এবার মির্জা আব্বাসকে ‘গালি’ দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে গালি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, ‘তুমি কোন ….. আব্বাস, তুমি আসছো এখানে মামলা করতে। তোমাকে গোনার টাইম নাই।’

রবিবার (৮ মার্চ) বিকেলে বরিশাল নগরের হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ‘সভ্য হতে শিখুন। আমরা সভ্য সমাজে বসবাস করি। অসভ্য আচরণ করবেন না। অসভ্য আচরণ যদি করেন, কীভাবে আপনাদের সভ্য করতে হয়, এটা আমাদের ভালো করে জানা আছে।’

এর আগে আজ রবিবার সকালে মির্জা আব্বাসকে ভয়ভীতি দেখানো ও মানহানির অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করা হয়। রাজধানীর রমনা থানার বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম বাদী হয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে মামলা দায়েরের আবেদন করেন। মামলার পর নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়।

এ প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আজকে আমার নামে একটা মামলা হলো। মানহানির মামলা। যে ব্যক্তি চাঁদাবাজি করে, এমন লোকের কোনো মান থাকতে পারে না। যার মান আছে তারই তো মানহানি হয়। মামলা করেছে আরেকজনকে দিয়ে। তিনি গোপনে সাক্ষী হিসেবে উপস্থিত হয়েছে। এগুলোকে আমরা বলবো গুপ্ত।’

তিনি অতীতের কথা তুলে ধরে বলেন, ‘শেখ হাসিনার আমলে আমাকে মাথা নিচের দিকে দিয়ে পা উপরে তুলে সারারাত নির্যাতন করেছিল। কখনো আপস করার চেষ্টা করি নাই। তুমি আব্বাস কোন …..। তুমি আসছো এখানে মামলা করতে। তোমাকে গোনার টাইম নাই। সিনিয়র সিটিজেন আছেন, সিনিয়র সিটিজেন থাকেন। আমরা সম্মান করতে চাই। কিন্তু নিজের সম্মান যদি ধরে রাখতে না পারেন যারা ইয়াং জেনারেশন, জেনজিরা আপনার পুরা সম্মানের চাদর খুলে বুড়িগঙ্গায় নিক্ষেপ করবে।’

বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। অনুষ্ঠানে দলটির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ

    ডেস্ক নিউজঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ স্কাউটের কার্যনির্বাহী কমিটির সদস্যরা।  বুধবার (২২ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর বিশেষ সভাকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত…

    ভারত মহাসাগরে ইরানের তেলবাহী ট্যাংকারে মার্কিন সেনাদের অভিযান

    আন্তর্জাতিক ডেস্কঃ ভারত মহাসাগরে মার্কিন ‘নিষেধাজ্ঞাপ্রাপ্ত’ একটি তেলবাহী ট্যাংকারে অভিযান চালিয়ে নিয়ন্ত্রণে নিয়েছে মার্কিন মেরিন সেনারা। দক্ষিণ-পূর্ব এশিয়ার জলসীমায় চলাচলরত এম/টি টিফানি নামের জাহাজটিতে এ অভিযান চালানো হয়। গতকাল মঙ্গলবার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ

    • By Reporter
    • এপ্রিল ২২, ২০২৬
    • 3 views
    প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ

    ভারত মহাসাগরে ইরানের তেলবাহী ট্যাংকারে মার্কিন সেনাদের অভিযান

    • By Reporter
    • এপ্রিল ২২, ২০২৬
    • 3 views
    ভারত মহাসাগরে ইরানের তেলবাহী ট্যাংকারে মার্কিন সেনাদের অভিযান

    সৌদি আরব পৌঁছেছেন ২০ হাজার ৫৬৩ হজযাত্রী, একজনের মৃত্যু

    • By Reporter
    • এপ্রিল ২২, ২০২৬
    • 3 views
    সৌদি আরব পৌঁছেছেন ২০ হাজার ৫৬৩ হজযাত্রী, একজনের মৃত্যু

    গ্রামে ৮ থেকে ১৩ ঘণ্টা বিদ্যুৎ থাকে না

    • By Reporter
    • এপ্রিল ২২, ২০২৬
    • 3 views
    গ্রামে ৮ থেকে ১৩ ঘণ্টা বিদ্যুৎ থাকে না

    আজ থেকে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু

    • By Reporter
    • এপ্রিল ২২, ২০২৬
    • 3 views
    আজ থেকে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু

    চট্টগ্রামের সরকারি সিটি কলেজে সংঘর্ষ ‘একটি পা কেটে’ নেওয়ার অভিযোগ শাহজাহান চৌধুরীর, দোষারোপ না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

    • By Reporter
    • এপ্রিল ২১, ২০২৬
    • 8 views
    চট্টগ্রামের সরকারি সিটি কলেজে সংঘর্ষ ‘একটি পা কেটে’ নেওয়ার অভিযোগ শাহজাহান চৌধুরীর, দোষারোপ না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
    vulkan casino ua resena slots online big bass splash galaxy spins casino resena royal panda casino es 2025 review es tragamonedas tipos tragaperras progresivas casinos en managua nicaragua donde queda el casino mas grande del mundo live bingo casino resena golden bull casino es 2025 review 45396 spin samba casino resena msport casino resena como ser crupier de casino casino via del mar 2025 bono celebra tu cumpleanos con una bono de hasta el 300 de lo que deposites en betmotion casino mexico resena de mega moolah tragamonedas en mexico casino apple pay chile casinos online nuevos es egt 40 super hot perfect money casino bono sin depsito 50 giros gratis 2025 49182 betway casino ng resena bustadice casino resena jugar blackjack con ethereum 93406 dragonbet casino resena 1 cleopatra