রাজধানীর দুই জায়গায় ককটেল বিস্ফোরণ

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজ : রাজধানীর আগারগাঁও ও সোবহানবাগে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে পৃথক এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ৮টায় সোবহানবাগের ধানমন্ডি গভ. বয়েজ হাইস্কুলের সামনে এবং রাত সোয়া ৯টায় আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম। তিনি বলেন, রাত সাড়ে ৮টার দিকে ধানমন্ডি গভ. বয়েজ হাইস্কুলের সামনে ফুটওভার ব্রিজের নিচে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এই ঘটনা কারা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে কেউ হতাহত হয়নি।

তিনি আরও জানান, রাত সোয়া ৯টার দিকে আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায়ও কেউ আহত হয়নি বলে জানা গেছে। তবে এটি কাফরুল থানা এলাকায় পড়েছে। এটি তারা তদন্ত করবে।

এই বিষয়ে জানতে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

  • Related Posts

    রাজধানীতে ৬ রুটে ৮৬১ বাস নিয়ে চালু হলো ‘বাস রুট রেশনালাইজেশন’

    রাজধানীতে ৬টি রুট ও একটি সার্কুলার রুটে ৮৬১টি বাস নিয়ে চালু হলো বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম। রোববার (১ নভেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন…

    রাজউকের পারমিট সেবায় ডিজিটাল গতি, ৭ মাসে প্রায় ১১ হাজার আবেদন

    রাজধানীতে ভবন নির্মাণ ও ভূমি ব্যবহারের অনুমোদন প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন এসেছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন আটটি জোনে প্লানিং পারমিট ও কনস্ট্রাকশন পারমিটের আবেদন এবং অনুমোদন কার্যক্রম শতভাগ অনলাইনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    রাজধানীর দুই জায়গায় ককটেল বিস্ফোরণ

    • By Sara
    • নভেম্বর ২, ২০২৬
    • 6 views
    রাজধানীর দুই জায়গায় ককটেল বিস্ফোরণ

    জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ে একাধিক সুপারিশ

    • By Sara
    • নভেম্বর ২, ২০২৬
    • 6 views
    জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ে একাধিক সুপারিশ

    বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

    • By Sara
    • নভেম্বর ২, ২০২৬
    • 6 views
    বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

    মিয়ানমারে জান্তা বাহিনীর বিমান হামলায় শিশুসহ নিহত ১৫, আহত ৩২

    • By Sara
    • নভেম্বর ২, ২০২৬
    • 6 views
    মিয়ানমারে জান্তা বাহিনীর বিমান হামলায় শিশুসহ নিহত ১৫, আহত ৩২

    যশোরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, জেলাজুড়ে আটক ৫৭

    • By Sara
    • নভেম্বর ২, ২০২৬
    • 6 views
    যশোরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, জেলাজুড়ে আটক ৫৭

    এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অবশেষে পয়েন্ট পেল বাংলাদেশ

    • By Sara
    • নভেম্বর ২, ২০২৬
    • 8 views
    এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অবশেষে পয়েন্ট পেল বাংলাদেশ