কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলক অনলাইন ক্লাস শুরু

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে আজ থেকে শুরু হয়েছে অনলাইন ক্লাস। 

রোববার (১২ এপ্রিল) সকালে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে সকাল ৯টা থেকে শুরু হয় অনলাইন ক্লাস।

শিক্ষকরা কলেজের নিজ নিজ ক্লাসরুমে এসেই ভার্চুয়ালি ক্লাস করান শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা নিজ নিজ বাসায় বসে অংশ নেন এই ভার্চুয়াল ক্লাস।

শিক্ষকরা জানান, বৈসাবির ছুটি থাকায় পরীক্ষামূলকভাবে কলেজ শাখায় ক্লাস শুরু হলেও পর্যায়ক্রমে স্কুলেও এই কার্যক্রম শুরু করা হবে। এছাড়াও সপ্তাহে তিনদিন রোব, মঙ্গল, বৃহস্পতি অনলাইন এবং শনি, সোম, বুধ অফলাইন ক্লাস নেওয়া হবে বলে জানানো হয়েছে।

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় দেশের মহনগরের স্কুল-কলেজে অনলাইন ক্লাস নেওয়ার পরিকল্পনা নেয় শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে মতামত নিতে অংশীজনদের সঙ্গে গত ৮ এপ্রিল বৈঠক অনুষ্ঠিত হয়।

পরদিন ৯ এপ্রিল শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, রাজধানীর কয়েকটি স্কুলকে পাইলট প্রকল্পের আওতায় এনে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাসের ব্যবস্থা চালু করা হয়েছে। আগামী শনিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

ডিজিটাল অ্যাডুকেশনের দিকে মোটিভেটেড করাই এটার লক্ষ্য। এটি সফল হলে ধীরে ধীরে সারা দেশে কার্যকর করা যেতে পারে।

তিনি আরও জানান, শনিবার স্কুলে এসে ক্লাস হবে। রোববার অনলাইনে, সোমবার অফলাইনে, মঙ্গলবার অনলাইনে, বুধবার অফলাইনে এবং বৃহস্পতিবার অনলাইনে ক্লাস হবে। তিন দিন অনলাইনে ও তিন দিন অফলাইনে হবে। শিক্ষকরা বিদ্যালয়ে গিয়েই অনলাইনে ক্লাস শুরু করবেন।

  • Related Posts

    শনিবার কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

    ডেস্ক নিউজ : একদিনের সফরে আগামীকাল শনিবার সকালে কক্সবাজার যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন একথা জানান। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার বিমানযোগে কক্সবাজার…

    জুনের শেষেই চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জানালেন ডেপুটি স্পিকার

    ডেস্ক নিউজ : সরকার গঠনের পর দ্বিতীয় দ্বিপক্ষীয় বিদেশ সফরের গন্তব্য হিসেবে চীনকে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুনের শেষ সপ্তাহে তার এ সফর অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন জাতীয়…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    কানাডায় বিশ্বকাপ উদ্বোধনে নোরার সঙ্গে কানাডার মঞ্চ মাতালেন বাংলাদেশের সঞ্জয়

    • By Reporter
    • জুন ১২, ২০২৬
    • 9 views
    কানাডায় বিশ্বকাপ উদ্বোধনে নোরার সঙ্গে কানাডার মঞ্চ মাতালেন বাংলাদেশের সঞ্জয়

    সিনেমায় নিজেকে ‘ফ্লপ অভিনেতা’ সম্বোধন, ভক্তদের ক্ষোভ নিয়ে মুখ খুললেন অক্ষয়

    • By Reporter
    • জুন ১২, ২০২৬
    • 10 views
    সিনেমায় নিজেকে ‘ফ্লপ অভিনেতা’ সম্বোধন, ভক্তদের ক্ষোভ নিয়ে মুখ খুললেন অক্ষয়

    যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    • By Reporter
    • জুন ১২, ২০২৬
    • 5 views
    যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    শনিবার কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

    • By Reporter
    • জুন ১২, ২০২৬
    • 9 views
    শনিবার কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

    মিরাজকে নিয়েই শেষ ওয়ানডের দল ঘোষণা বিসিবির

    • By Reporter
    • জুন ১২, ২০২৬
    • 9 views
    মিরাজকে নিয়েই শেষ ওয়ানডের দল ঘোষণা বিসিবির

    জুনের শেষেই চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জানালেন ডেপুটি স্পিকার

    • By Reporter
    • জুন ১১, ২০২৬
    • 15 views
    জুনের শেষেই চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জানালেন ডেপুটি স্পিকার