গ্রিনল্যান্ডের দাম ১ বিলিয়ন ডলার, ট্রাম্পের হয়ে ডেনমার্ককে পুতিনের খোঁচা

image_pdfSaveimage_print

আন্তর্জাতিক ডেস্কঃ আর্কটিক অঞ্চলে ভূ-রাজনীতির ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে গ্রিনল্যান্ড নিয়ে নজিরবিহীন মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার রাশিয়ার নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি জানান, যুক্তরাষ্ট্র যদি ডেনমার্কের কাছ থেকে এই দ্বীপটি কিনে নিতে চায় তবে তার মূল্য হতে পারে প্রায় ১ বিলিয়ন ডলার।

এই মূল্যায়নের স্বপক্ষে পুতিন ১৮৬৭ সালে রাশিয়ার কাছ থেকে আমেরিকার আলাস্কা ক্রয়ের ঐতিহাসিক উদাহরণ টেনে আনেন। তিনি বলেন, সে সময় আলাস্কা ৭.২ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল। বর্তমান সময়ে স্বর্ণের মূল্যমান ও ভৌগোলিক আয়তন বিবেচনা করলে গ্রিনল্যান্ডের দাম ১ বিলিয়ন ডলারের আশেপাশে হওয়া উচিত এবং আমেরিকার মতো দেশের জন্য এই অর্থ পরিশোধ করা কোনো কঠিন বিষয় নয়।

তবে কেবল দাম নির্ধারণ করেই ক্ষান্ত হননি রুশ প্রেসিডেন্ট। গ্রিনল্যান্ডের ওপর ডেনমার্কের দীর্ঘদিনের কর্তৃত্বকে তিনি অত্যন্ত নেতিবাচকভাবে চিত্রায়িত করেছেন। পুতিনের অভিযোগ, ডেনমার্ক সবসময় গ্রিনল্যান্ডের মানুষের সাথে ঔপনিবেশিক আচরণ করেছে। এই শাসন ছিল অত্যন্ত কঠোর ও নিষ্ঠুর।

পুতিন দাবি করেন, ডেনমার্ক ঐতিহাসিকভাবে এই দ্বীপটিকে একটি উপনিবেশ হিসেবে ব্যবহার করে আসছে। অথচ রাশিয়া এই পুরো বিবাদকে ওয়াশিংটন ও কোপেনহেগেনের মধ্যকার অভ্যন্তরীণ বিষয় বলে মনে করে এবং এতে মস্কোর সরাসরি কোনো স্বার্থ নেই।

  • Related Posts

    সন্তান জন্ম দিলেই ৬০ লাখ টাকা দেবে এশিয়ার যে দেশ!

    আন্তর্জাতিক ডেস্ক : দেশে জন্মহার আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় এক অভূতপূর্ব উদ্যোগ নিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুর। তরুণ দম্পতিদের সন্তান নিতে উদ্বুদ্ধ করতে প্রতিটি শিশুর ১৭ বছর বয়স পর্যন্ত বেড়ে ওঠার…

    জঙ্গিবাদ মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় ভারত

    ভারতীয় উপমহাদেশে আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা (একিউআইএস) নতুন করে তৎপরতা বাড়ানোর চেষ্টা করছে—জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক প্রতিবেদনে এমন উদ্বেগ প্রকাশের পর বাংলাদেশের সঙ্গে জঙ্গিবাদ মোকাবিলায় যৌথভাবে কাজ করার আগ্রহের কথা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় রায়ের দিন পেছাল

    • By admin admon
    • আগস্ট ২৫, ২০২৬
    • 3 views
    মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় রায়ের দিন পেছাল

    গ্রাম আদালত সক্রিয় করতে ‘সেরা ইউপি-চেয়ারম্যান’ পুরস্কার

    গ্রাম আদালত সক্রিয় করতে ‘সেরা ইউপি-চেয়ারম্যান’ পুরস্কার

    দেশের বাজারে স্বর্ণের ভরি আড়াই লাখ ছুঁইছুঁই

    • By admin admon
    • আগস্ট ২৫, ২০২৬
    • 1 views
    দেশের বাজারে স্বর্ণের ভরি আড়াই লাখ ছুঁইছুঁই

    সন্তান জন্ম দিলেই ৬০ লাখ টাকা দেবে এশিয়ার যে দেশ!

    • By Sara
    • আগস্ট ২৪, ২০২৬
    • 7 views
    সন্তান জন্ম দিলেই ৬০ লাখ টাকা দেবে এশিয়ার যে দেশ!

    ধর্ষণের শিকার শিশুর পেটে জন্ম নেওয়া নবজাতকের বাবা অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষক

    • By Sara
    • আগস্ট ২৪, ২০২৬
    • 5 views
    ধর্ষণের শিকার শিশুর পেটে জন্ম নেওয়া নবজাতকের বাবা অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষক

    বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের হোটেলে দুই কোচের হাতাহাতি, পুলিশ ডাকলেন ইংলিশ কোচ

    • By Sara
    • আগস্ট ২৪, ২০২৬
    • 6 views
    বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের হোটেলে দুই কোচের হাতাহাতি, পুলিশ ডাকলেন ইংলিশ কোচ