দেশে জ্বালানি তেলের নতুন দাম আজ থেকে কার্যকর

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অকটেনের দাম বেড়ে প্রতি লিটার ১৪০ টাকা এবং পেট্রোলের দাম ১৩৫ টাকা করা হয়েছে। এই দাম আজ রবিবার থেকে সারাদেশে কার্যকর হবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে গতকাল শনিবার পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের বার্তায় জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে দেশের বাজারেও এই দাম সমন্বয় করা হয়েছে। নতুন মূল্যতালিকা অনুযায়ী, এখন থেকে প্রতি লিটার অকটেন ১৪০ টাকা এবং পেট্রোল ১৩৫ টাকা দরে বিক্রি হবে।

একইসঙ্গে ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া কেরোসিনের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ১৩০ টাকা।

মূল্যবৃদ্ধির আগে ভোক্তাপর্যায়ে প্রতি লিটার ডিজেলের মূল্য ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, অকটেন ১২০ টাকা ও পেট্রোলের মূল্য ১১৬ টাকা ছিল।

  • Related Posts

    অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ প্রতিনিধি দল

    ডেস্ক নিউজ : বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণের লক্ষ্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশি প্রতিনিধি দল বর্তমানে দক্ষিণ কোরিয়া সফরে রয়েছে। সফরে…

    মধ্যরাত থেকে জাটকা ধরায় ৮ মাসের নিষেধাজ্ঞা

    ডেস্ক ইউজ : ইলিশের উৎপাদন বৃদ্ধি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাছটির প্রাপ্যতা নিশ্চিত করতে শনিবার (৩১ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হচ্ছে জাটকা আহরণে ৮ মাসের নিষেধাজ্ঞা। আগামী বছরের ৩০ জুন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ প্রতিনিধি দল

    • By Sara
    • অক্টোবর ৩১, ২০২৬
    • 12 views
    অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ প্রতিনিধি দল

    মধ্যরাত থেকে জাটকা ধরায় ৮ মাসের নিষেধাজ্ঞা

    • By Sara
    • অক্টোবর ৩১, ২০২৬
    • 5 views
    মধ্যরাত থেকে জাটকা ধরায় ৮ মাসের নিষেধাজ্ঞা

    শত্রুর যেকোনো হুমকিতে তাৎক্ষণিক জবাবের নির্দেশ মোজতবা খামেনির

    • By Sara
    • অক্টোবর ৩১, ২০২৬
    • 9 views
    শত্রুর যেকোনো হুমকিতে তাৎক্ষণিক জবাবের নির্দেশ মোজতবা খামেনির

    পুলিশের সঙ্গে সংঘর্ষের পর আবারও মহাসড়কে শ্রমিকরা

    • By Sara
    • অক্টোবর ৩১, ২০২৬
    • 11 views
    পুলিশের সঙ্গে সংঘর্ষের পর আবারও মহাসড়কে শ্রমিকরা

    ওয়েস্ট ইন্ডিজের কাছে বিশাল ব্যবধানে হারলো বাংলাদেশ

    • By Sara
    • অক্টোবর ৩১, ২০২৬
    • 6 views
    ওয়েস্ট ইন্ডিজের কাছে বিশাল ব্যবধানে হারলো বাংলাদেশ

    ২০০ কোটির প্রতারণা মামলায় নোরা ফাতেহিকে আদালতে তলব

    • By Sara
    • অক্টোবর ৩১, ২০২৬
    • 5 views
    ২০০ কোটির প্রতারণা মামলায় নোরা ফাতেহিকে আদালতে তলব