবাদী ডি ভিলিয়ার্স

    ক্রীড়া ডেস্ক : দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে ব্যাটিং করা যে কোনো দলের জন্যই বড় পরীক্ষা। পেস, সুইং ও বাউন্সের কারণে প্রোটিয়াদের মাটিতে ব্যাটারদের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তবে আসন্ন সফরে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবীর জুলুসে লাখো মানুষের ঢল

    চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবীর জুলুসে লাখো মানুষের ঢল

    কাল বসছে তৃতীয় অধিবেশন : ইস্যুভিত্তিক বিতর্কে উত্তপ্ত হবে সংসদ

    কাল বসছে তৃতীয় অধিবেশন : ইস্যুভিত্তিক বিতর্কে উত্তপ্ত হবে সংসদ

    মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি

    মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি

    আলেয়া মান্নানের অপ্রকাশিত লিখা ‘কাল যদি’- কবিতা

    • By admin admon
    • আগস্ট ২৬, ২০২৬
    • 8 views
    আলেয়া মান্নানের অপ্রকাশিত লিখা ‘কাল যদি’- কবিতা

    প্রতিবাদ উপেক্ষা করে সুনামগঞ্জে ৪ হাজার ৮৮৪ গাছ কাটার অভিযোগ

    • By admin admon
    • আগস্ট ২৬, ২০২৬
    • 8 views
    প্রতিবাদ উপেক্ষা করে সুনামগঞ্জে ৪ হাজার ৮৮৪ গাছ কাটার অভিযোগ

    বিশ্বজুড়ে ভিসা ইন্টারভিউ কার্যক্রম সাময়িক স্থগিত করল যুক্তরাষ্ট্র

    বিশ্বজুড়ে ভিসা ইন্টারভিউ কার্যক্রম সাময়িক স্থগিত করল যুক্তরাষ্ট্র