ঈদ ঘিরে রাত কয়টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট, সিদ্ধান্ত দিল সরকার

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজ : কুরবানির ঈদকে সামনে রেখে বিপণিবিতান, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (১২ মে) বিদ্যুৎ বিভাগের সমন্বয় ২ শাখা থেকে মন্ত্রিপরিষদ সচিবকে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

ইরান যুদ্ধের জেরে জ্বালানি সাশ্রয়ে সরকার দোকানপাট সন্ধ্যা ৭টা পর্যন্ত চালুর নিয়ম করেছিল। যা ঈদের সময় বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন ব্যবসায়ীরা।

এ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে ৭ মে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু রাত ১০ পর্যন্ত দোকানপাট চালু রাখার বিষয়ে সম্মতি দিয়েছিলেন। সেদিন ১২ মে মঙ্গলবার থেকে তা চালু হওয়ার কথা বলা হয়েছিল।

সেই আলোচনার ভিত্তিতে মঙ্গলবার (১২ মে) থেকে কোরবানি ঈদ পর্যন্ত বিপণিবিতান, মার্কেট ও দোকান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত চিঠি দিয়ে জানানো হয়।

ইরান যুদ্ধের জেরে জ্বালানি সংকটের প্রেক্ষাপটে গত ৩ এপ্রিল থেকে সন্ধ্যা ৬টার মধ্যে শপিং মল ও দোকান পাট বন্ধের নির্দেশনা দেয় সরকার।

পরে ব্যবসায়ীদের দাবিতে ৫ এপ্রিল থেকে এক ঘণ্টা সময় বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়।

বিদ্যুৎ বিভাগের পাঠানো মঙ্গলবারের চিঠিতে ঈদের সময়ে দোকান আরও তিন ঘণ্টা বেশি খোলা রাখার সিদ্ধান্ত বাস্তবায়নে সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদেরও নির্দেশনা দিতে মন্ত্রিপরিষদ বিভাগকে অনুরোধ করা হয়েছে।

  • Related Posts

    সূর্যের আলোকে সম্পদে রূপান্তরের আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেস্ক নিউজঃ সূর্যের আলোকে দেশের সম্পদে রূপান্তর করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬’-এর উদ্বোধনী…

    সোলার এক্সপো-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ডেস্ক নিউজঃ রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সূর্যের আলোকে সম্পদে রূপান্তরের আহ্বান প্রধানমন্ত্রীর

    • By admin admon
    • নভেম্বর ৩, ২০২৬
    • 2 views
    সূর্যের আলোকে সম্পদে রূপান্তরের আহ্বান প্রধানমন্ত্রীর

    সোলার এক্সপো-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    • By admin admon
    • নভেম্বর ৩, ২০২৬
    • 3 views
    সোলার এক্সপো-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    কপ সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী

    • By admin admon
    • নভেম্বর ৩, ২০২৬
    • 4 views
    কপ সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাবেন প্রধানমন্ত্রী

    রাজধানীর দুই জায়গায় ককটেল বিস্ফোরণ

    • By Sara
    • নভেম্বর ২, ২০২৬
    • 15 views
    রাজধানীর দুই জায়গায় ককটেল বিস্ফোরণ

    জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ে একাধিক সুপারিশ

    • By Sara
    • নভেম্বর ২, ২০২৬
    • 11 views
    জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ে একাধিক সুপারিশ

    বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

    • By Sara
    • নভেম্বর ২, ২০২৬
    • 13 views
    বিশ্ববাজারে তেলের দামে বড় পতন