সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ৪৯ জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

বিকেলে নির্বাচন ভবনে তিনি বলেন, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এই ৪৯ জন প্রার্থীর বিষয়ে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা হবে। বুধবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, তবে নির্ধারিত সময়ের মধ্যে (প্রত্যাহারের সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা) কোনো প্রার্থীই তাদের মনোনয়ন প্রত্যাহার না করায় তারা এখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন।

মঈন উদ্দীন খান আরও জানান, চূড়ান্ত তালিকায় থাকা ৪৯ জনের মধ্যে বিএনপি জোটের মনোনীত প্রার্থী রয়েছেন ৩৬ জন। এছাড়া জামায়াত-এনসিপি ও ১১ দলীয় জোটের পক্ষ থেকে ১২ জন এবং স্বতন্ত্র থেকে একজন প্রার্থী বৈধ হিসেবে গেজেটভুক্ত হচ্ছেন। একটি আসনের প্রার্থীর বিষয়ে আইনি জটিলতা থাকায় আপাতত সেটির ফলাফল স্থগিত রাখা হয়েছে। ওই একটি আসনের প্রার্থিতা নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে। আপাতত ৫০টি আসনের মধ্যে এই ৪৯ জনের নাম গেজেট আকারে প্রকাশ করে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের মূল প্রক্রিয়াটি সম্পন্ন করতে যাচ্ছে কমিশন।

রিটার্নিং কর্মকর্তা বলেন, বেসরকারিভাবে নির্বাচিত এসব সংসদ সদস্যদের নাম, ঠিকানাসহ গেজেট প্রকাশের ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন-ইসি সচিবালয়। এরপর শপথ আয়োজনের জন্য সংসদ সচিবালয়ে গেজেট পাঠানো হবে।

উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনের সদস্যরা সাধারণত সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর আনুপাতিক আসনসংখ্যার ভিত্তিতে মনোনীত হয়ে নির্বাচিত হন।

Share this news as a Photo Card

  • Related Posts

    নারীদের জন্য আসছে ১০০ বৈদ্যুতিক বাস, থাকতে পারে পুরুষ আসনও

    ডেস্ক নিউজ : নারীদের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার। এসব বাস কেনা, চার্জিং স্টেশন স্থাপন ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৪০০…

    শেখ হাসিনা আইনি সুযোগেই বাংলাদেশে আসবেন: আইনমন্ত্রী

    ডেস্ক নিউজঃ আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয়, আমরা করে রেখেছি। এখন তারা (ভারত) কী করবে, সেটা তাদের বিষয়-এমনটাই জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর চীন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    নারীদের জন্য আসছে ১০০ বৈদ্যুতিক বাস, থাকতে পারে পুরুষ আসনও

    • By Sara
    • নভেম্বর ১৪, ২০২৬
    • 17 views
    নারীদের জন্য আসছে ১০০ বৈদ্যুতিক বাস, থাকতে পারে পুরুষ আসনও

    তীব্র খাদ্যসংকট এড়াতে হরমুজ প্রণালিতে সার চলাচলের সুযোগ চায় জাতিসংঘ

    • By Sara
    • নভেম্বর ১৪, ২০২৬
    • 19 views
    তীব্র খাদ্যসংকট এড়াতে হরমুজ প্রণালিতে সার চলাচলের সুযোগ চায় জাতিসংঘ

    হাম-ডেঙ্গুর প্রকোপ, বাড়ছে হাসপাতালে রোগীর চাপ

    • By Sara
    • নভেম্বর ১৪, ২০২৬
    • 19 views
    হাম-ডেঙ্গুর প্রকোপ, বাড়ছে হাসপাতালে রোগীর চাপ

    ১ গোলে হেরে সাফের সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়

    • By Sara
    • নভেম্বর ১৪, ২০২৬
    • 18 views
    ১ গোলে হেরে সাফের সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়

    সেমিতে প্রথমার্ধে গোলশূন্য বাংলাদেশ-পাকিস্তান

    • By Sara
    • নভেম্বর ১৪, ২০২৬
    • 14 views
    সেমিতে প্রথমার্ধে গোলশূন্য বাংলাদেশ-পাকিস্তান

    নিজে নিজেই জায়গা বদলাত ম্যানিকুইন! ভৌতিক অভিজ্ঞতার কথা জানালেন শ্রুতি

    • By Sara
    • নভেম্বর ১৪, ২০২৬
    • 13 views
    নিজে নিজেই জায়গা বদলাত ম্যানিকুইন! ভৌতিক অভিজ্ঞতার কথা জানালেন শ্রুতি
    ২৯ এপ্রিল ২০২৬

    সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob