পাকিস্তান খেলবে শুনে খুশি বিসিসিআই

image_pdfSaveimage_print

ক্রীড়া ডেস্কঃ চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের অবস্থান থেকে সরে এসে ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। সোমবার (৯ ফেব্রুয়ারি) মধ্যরাতে পাকিস্তান সরকারের ঘোষণার মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়।

পাকিস্তান সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানায়, ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচ খেলবে পাকিস্তান দল। এর আগে লাহোরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলামের উপস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রতিনিধিদলের মধ্যে বৈঠক হয়। ওই বৈঠকের পরই পাকিস্তানের অবস্থান পরিবর্তনের বিষয়টি স্পষ্ট হয়।

পাকিস্তান সিদ্ধান্ত পরিবর্তন করায় খুশি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সহ-সভাপতি রাজীব শুক্লা। সংবাদিকদের তিনি বলেন,  ‘আমি খুবই আনন্দিত যে আইসিসি উদ্যোগ নিয়ে লাহোরে বিসিবি ও পিসিবি কর্তাদের সঙ্গে আলোচনা করে একটি চমৎকার সমাধান বের করেছে। এটি একটি বন্ধুত্বপূর্ণ সমাধান, যেখানে ক্রিকেটকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।’

আইসিসির প্রতি সন্তোষ প্রকাশ করে বিসিসিআইয়ের সহ-সভাপতি বলেন, ‘পুরো কৃতিত্ব আইসিসির। তারা সবাইকে আলোচনার টেবিলে এনে বিষয়টির সুরাহা করেছে। ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে খেলা হবে— আমাদের সবার জন্য এটিই সবচেয়ে বড় সুসংবাদ।’

Share this news as a Photo Card

  • Related Posts

    হৃদয়ের অবিশ্বাস্য ইনিংসে জোহানেসবার্গে বাংলাদেশের রেকর্ড গড়া দিন

    ক্রীড়া ডেস্ক : দিনের শুরুটা ছিল হতাশার। চতুর্থ উইকেটে ভালো জুটি পেলেও রাবাদার জোড়া আঘাতে ফের একবার ব্যাটফুটে পড়ে বাংলাদেশ। তবে বিপর্যয়ের সময়ে ষষ্ঠ উইকেটে ব্যাটিংয়ে নেমে হৃদয়-লিটনের ২০৬ রানের…

    ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

    ক্রীড়া ডেস্ক : ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত সভার পর আইসিসি ২০৩৫ সাল পর্যন্ত পুরুষদের প্রধান আইসিসি ইভেন্টগুলোর সময়সূচি অনুমোদন দিয়েছে। এর মধ্যে ২০৩১ সালে ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ-ভারত। এছাড়া…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ভোটে হস্তক্ষেপের অভিযোগে নেতানিয়াহুর পদত্যাগ চান আইজেনকট

    • By admin admon
    • নভেম্বর ১৬, ২০২৬
    • 6 views
    ভোটে হস্তক্ষেপের অভিযোগে নেতানিয়াহুর পদত্যাগ চান আইজেনকট

    ইসলামাবাদেও নারীদের জন্য চালু হচ্ছে বিশেষ পিংক বাস

    • By admin admon
    • নভেম্বর ১৬, ২০২৬
    • 6 views
    ইসলামাবাদেও নারীদের জন্য চালু হচ্ছে বিশেষ পিংক বাস

    আজ থেকে হজের নিবন্ধন শুরু

    • By admin admon
    • নভেম্বর ১৬, ২০২৬
    • 8 views
    আজ থেকে হজের নিবন্ধন শুরু

    মধ্যপ্রাচ্যের দিকে ধেয়ে যাচ্ছে আরও এক মার্কিন বিমানবাহী রণতরি

    • By admin admon
    • নভেম্বর ১৬, ২০২৬
    • 7 views
    মধ্যপ্রাচ্যের দিকে ধেয়ে যাচ্ছে আরও এক মার্কিন বিমানবাহী রণতরি

    নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার

    • By admin admon
    • নভেম্বর ১৬, ২০২৬
    • 10 views
    নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার

    স্লিপার বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল

    • By admin admon
    • নভেম্বর ১৬, ২০২৬
    • 11 views
    স্লিপার বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল
    ১০ ফেব্রুয়ারি ২০২৬

    পাকিস্তান খেলবে শুনে খুশি বিসিসিআই

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob