নভেম্বরের জন্য জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজ : নভেম্বর মাসে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে নভেম্বর মাসের জন্য জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ

ঘোষিত দাম অনুযায়ী, নভেম্বর মাসজুড়ে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভোক্তা পর্যায়ে ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা দরে বিক্রি হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নভেম্বর মাসের জন্য এসব মূল্যহার অপরিবর্তিত রাখা হয়েছে। ফলে সর্বশেষ নির্ধারিত মূল্য আগামী ১ নভেম্বর থেকেও বহাল থাকবে।

এর আগে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ বেড়ে যাওয়ার কথা উল্লেখ করে গত ২০ সেপ্টেম্বর দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানো হয়।

ওইদিন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হকের সই করা প্রজ্ঞাপনে নতুন দাম জানানো হয়। দাম বাড়ানোর পর ডিজেলের মূল্য প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা নির্ধারণ করা হয়।

  • Related Posts

    বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

    ডেস্ক নিউজ : বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পর্যটন সহযোগিতা সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কইনলেট। তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, সাংস্কৃতিক বিনিময় এবং…

    ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির ভূমিধস জয়

    ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। পোস্টাল ভোটসহ ১৮৫টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ১…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

    • By Sara
    • অক্টোবর ২৯, ২০২৬
    • 7 views
    বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন

    নভেম্বরের জন্য জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা

    • By Sara
    • অক্টোবর ২৯, ২০২৬
    • 3 views
    নভেম্বরের জন্য জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা

    ইয়েমেনে হুথিদের প্রশিক্ষণ শিবিরে বিমান হামলা

    • By Sara
    • অক্টোবর ২৯, ২০২৬
    • 4 views
    ইয়েমেনে হুথিদের প্রশিক্ষণ শিবিরে বিমান হামলা

    ১২০০ পিস ইয়াবা উদ্ধার, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৫

    • By Sara
    • অক্টোবর ২৯, ২০২৬
    • 4 views
    ১২০০ পিস ইয়াবা উদ্ধার, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৫

    গ্যাবনকে হারিয়ে অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ

    • By Sara
    • অক্টোবর ২৯, ২০২৬
    • 3 views
    গ্যাবনকে হারিয়ে অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ

    শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু

    • By Sara
    • অক্টোবর ২৯, ২০২৬
    • 5 views
    শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু