নতুন গল্প নিয়ে ফিরছে ‘সাইয়ারা’ নির্মাতারা

image_pdfSaveimage_print

বিনোদন ডেস্কঃ রোমান্টিক-মিউজিক্যাল ছবিতে মোহিত সুরির সাফল্য ঈর্ষণীয়। গত বছর ‘সাইয়ারা’ বানিয়ে বাজিমাত করেছেন বক্স অফিসে। ছবিটিতে অভিষেক হয় আহান পাণ্ডে ও অনীত পড্ডার। রাতারাতি তারা বনে যান তারকা।

বছর না ঘুরতেই ফের মোহিতের ছবিতে আহান ও অনীত। এবারও প্রেমের গল্পই তুলে আনবেন তারা। ঘনিষ্ঠ সূত্রের বরাতে খবরটি জানিয়েছে বলিউড হাঙ্গামা।

সূত্রের মতে, প্রেমের গল্প হলেও এটি ‘সাইয়ারা’ থেকে একদমই আলাদা। ফের মোহিতের ছবিতে অভিনয়ের ব্যাপারে আহান ও অনীত দুজনেই ভীষণ আগ্রহী। প্রযোজনায় আছে যশরাজ ফিল্মস।

নতুন ছবিটি  নির্মাতা মোহিত সূরি বলেন, আমি সবসময় প্রেমের গল্প বলতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। এমন গল্প, যেখানে আবেগ এতটাই তীব্র যে তা উপেক্ষা করা যায় না। এই ছবিতেও সেই গভীর অনুভূতির গল্পই তুলে ধরার চেষ্টা করছি। একই টিম নিয়ে আবার কাজ করতে পারা আমার জন্য বিশেষ কিছু।

প্রযোজক অক্ষয় বিধানি বলেন, মোহিতের সঙ্গে আমাদের কাজের সম্পর্ক শুধু সিনেমা বানানো নয়, বরং এমন অনুভূতির খোঁজ করা যা দর্শকের মনে দীর্ঘদিন থেকে যায়। সাইয়ারা আমাদের জন্য তেমনই একটি অভিজ্ঞতা ছিল। এবার আমরা আরও গভীর, আরও সুন্দর একটি গল্প তুলে ধরতে চাই।

বর্তমানে আহান কাজ করছেন আলী আব্বাস জাফরের একটি ছবিতে, যেখানে তাঁকে গ্যাংস্টার চরিত্রে দেখা যাবে। এর শুটিং শেষে আগস্ট নাগাদ মোহিতের নাম চূড়ান্ত না হওয়া ছবিটি শুরু হবে।

Share this news as a Photo Card

  • Related Posts

    নাটকের গান দিয়ে বিরতি ভাঙলেন টুটুল

    বিনোদন ডেস্ক : নাটকের গান দিয়ে দীর্ঘ বিরতি ভাঙলেন জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন নাটক ‘প্রাণ সখিয়া’র জন্য গেয়েছেন ‘তুমি ছাড়া’ শিরোনামের গানটি। গানটির…

    এবার অমিতাভ বচ্চন ও অভিষেককে প্রাণনাশের হুমকি

    বিনোদন ডেস্ক : বলিউডে গ্যাংস্টার আতঙ্ক কাটছেই না। টাইগার শ্রফের গাড়িতে গুলি চালানোর পর এবার হত্যার হুমকি পেলেন কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ও তার পুত্র অভিষেক বচ্চন। অমিতাভ ও তার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সৌরবিদ্যুৎ ও ব্যাটারি স্টোরেজ প্রকল্প উন্নয়নে এডিবির সহযোগিতা

    • By Sara
    • নভেম্বর ১৭, ২০২৬
    • 22 views
    সৌরবিদ্যুৎ ও ব্যাটারি স্টোরেজ প্রকল্প উন্নয়নে এডিবির সহযোগিতা

    হাসিনা পরিবারের বিরুদ্ধে ২৪ মামলা, হাজার কোটি টাকা জব্দ

    • By Sara
    • নভেম্বর ১৭, ২০২৬
    • 23 views
    হাসিনা পরিবারের বিরুদ্ধে ২৪ মামলা, হাজার কোটি টাকা জব্দ

    দুর্নীতির অভিযোগে মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ

    • By Sara
    • নভেম্বর ১৭, ২০২৬
    • 17 views
    দুর্নীতির অভিযোগে মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ

    জাপানের আকাশসীমায় রুশ বিমানের অনুপ্রবেশ, যুদ্ধবিমান পাঠাল টোকিও

    • By Sara
    • নভেম্বর ১৭, ২০২৬
    • 14 views
    জাপানের আকাশসীমায় রুশ বিমানের অনুপ্রবেশ, যুদ্ধবিমান পাঠাল টোকিও

    ২২ বছর পর টেস্ট সিরিজ জিতল জিম্বাবুয়ে

    • By Sara
    • নভেম্বর ১৭, ২০২৬
    • 15 views
    ২২ বছর পর টেস্ট সিরিজ জিতল জিম্বাবুয়ে

    সুন্দরবনে মাটির নিচে পুঁতে রাখা অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

    • By Sara
    • নভেম্বর ১৭, ২০২৬
    • 16 views
    সুন্দরবনে মাটির নিচে পুঁতে রাখা অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
    ১৬ এপ্রিল ২০২৬

    নতুন গল্প নিয়ে ফিরছে ‘সাইয়ারা’ নির্মাতারা

    https://doiniksabujbiplob.com |
    fb/sabujbiplob