ঐতিহ্যবাহী গুনিয়াউক দরবার শরীফের বার্ষিক ওরশ

image_pdfSaveimage_print

নিজস্ব প্রতিবেদকঃ  ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী গুনিয়াউক দরবার শরীফের বার্ষিক ওরশ মোবারক অনুষ্ঠিত হতে যাচ্ছে। জানা যায় প্রতিবছরের ন্যায় এবার ও ৩ দিন ব্যাপী এ ওরশ মোবারক চলমান থাকবে।

দরবার শরীফের পীরসাহেব শাহ সৈয়দ আব্দুল আওয়াল বুলবুল চিশতী আল ক্বাদেরী বলেন ২৯/৩০/৩১ জানুয়ারি ২৬ ইং ১৫/১৬/১৭ মাঘ ১৪৩২ বাংলা রোজ বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার ধারাবাহিক ভাবে ওরশের কার্যক্রম চলবে।

উল্লেখ্য যে সৈয়দ আব্দুস সামাদ চিশতী (র:) এবং উনার বড় সাহেবজাদা শাহ সুফি সৈয়দ আবুল কালাম বাবুল চিশতী আল হোসািনী (র:) এর বংশধরেরা আশেকান মুরিদানদের বিভিন্ন তালিমের মাধ্যমে দেশবরেণ্য উলামায়ে কেরামের উপস্থিতিতে দুনিয়া ও আখেরাতের সওয়াব হাসিলের জন্য মুলত এ ওরশ মোবারক পরিচালনা করে আসছেন।
হাজার হাজার আশেকান মুরিদান এমন কি নওমুসলিমরা ও দল মত নির্বিশেষে এ ওরশ মোবারকে অংশ গ্রহণ করে বলে জনশ্রুতি আছে।

৩ দিন ব্যাপী এ অনুষ্ঠানে ধারাবাহিক ভাবে প্রথম দিন সৈয়দ আব্দুল মুকিত বকুল সাহেব দ্বিতীয় দিন সৈয়দ সাদী চিশতী আল হোসাইনী সাহেব এবং তৃতীয় ও সমাপনী দিন সৈয়দ আব্দুল আওয়াল বুলবুল চিশতী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বলে ওরশ কমিটির সভাপতি প্রতিবেদককে জানান।

বিশ্ব মুসলিমের ক্রান্তিলগ্নে মুসলিম উম্মাহর দুনিয়া ও আখেরাতে শান্তি ও বিশ্বশান্তির জন্য বিশেষ মোনাজাতের মাধ্যমে ওরশের সমাপ্তি হবে বলে কর্তৃপক্ষ দাবি করেন৷

  • Related Posts

    চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, মাঝপথে বাস থামিয়ে পুলিশের তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩

    ডেস্ক নিউজ : ঢাকার সাভারের আশুলিয়ায় চলন্ত বাসে এক নারী যাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সাভার পরিবহনের বাসচালক, তার সহকারী ও চালকের এক পরিচিত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় নারী ও…

    কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

    ডেস্ক নিউজ : রাজধানী ঢাকার কেরানীগঞ্জের খোলামোড়া এলাকায় বাসার পাশের একটি খোলা জায়গা থেকে মমতাজ (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৬ জুলাই) সকালে মরদেহটি উদ্ধার করে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

    • By Reporter
    • জুলাই ২৭, ২০২৬
    • 2 views
    শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

    শাপলা চত্বর হত্যাকান্ডটি ছিল ‘গণহত্যা’: চিফ প্রসিকিউটর

    • By Reporter
    • জুলাই ২৭, ২০২৬
    • 2 views
    শাপলা চত্বর হত্যাকান্ডটি ছিল ‘গণহত্যা’: চিফ প্রসিকিউটর

    লোহিত সাগর হয়ে বিকল্প রুটে জ্বালানি রফতানি অব্যাহত সৌদির

    • By Reporter
    • জুলাই ২৭, ২০২৬
    • 6 views
    লোহিত সাগর হয়ে বিকল্প রুটে জ্বালানি রফতানি অব্যাহত সৌদির

    যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ছাড়া হচ্ছে ৬ লাখ মশা

    • By Reporter
    • জুলাই ২৭, ২০২৬
    • 7 views
    যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ছাড়া হচ্ছে ৬ লাখ মশা

    চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, মাঝপথে বাস থামিয়ে পুলিশের তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩

    • By Reporter
    • জুলাই ২৭, ২০২৬
    • 6 views
    চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, মাঝপথে বাস থামিয়ে পুলিশের তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩

    প্রশাসনিক সংকট ও ঋণের চাপে বিপাকে আল নাসর

    • By Reporter
    • জুলাই ২৭, ২০২৬
    • 3 views
    প্রশাসনিক সংকট ও ঋণের চাপে বিপাকে আল নাসর