অনেক সিনেমা থেকে বাদ পড়ার অভিজ্ঞতা জানালেন প্রিয়াঙ্কা

image_pdfSaveimage_print

বিনোদন ডেস্কঃ বলিউড থেকে হলিউডে সফল ক্যারিয়ার গড়া অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুর দিকে তাকে বারবার প্রত্যাখ্যান ও নানা বাধার মুখে পড়তে হয়েছে।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেন, বলিউডের অভ্যন্তরীণ রাজনীতি তার ক্যারিয়ারে বড় প্রভাব ফেলেছিল এবং কখনো কখনো তিনি মানসিকভাবে ভেঙেও পড়েছিলেন।

প্রিয়াঙ্কা জানান, একটি সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার পরও সহ-অভিনেতার আপত্তির কারণে তাকে সেই প্রজেক্ট থেকে বাদ দেওয়া হয়। শুটিং চলাকালেই সেটে এসে তাকে বিষয়টি জানানো হয়েছিল বলে দাবি করেন তিনি।

স্বজনপোষণ প্রসঙ্গে তিনি বলেন, শুরুতে বিষয়টি বুঝতে পারেননি। তার ভাষায়, ‘আমি ভাবতাম সবাই নিজের সন্তানের ভালো চায়, পরে ইন্ডাস্ট্রির বাস্তব রাজনীতি বুঝতে পারি।’

ক্যারিয়ারের শুরুতেই একাধিকবার প্রত্যাখ্যাত হওয়ায় তিনি একসময় পেশা পরিবর্তনের কথাও ভেবেছিলেন বলে জানান এই অভিনেত্রী। তবে শেষ পর্যন্ত অভিনয়ের প্রতি আগ্রহই তাকে ধরে রেখেছে।

তিনি আরও বলেন, এমন ঘটনাও ঘটেছে যেখানে প্রধান চরিত্রে অভিনয়ের প্রস্তাব পাওয়ার পরও পরে জানানো হয়েছে, তাকে আর প্রয়োজন নেই।

  • Related Posts

    ফের চলচ্চিত্রে ফিরছেন শবনম বুবলী

    বিনোদন ডেস্ক : মাতৃত্বকালীন বিরতি কাটিয়ে আবারও সিনেমায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন আলোচিত ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী। নিজের ফিটনেস পুনরুদ্ধার করতে কঠোর পরিশ্রম করছেন তিনি।কন্যা শারলিন খানের সার্বিক যত্নের পাশাপাশি নিজে…

    থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা খায়রুল বাসার

    বিনোদন ডেস্ক : থাইল্যান্ডে শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। পাহাড়ের ওপর শুটিং শেষ করে নিচে নামার সময় দুর্ঘটনার শিকার হন তিনি। এ ঘটনায় তার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    হরমুজ প্রণালি পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    হরমুজ প্রণালি পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    ফের চলচ্চিত্রে ফিরছেন শবনম বুবলী

    • By Sara
    • আগস্ট ১১, ২০২৬
    • 8 views
    ফের চলচ্চিত্রে ফিরছেন শবনম বুবলী

    রাজউকে ‘ডার্ক জোন’ ! ঘুষ-অনিয়মের অভিযোগের কেন্দ্রে পরিচালক সালেহ্ আহমদ জাকারিয়া : আওয়ামী ফ্যাসিবাদী বলয়ের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ, পছন্দের পরিদর্শক দিয়ে ‘এরিয়া নিয়ন্ত্রণ’—মহাখালী জোনে ‘ঘুষের টেকসই ম্যানেজমেন্ট’ নিয়ে প্রশ্ন ?

    শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করছে ভারত : জয়সওয়াল

    • By Sara
    • আগস্ট ১১, ২০২৬
    • 8 views
    শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করছে ভারত : জয়সওয়াল

    নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

    • By Sara
    • আগস্ট ১১, ২০২৬
    • 7 views
    নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

    কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে ২২৪

    • By Sara
    • আগস্ট ১১, ২০২৬
    • 8 views
    কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে ২২৪