দেশের বাজারে স্বর্ণের ভরি আড়াই লাখ ছুঁইছুঁই

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। টানা তৃতীয় দফায় দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ স্বর্ণালংকারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৬৩৩ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টা থেকে সোনার নতুন দাম কার্যকর হওয়ায় দেশের বাজারে ভালো মানের সোনার দাম এখন আড়াই লাখ টাকার কাছাকাছি পৌঁছেছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের বাজারে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা। যা সোমবার (২৪ আগস্ট) ছিল ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৬০৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে ৩ লাখ ৩ হাজার ১৮৭ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৬৫ হাজার ৯২০ টাকা।

সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৪৮২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ২৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা।

  • Related Posts

    ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আশিক চৌধুরী

    ডেস্ক নিউজঃ ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে শুক্রবার (২১…

    নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ, ভরি কত

    ডেস্ক নিউজঃ বিশ্ববাজারের সঙ্গে দামের সামঞ্জস্য বজায় রেখে ক্রেতা ও বিক্রেতাদের স্বার্থরক্ষায় নিয়মিত স্বর্ণের দাম নির্ধারণ করে আসছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। তাই কেনার আগে সর্বশেষ বাজারদর যাচাই করা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    • By admin admon
    • আগস্ট ২৫, ২০২৬
    • 0 views
    মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

    কানাডাকে আবারও যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার ইঙ্গিত ট্রাম্পের

    কানাডাকে আবারও যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার ইঙ্গিত ট্রাম্পের

    মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় রায়ের দিন পেছাল

    • By admin admon
    • আগস্ট ২৫, ২০২৬
    • 4 views
    মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় রায়ের দিন পেছাল

    গ্রাম আদালত সক্রিয় করতে ‘সেরা ইউপি-চেয়ারম্যান’ পুরস্কার

    গ্রাম আদালত সক্রিয় করতে ‘সেরা ইউপি-চেয়ারম্যান’ পুরস্কার

    দেশের বাজারে স্বর্ণের ভরি আড়াই লাখ ছুঁইছুঁই

    • By admin admon
    • আগস্ট ২৫, ২০২৬
    • 2 views
    দেশের বাজারে স্বর্ণের ভরি আড়াই লাখ ছুঁইছুঁই

    সন্তান জন্ম দিলেই ৬০ লাখ টাকা দেবে এশিয়ার যে দেশ!

    • By Sara
    • আগস্ট ২৪, ২০২৬
    • 7 views
    সন্তান জন্ম দিলেই ৬০ লাখ টাকা দেবে এশিয়ার যে দেশ!