ফেব্রুয়ারির প্রথমার্ধেই ৮ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ ফেব্রুয়ারি মাসের শুরুতেই সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন। পবিত্র শবেবরাত উপলক্ষে ৪ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে ছুটি ঘোষণার পর সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় এই অবকাশ মিলছে। একই মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরেও আরও চার দিনের ছুটি ঘোষণা করেছে সরকার।

ইসলামী ফাউন্ডেশন–এর তথ্য অনুযায়ী, আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে। এ উপলক্ষে ৪ ফেব্রুয়ারি (বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর পরের দিন ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ছুটি নিলে ৬ ও ৭ ফেব্রুয়ারি (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের অবকাশ পাওয়া যাবে।

এদিকে, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এর সঙ্গে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় এই দফায়ও টানা চার দিনের ছুটি মিলছে।

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য সাধারণ ছুটি থাকবে। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিন সাধারণ ছুটি আগেই ঘোষণা করা হয়েছিল।

জনপ্রশাসন মন্ত্রণালয় প্রকাশিত ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, চলতি বছরে মোট ১৪ দিন সাধারণ ছুটি ও ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি নির্ধারিত রয়েছে। এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবারে পড়েছে।

এ ছাড়া ২০২৬ সালে ধর্মভিত্তিক ঐচ্ছিক ছুটি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে মুসলিম ধর্মাবলম্বীদের জন্য ৫ দিন, হিন্দু ধর্মাবলম্বীদের জন্য ৯ দিন, খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য ৮ দিন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য ৭ দিন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সরকারি কর্মচারীদের জন্য ২ দিন ঐচ্ছিক ছুটি রাখা হয়েছে।

Share this news as a Photo Card

  • Related Posts

    সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত বিসিএস (প্রশাসন) ক্যাডারের তিন উপসচিবকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে দেশের প্রশাসনিক কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার দায়িত্ব দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় ২৩ নভেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন…

    একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে মোট ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারের নিজস্ব…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ম্যানসিটির ছন্দপতনের কারণ বুঝতে পারছেন না হ্যালান্ড

    • By Moon
    • নভেম্বর ২৫, ২০২৬
    • 1 views
    ম্যানসিটির ছন্দপতনের কারণ বুঝতে পারছেন না হ্যালান্ড

    সরকারি ৪২ ফ্ল্যাটে বহিরাগতদের বসবাসের অভিযোগ, শেরেবাংলা নগর গণপূর্তের নাহিদ পারভেজের বিরুদ্ধে অর্থ বাণিজ্যের অভিযোগ

    • By admin admon
    • নভেম্বর ২৫, ২০২৬
    • 11 views
    সরকারি ৪২ ফ্ল্যাটে বহিরাগতদের বসবাসের অভিযোগ, শেরেবাংলা নগর গণপূর্তের নাহিদ পারভেজের বিরুদ্ধে অর্থ বাণিজ্যের অভিযোগ

    মেসির ভোটে কখনো জায়গা পাননি রোনালদো, সবচেয়ে বেশি পছন্দ ইনিয়েস্তা

    • By Moon
    • নভেম্বর ২৫, ২০২৬
    • 3 views
    মেসির ভোটে কখনো জায়গা পাননি রোনালদো, সবচেয়ে বেশি পছন্দ ইনিয়েস্তা

    যুক্তরাষ্ট্রে বসছে ২০২৮ কোপা আমেরিকার আসর, খেলবে ১৬ দল

    • By Moon
    • নভেম্বর ২৫, ২০২৬
    • 5 views
    যুক্তরাষ্ট্রে বসছে ২০২৮ কোপা আমেরিকার আসর, খেলবে ১৬ দল

    সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব

    সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব

    রিজার্ভ চুরির প্রতিবেদন দাখিল ১০০ বার পেছাল

    • By Moon
    • নভেম্বর ২৫, ২০২৬
    • 7 views
    রিজার্ভ চুরির প্রতিবেদন দাখিল ১০০ বার পেছাল
    ২৪ জানুয়ারি ২০২৬

    ফেব্রুয়ারির প্রথমার্ধেই ৮ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob