দুধ দিয়ে গোসল করে জামায়াতে যোগ দিলেন মৎস্যজীবী দল নেতা

image_pdfSaveimage_print

নিজস্ব প্রতিবেদকঃ পটুয়াখালীর বাউফলে এক কলস দুধ দিয়ে গোসল করে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন ইউনিয়ন মৎস্যজীবী দল নেতা মো. জালাল হাওলাদার। তিনি বাউফল উপজেলার বগা ইউনিয়ন মৎস্যজীবী দলের সহ-সভাপতি ছিলেন বলে জানিয়েছেন উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোশারফ হোসেন লিটন।

সোমবার (২৬ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার বগা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পটুয়াখালী-২ আসনে দশ দলীয় ঐক্য জোটের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. শফিকুল ইসলাম মাসুদের উঠান বৈঠকে দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন তিনি।

যোগদান অনুষ্ঠানে মো. জালাল হাওলাদার বলেন, দলের নেতাদের অবহেলা ও মানসিক কষ্ট সহ্য করতে না পেরে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, “বিগত ১৭ বছর দলের দুর্দিনে রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি। ভেবেছিলাম এখন একজন অভিভাবক পাব, যার আশ্রয়ে রাজনীতি করব। কিন্তু যাকে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি সে ধরনের অভিভাবক নন। তিনি আওয়ামী লীগ পুনর্বাসনে ব্যস্ত। আমাদের খোঁজখবর নেন না, বরং যারা বিগত ১৭ বছর আমাদের ওপর হামলা-মামলা ও নির্যাতন চালিয়েছেন, তাঁদের সঙ্গেই চলাফেরা করছেন। এ কারণেই আমি জামায়াতে যোগ দিয়েছি। আগামী দিনে জামায়াতের পক্ষে কাজ করব।”

এ সময় বগা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য আবুল কালাম, উপজেলা যুবদলের সাবেক সদস্য এস এম আমিনুল ইসলাম, বগা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম, বগা ইউনিয়ন মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি জামাল খান, বগা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফারুক শরীফসহ প্রায় তিন শতাধিক বিএনপির নেতা-কর্মী ও সমর্থক জামায়াতে যোগ দেন।

যোগদান অনুষ্ঠানে পটুয়াখালী-২ আসনের দশ দলীয় জোটের প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি নবাগতদের হাতে উপহার হিসেবে জমজম কূপের পানি ও সৌদি আরবের খেজুর তুলে দেন।

এ বিষয়ে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. তসলিম তালুকদার বলেন, কেউ যদি দলীয় পদ-পদবীতে থেকে শৃঙ্খলা ভঙ্গ করে, তবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

  • Related Posts

    বৃষ্টির পর শীতের প্রকোপ বাড়ার আভাস, ডিসেম্বরে শৈত্যপ্রবাহ

    আবহাওয়া ডেস্কঃ হেমন্তের সকালে ঘাসের ডগায় জমে থাকা শিশিরবিন্দু, হালকা কুয়াশার চাদর আর মিষ্টি রোদের খেলা—প্রকৃতিজুড়ে এখন জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। শরতের বিদায়ের পর উত্তরের হিমেল বাতাস ধীরে ধীরে…

    শ্রমিক অসন্তোষ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

    চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।   সোমবার (৯ নভেম্বর) বিজিবি সদর দফতর থেকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    পাসপোর্টের আবেদনে স্বাক্ষর নেই শেখ হাসিনার

    • By admin admon
    • নভেম্বর ৯, ২০২৬
    • 22 views
    পাসপোর্টের আবেদনে স্বাক্ষর নেই শেখ হাসিনার

    পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব

    • By admin admon
    • নভেম্বর ৯, ২০২৬
    • 3 views
    পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব

    অবৈধ ভবন নির্মাণে ঘুষের অভিযোগ, রাজউকের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে একাধিক আবেদন

    • By admin admon
    • নভেম্বর ৯, ২০২৬
    • 39 views
    অবৈধ ভবন নির্মাণে ঘুষের অভিযোগ, রাজউকের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে একাধিক আবেদন

    ১২ কোটি টাকার সড়ক সংস্কারেও অনিয়মের অভিযোগ, ১০ বছর পরও দুর্ভোগ কাটছে না রায়পুরবাসীর

    • By admin admon
    • নভেম্বর ৯, ২০২৬
    • 47 views
    ১২ কোটি টাকার সড়ক সংস্কারেও অনিয়মের অভিযোগ, ১০ বছর পরও দুর্ভোগ কাটছে না রায়পুরবাসীর

    শেখ হাসিনাকে প্রত্যর্পণ আইন অনুযায়ী দেশে ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    শেখ হাসিনাকে প্রত্যর্পণ আইন অনুযায়ী দেশে ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদন রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর

    • By admin admon
    • নভেম্বর ৯, ২০২৬
    • 11 views
    শেখ হাসিনার পাসপোর্টের আবেদন রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর