আড়াই বছর পর মাঠে ফিরছে বিসিএল, খেলবেন বিজয়–মোসাদ্দেকরাও

image_pdfSaveimage_print

খেলাধুলা ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) মাঠে ফিরতে যাচ্ছে আড়াই বছর পর। ২০২৩ সালের ডিসেম্বরে সবশেষ চারদিনের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল। এবারের আসরের প্রথম রাউন্ডের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেটে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ডে মুখোমুখি হবে নর্থ জোন ও সাউথ জোন। একই সময়ে মূল গ্রাউন্ডে ইস্ট জোনের বিপক্ষে মাঠে নামবে সেন্ট্রাল জোন। ম্যাচগুলো চলবে ২১ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত। বিসিএলের ৪ দিনের খেলা দিয়ে আবারো দেশের ঘরোয়া ক্রিকেটে ফিরবেন এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেনরা। গত বছরের ডিসেম্বরে জাতীয় ক্রিকেট লিগের চার দিনের সংস্করণে খেলার পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিসিএল ওয়ানডে ও অদম্য টি-টোয়েন্টি কাপে রাখা হয়নি তাদের। সেন্ট্রাল জোনে মোসাদ্দেক ও সাউথ জোনে খেলবেন বিজয়।

টুর্নামেন্টের চার দলে অধিনায়কত্ব করবেন মার্শাল আইয়ুব (সেন্ট্রাল জোন), মুমিনুল হক (ইস্ট জোন), মোহাম্মদ মিঠুন (সাউথ জোন) ও আকবর আলি (নর্থ জোন)। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থাকায় জাতীয় দলের সাদা বলের ক্রিকেটাররা প্রথম রাউন্ডে খেলতে পারবেন না।

সেন্ট্রাল জোন স্কোয়াড

সাদমান ইসলাম অনিক, মোহাম্মদ নাঈম শেখ, আশিকুর রহমান শিবলি, মার্শাল আইয়ুব (অধিনায়ক), মাহফিজুল ইসলাম রবিন, জিসান আলম, আব্দুল মজিদ, শুভাগত হোম চৌধুরী, রকিবুল হাসান, আবু হায়দার রনি, এনামুল হক, আনিসুল ইসলাম ইমন, মোসাদ্দেক হোসেন সৈকত, সুমন খান, ইকবাল হোসেন ইমন।

ইস্ট জোন স্কোয়াড

মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, অমিত হাসান, মুমিনুল হক (অধিনায়ক), শাহাদাত হোসেন দীপু, ইয়াসির আলি চৌধুরী, মুশফিকুর রহিম, আসাদুল্লা আল গালিব, জাকের আলি অনিক (উইকেটরক্ষক), ইবাদত হোসেন চৌধুরী, তোফায়েল আহমেদ, নাঈম হাসান, হাসান মুরাদ, সৈয়দ খালেদ আহমেদ, ইফরান হোসেন।

নর্থ জোন স্কোয়াড

সাব্বির হোসেন, আজিজুল হাকিম তামিম, আব্দুল্লাহ আল মামুন, ইকবাল হোসেন, আকবর আলি (অধিনায়ক), তানবীর হায়দার, প্রীতম কুমার, এসএম মেহেরব হাসান, তাইজুল ইসলাম, আব্দুল গাফফার সাকলাইন, সানজামুল ইসলাম, রবিউল হক, মুশফিক হাসান, রহিম আহমেদ, আসাদুল্লাহ হিল গালিব।

সাউথ জোন স্কোয়াড

ইফতেখার হোসেন ইফতি, এনামুল হক বিজয়, ফজলে রাব্বি মাহমুদ, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সালমান হোসেন ইমন, কালাম সিদ্দিকি এলিন, মইন খান, রিজান হোসেন, আল ফাহাদ, সামিউন বশির রাতুল, রুয়েল মিয়া, আব্দুল হালিম, ওয়াসি সিদ্দিকি, আশরাফুল হাসান, সফর আলি।

  • Related Posts

    পরিসংখ্যানভিত্তিক প্রতিবেদনে বিশ্বকাপের ক্ষণগণনায় ফিফা

    খেলাধুলা ডেস্কঃ বিশ্বকাপের ক্ষণগণনা শুরু করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এবারের ক্ষণগণনা আরও আকর্ষণীয় করতে প্রতিদিনই পরিসংখ্যানভিত্তিক তথ্য প্রকাশ করছে সংস্থাটি। বিশ্বকাপ শুরু হতে ৫৮ দিন বাকি থাকতে এবার…

    যুক্তরাষ্ট্রে খেলতে না চাইলে কী হবে ইরানের

    খেলাধুলা ডেস্কঃ যুদ্ধ পরিস্থিতি ও নিরাপত্তা উদ্বেগের মধ্যে বিশ্বকাপ ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানালেও শেষ পর্যন্ত তা নাকচ করে দিয়েছে ফিফা। ফলে আসন্ন বিশ্বকাপে ইরানকে যুক্তরাষ্ট্রেই নিজেদের ম্যাচ খেলতে হবে। মেক্সিকোর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আড়াই বছর পর মাঠে ফিরছে বিসিএল, খেলবেন বিজয়–মোসাদ্দেকরাও

    • By Reporter
    • এপ্রিল ১৪, ২০২৬
    • 4 views
    আড়াই বছর পর মাঠে ফিরছে বিসিএল, খেলবেন বিজয়–মোসাদ্দেকরাও

    পরিসংখ্যানভিত্তিক প্রতিবেদনে বিশ্বকাপের ক্ষণগণনায় ফিফা

    • By Reporter
    • এপ্রিল ১৪, ২০২৬
    • 17 views
    পরিসংখ্যানভিত্তিক প্রতিবেদনে বিশ্বকাপের ক্ষণগণনায় ফিফা

    যুক্তরাষ্ট্র–ইরান আলোচনার দ্বিতীয় দফা আয়োজনে আগ্রহী পাকিস্তান

    • By Reporter
    • এপ্রিল ১৪, ২০২৬
    • 19 views
    যুক্তরাষ্ট্র–ইরান আলোচনার দ্বিতীয় দফা আয়োজনে আগ্রহী পাকিস্তান

    ইরানের ক্ষেপণাস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের চেয়েও বেশি উদ্বিগ্ন ইসরায়েল

    • By Reporter
    • এপ্রিল ১৪, ২০২৬
    • 17 views
    ইরানের ক্ষেপণাস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের চেয়েও বেশি উদ্বিগ্ন ইসরায়েল

    নববর্ষ বরণে ঢাবিতে বর্ণিল বৈশাখী শোভাযাত্রা

    • By Reporter
    • এপ্রিল ১৪, ২০২৬
    • 17 views
    নববর্ষ বরণে ঢাবিতে বর্ণিল বৈশাখী শোভাযাত্রা

    টেকনাফ স্থলবন্দর পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

    • By Reporter
    • এপ্রিল ১৪, ২০২৬
    • 18 views
    টেকনাফ স্থলবন্দর পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী
    oxi casino de resena mabar88 casino resena ruleta dela suerte para jugar unibet casino ro resena betesbet casino resena codere casino co resena bajar juegos gratis de tragamonedas juegos de carta blackjack metodo para ganar ala ruleta electronica las apuestas deportivas en el horizonte del canal espn tragaperras online rainbow como ganar a las tragaperras como saber que numero sale en la ruleta como sacar premio tragaperras sitios legtimos de juegos cripto como ganar siempre en ruleta casino mx betway bono ruleta online viajar jugando al poker bbin lucky double tragaperras online space corsairs juego tragamonedas 5 tambores gratis 888 casino ro resena buffalo kings megaways descubre las riquezas de america del norte g9 game casino resena