মশারিতে পুরো শরীর ঢেকে ডিউটি করছেন নিরাপত্তা প্রহরী

image_pdfSaveimage_print

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের হায়দরাবাদের একটি আবাসিক এলাকায় এক নিরাপত্তা প্রহরীকে মশারির ভেতরে ঢুকে দায়িত্ব পালন করতে দেখা যায়। মশার উপদ্রব থেকে বাঁচতে তার এই অভিনব পদ্ধতির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ভিডিওতে দেখা যায়, রাতের পালায় দায়িত্ব পালনরত ওই প্রহরী একটি চেয়ারে বসে আছেন, আর নিজেকে পুরোপুরি মশারির ভেতরে ঢেকে রেখেছেন। এ সময় এক নারীকে তার সঙ্গে কথা বলতেও শোনা যায়।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন সুরজ কুমার বৌদ্ধ নামের এক ব্যক্তি। তিনি প্রশ্ন তোলে বলেন, যেখানে আবাসিক এলাকার বাসিন্দারা নিরাপদে শীতাতপনিয়ন্ত্রিত ঘরে ঘুমাচ্ছেন, সেখানে নিরাপত্তাকর্মীদের জন্য ন্যূনতম নিরাপদ ও আরামদায়ক বসার ব্যবস্থা কেন থাকে না।

তিনি আরও বলেন, এই ঘটনা কেবল মশার সমস্যা নয় বরং সমাজে সহানুভূতির ঘাটতির প্রতিফলন।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই নিরাপত্তা প্রহরীদের কর্মপরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কেউ কেউ একে ‘আধুনিক দাসত্বের উদাহরণ’ বলে মন্তব্য করেছেন, আবার অনেকে বলেছেন, এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি চিত্র।

এই ঘটনাকে ঘিরে আবাসিক এলাকাগুলোতে কর্মরত নিরাপত্তাকর্মীদের জীবনযাত্রা ও কর্মপরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

  • Related Posts

    যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক বা শান্তি চুক্তি সই হওয়ার সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে যে আলোচনা চলছে, তা স্পষ্টভাবে নাকচ করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস…

    হরমুজ দিয়ে ১০ কোটি ব্যারেল তেল নিয়ে গেছে যুক্তরাষ্ট্র, বাস্তবতা কী বলে?

    আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের কৌশলগত হরমুজ প্রণালী দিয়ে ‘গোপনে লাখ লাখ ব্যারেল’ তেল পরিবহন করে নিয়ে গেছে, যা তেলের বৈশ্বিক দামে স্থিতিশীলতা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    কানাডায় বিশ্বকাপ উদ্বোধনে নোরার সঙ্গে কানাডার মঞ্চ মাতালেন বাংলাদেশের সঞ্জয়

    • By Reporter
    • জুন ১২, ২০২৬
    • 11 views
    কানাডায় বিশ্বকাপ উদ্বোধনে নোরার সঙ্গে কানাডার মঞ্চ মাতালেন বাংলাদেশের সঞ্জয়

    সিনেমায় নিজেকে ‘ফ্লপ অভিনেতা’ সম্বোধন, ভক্তদের ক্ষোভ নিয়ে মুখ খুললেন অক্ষয়

    • By Reporter
    • জুন ১২, ২০২৬
    • 12 views
    সিনেমায় নিজেকে ‘ফ্লপ অভিনেতা’ সম্বোধন, ভক্তদের ক্ষোভ নিয়ে মুখ খুললেন অক্ষয়

    যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    • By Reporter
    • জুন ১২, ২০২৬
    • 7 views
    যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    শনিবার কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

    • By Reporter
    • জুন ১২, ২০২৬
    • 11 views
    শনিবার কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

    মিরাজকে নিয়েই শেষ ওয়ানডের দল ঘোষণা বিসিবির

    • By Reporter
    • জুন ১২, ২০২৬
    • 11 views
    মিরাজকে নিয়েই শেষ ওয়ানডের দল ঘোষণা বিসিবির

    জুনের শেষেই চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জানালেন ডেপুটি স্পিকার

    • By Reporter
    • জুন ১১, ২০২৬
    • 15 views
    জুনের শেষেই চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জানালেন ডেপুটি স্পিকার