সচিবালয়ে কর্মরতদের সঠিক সময়ে উপস্থিতি নিশ্চিতে প্রধানমন্ত্রীর ঝটিকা সফর

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২৯ মার্চ) সকাল ৯টার কিছুক্ষণ পর তিনি সচিবালয়ে পৌঁছান। সেখানে প্রবেশের পর মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে না গিয়ে সরাসরি বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনে বের হন।

প্রথমে তিনি ৬ নম্বর ভবনে গিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন। পরে একই ভবনের বিভিন্ন তলায় মৎস্য ও প্রাণিসম্পদ, পানি সম্পদ, নারী ও শিশু বিষয়ক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন।

এরপর তিনি ৫ নম্বর ভবনের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ৩ নম্বর ভবনের বাণিজ্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ঘুরে দেখেন। সব মিলিয়ে সচিবালয়ের অন্তত আটটি মন্ত্রণালয়ে আকস্মিকভাবে পরিদর্শন শেষে তিনি মন্ত্রিপরিষদ বিভাগে ফিরে যান।

এদিকে, দিনের অন্যান্য কর্মসূচির অংশ হিসেবে সকালে কৃষক কার্ড সংক্রান্ত এক সভায় সভাপতিত্ব করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এতে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, অর্থ, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেবেন।

  • Related Posts

    তাহসিফের সেই ‘বন্ধু’কে হেফাজতে নিয়েছে পিবিআই

    তুরাগ নদী থেকে বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরীর মরদেহ উদ্ধারের ঘটনায় এবার তার সেই বন্ধু  রেজা দ্বীপকে হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দ্বীপের ডাকেই বাসা থেকে…

    বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

    ডেস্ক নিউজ : বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, সাংস্কৃতিক বিনিময় এবং…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    তাহসিফের সেই ‘বন্ধু’কে হেফাজতে নিয়েছে পিবিআই

    তাহসিফের সেই ‘বন্ধু’কে হেফাজতে নিয়েছে পিবিআই

    বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

    • By Sara
    • অক্টোবর ২৯, ২০২৬
    • 14 views
    বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

    নভেম্বরের জন্য জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা

    • By Sara
    • অক্টোবর ২৯, ২০২৬
    • 9 views
    নভেম্বরের জন্য জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা

    ইয়েমেনে হুথিদের প্রশিক্ষণ শিবিরে বিমান হামলা

    • By Sara
    • অক্টোবর ২৯, ২০২৬
    • 9 views
    ইয়েমেনে হুথিদের প্রশিক্ষণ শিবিরে বিমান হামলা

    ১২০০ পিস ইয়াবা উদ্ধার, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৫

    • By Sara
    • অক্টোবর ২৯, ২০২৬
    • 9 views
    ১২০০ পিস ইয়াবা উদ্ধার, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৫

    গ্যাবনকে হারিয়ে অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ

    • By Sara
    • অক্টোবর ২৯, ২০২৬
    • 8 views
    গ্যাবনকে হারিয়ে অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ