বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে এলো রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

image_pdfSaveimage_print
নিজস্ব প্রতিবেদকঃ তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের সীমা ছাড়িয়ে তাদের নতুন স্মার্টফোন রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি বিশ্ববাজারে উন্মোচন করেছে। বাণিজ্যিকভাবে উৎপাদিত বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি সহ এ ডিভাইসটির মাধ্যমে স্মার্টফোন খাত ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার যুগে প্রবেশ করছে। ব্যাটারি নিয়ে দুশ্চিন্তার ক্ষেত্রে বৈশ্বিক চ্যালেঞ্জকে চিহ্নিত করার মাধ্যমে রিয়েলমি বৈশ্বিক ব্যাটারি টেক পাইওনিয়র হিসেবে নিজের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে।
দ্রুত পরিবর্তনশীল এই ডিজিটাল যুগে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে তরুণ স্মার্টফোন ব্যবহারকারীরা প্রায়ই সমস্যায় পড়েন। দীর্ঘ যাত্রা হোক, বা লাইভ কন্টেন্ট স্ট্রিমিং অথবা পাওয়ার ওঠানামার সময়েও কানেক্টেড থাকার ক্ষেত্রে এখন ‘আল্ট্রা-অ্যান্ডুরেন্সের’ চাহিদা ক্রমাগত বাড়ছে। এই ধারণাকে বাস্তবে রূপ দিতে খুব অল্পসময়ের মধ্যে বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে রিয়েলমি। নতুন এই ফোনটি সপ্তাহব্যাপী পাওয়ার ব্যাকআপ নিশ্চিত করবে, যা ব্যবহারকারীকে ভারী পাওয়ার ব্যাংক বহন করার ঝামেলা থেকে মুক্তি দেবে।
নেক্সট-জেনারেশন সিলিকন-কার্বন অ্যানোড প্রযুক্তি ব্যবহার করে ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি তৈরি করা হয়েছে। ফলে, ডিভাইসটি ৯.০৮ মিলিমিটার পাতলা ও মাত্র ২১৯ গ্রাম ওজনের ভেতর রাখা সম্ভব হয়েছে, যা সক্ষমতার পাশাপাশি, আরামদায়ক এর্গোনোমিক্সের চমৎকার ভারসাম্য নিশ্চিত করেছে। দীর্ঘমেয়াদী নির্ভরযোগ্যতার জন্য ডিজাইন করা এই ব্যাটারিটি বিশ্বের প্রথম টিইউভি ফাইভ-স্টার ব্যাটারি সেফটি সার্টিফিকেশন অর্জন করেছে, যা –৩০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৫৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চরম পরিস্থিতিতেও কার্যকর থাকে। এছাড়াও, এর ইন্টেলিজেন্ট চার্জিং ম্যানেজমেন্ট টানা আট বছর ব্যবহারের পরও ব্যাটারি হেলথ ৮০ শতাংশের ওপরে থাকার নিশ্চয়তা দেয়।
এই ব্যাটারি সক্ষমতার সাথে পাল্লা দিতে পি৪ পাওয়ার ফোনে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং ও অন্যান্য অ্যাকসেসরিজে চার্জ করতে সক্ষম এমন বিশ্বের দ্রুততম ২৭ ওয়াট রিভার্স চার্জিং ব্যবহার করা হয়েছে। এছাড়াও, এতে ফ্ল্যাগশিপ লেভেলের ডাইমেনসিটি ৭৪০০ আল্ট্রা ফাইভজি চিপসেট, ১৪৪ হার্জ হাইপারগ্লো ৪ডি কার্ভ+ অ্যামোলেড ডিসপ্লে এবং প্রখর সূর্যালোকেও নিখুঁত ভিজ্যুয়াল নিশ্চিতে রেকর্ড-ব্রেকিং ৬,৫০০ নিটস পিক ব্রাইটনেস নিয়ে আসা হয়েছে।
ফ্ল্যাশ অরেঞ্জ ও পাওয়ার সিলভার, এই দুইটি অনন্য রঙে নিয়ে আসা পি৪ পাওয়ার ফাইভজি ডিভাইসটিতে ‘ভিজিবল পাওয়ার’ ডিজাইন ব্যবহার করা হয়েছে, যেখানে ট্রান্সপারেন্ট অংশের মাধ্যমে ইন্টারনাল সার্কিট দেখানো হয়েছে। আইপি৬৯ গ্রেড প্রোটেকশন ও আর্মারশেল ডিউরেবিলিটির সমন্বয়ে ডিভাইসটি বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম। স্মার্টফোনের বৈশ্বিক বাজারে প্রযুক্তির ক্ষেত্রে নতুন মানদণ্ড নিয়ে এসেছে ডিভাইসটি।

Share this news as a Photo Card

  • Related Posts

    ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬

    নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশে আয়োজিত অন্যতম আন্তর্জাতিক পর্যটন মেলা, বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬, আগামী ২৯-৩১ অক্টোবর ঢাকায় অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের মেলায়…

    শক্তিশালী নতুন এআই: ‘ফাঁকি দিতে পারবে’ মানুষের নজরদারি, নিরাপত্তা উদ্বেগ

    ডেস্ক নিউজঃ নতুন ও শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল GPT-6 অ্যাস্ট্রা উন্মোচন করেছে ওপেনএআই। প্রতিষ্ঠানটির দাবি, কম্পিউটার ব্যবহার, সফটওয়্যার তৈরি, সাইবার নিরাপত্তা, বিজ্ঞান ও পেশাগত কাজসহ বিভিন্ন ক্ষেত্রে এটি আগের মডেলগুলোর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ

    • By admin admon
    • নভেম্বর ২৫, ২০২৬
    • 2 views
    গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ

    মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেটো

    • By admin admon
    • নভেম্বর ২৫, ২০২৬
    • 6 views
    মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেটো

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    • By Sara
    • নভেম্বর ২৫, ২০২৬
    • 8 views
    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গণশুনানি, সব দলকে চিঠি দিচ্ছে ট্রাইব্যুনাল

    • By admin admon
    • নভেম্বর ২৫, ২০২৬
    • 8 views
    মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গণশুনানি, সব দলকে চিঠি দিচ্ছে ট্রাইব্যুনাল

    সকালে ঢাকায় হালকা শীতের আমেজ, তাপমাত্রা ১৯.৮ ডিগ্রি

    • By Sara
    • নভেম্বর ২৫, ২০২৬
    • 7 views
    সকালে ঢাকায় হালকা শীতের আমেজ, তাপমাত্রা ১৯.৮ ডিগ্রি

    ২০২৫ সালে বিশ্বে পরিবারের সদস্যদের হাতে ৪৭ হাজার নারী খুন

    • By admin admon
    • নভেম্বর ২৫, ২০২৬
    • 12 views
    ২০২৫ সালে বিশ্বে পরিবারের সদস্যদের হাতে ৪৭ হাজার নারী খুন
    ০১ ফেব্রুয়ারি ২০২৬

    বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে এলো রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob