এক দিনে দুইবার ভূমিকম্প অনুভূত, ২৪ ঘণ্টার মধ্যে আফটারশকের সম্ভাবনা

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার রাত ৯টা ৩৪ মিনিট ও ৯টা ৫১ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। দুটো ভূমিকম্পেরই উৎপত্তিস্থল মিয়ানমার। রিখটার স্কেলে দুটি ভূমিকম্পের মাত্রা ছিল যথাক্রমে ৫ দশমিক ৯ ও ৫ দশমিক ২। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষেণ কেন্দ্রের সূত্র জানিয়েছে, দেশের অনেক স্থানে এ ভূমিকম্প অনুভূত হয়েছে।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, আমেরিকান ভূত্বাত্তিক অধিদপ্তর ইউএসজিএসের প্রাপ্ত তথ্য অনুসারে ভূমিকম্পটির মান ছিল ৫ দশমিক ৯ মাত্রার। ভূ-পৃষ্ট থেকে প্রায় ৬৩ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে। এই ভূমিকম্পটি একই ফল্টের ওপরে সংঘটিত হয়েছে, যে ফল্টে ২০২৪ সালে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প সংঘটিত হয়েছিল। ফল্টটি খুবই সক্রিয়। ফলে ২৪ ঘণ্টার মধ্যে আফটারশক ভূমিকম্পের আশঙ্কা রয়েছে।

এর আগে, ভোরে আরও একটি ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১, যা ‘মৃদু’ শ্রেণির ভূমিকম্প হিসেবে বিবেচিত। এর কেন্দ্রস্থল ছিল রাজধানী ঢাকা থেকে ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সাতক্ষীরার কলারোয়া এলাকায়। ভূমিকম্পটির ভৌগোলিক অবস্থান ছিল ২২.৮৪ উত্তর অক্ষাংশ এবং ৮৯.০১ পূর্ব দ্রাঘিমাংশ।

  • Related Posts

    গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

    আবহাওয়া ডেস্কঃ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলে অবস্থানরত মৌসুমী নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তবে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া…

    গ্যাসের জন্য হাহাকার

    ডেস্ক নিউজঃ মহেশখালীর ভাসমান এলএনজি (এফএসআরইউ) টার্মিনালে অগ্নিকাণ্ডের পর এক সপ্তাহ ধরে দেশে গ্যাস-সংকট প্রকট আকার ধারণ করেছে। ক্রমে উৎপাদন কমতে থাকা গ্যাসের সরবরাহ অর্ধেকে নেমেছে। ফলে শিল্প উৎপাদন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, মাঝপথে বাস থামিয়ে পুলিশের তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩

    • By Reporter
    • জুলাই ২৭, ২০২৬
    • 0 views
    চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, মাঝপথে বাস থামিয়ে পুলিশের তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩

    প্রশাসনিক সংকট ও ঋণের চাপে বিপাকে আল নাসর

    • By Reporter
    • জুলাই ২৭, ২০২৬
    • 0 views
    প্রশাসনিক সংকট ও ঋণের চাপে বিপাকে আল নাসর

    শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

    • By Reporter
    • জুলাই ২৭, ২০২৬
    • 0 views
    শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

    বাড়িওয়ালাদের মানবিক হওয়ার আহ্বান জানালেন মনিরা মিঠু

    • By Reporter
    • জুলাই ২৭, ২০২৬
    • 2 views
    বাড়িওয়ালাদের মানবিক হওয়ার আহ্বান জানালেন মনিরা মিঠু

    গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

    • By admin admon
    • জুলাই ২৭, ২০২৬
    • 5 views
    গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

    গ্যাসের জন্য হাহাকার

    • By admin admon
    • জুলাই ২৭, ২০২৬
    • 3 views
    গ্যাসের জন্য হাহাকার