কত দিন থাকতে পারে বৃষ্টি?

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজ : প্রায় এক সপ্তাহ ধরে দেশের আবহাওয়ায় দেখা যাচ্ছে ভিন্নমুখী আচরণ। কোথাও প্রচণ্ড গরম, আবার কোথাও ভারী বৃষ্টি। এই পরিবর্তনের কারণে কোথাও শীতল পরিবেশ তৈরি হলেও, কিছু এলাকায় এখনো তাপপ্রবাহ অব্যাহত রয়েছে।

সোমবার দক্ষিণাঞ্চলের একাধিক এলাকায় তাপপ্রবাহ দেখা গেছে। একই সময়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দফায় দফায় ভারী বৃষ্টি হয়েছে। মঙ্গলবারও সেই প্রবণতা অব্যাহত রয়েছে, বরং কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ আরও বেড়েছে।

মঙ্গলবার ভোর ৬টা থেকে রাজধানীতে পরবর্তী ছয় ঘণ্টায় ৪২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে সকাল থেকেই বৃষ্টি হয়েছে। রংপুর বিভাগ ছাড়া দেশের প্রায় সব বিভাগেই কোথাও না কোথাও বৃষ্টিপাত হয়েছে। তবে দক্ষিণাঞ্চলে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম ছিল।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ফেনীতে ৬৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর বলেন,’বিকেলের দিকে মেঘমালা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দিকে সরে গিয়েছে। আজ বাকিটা সময় বৃষ্টি কম হতে পারে। তবে আগামীকাল (বুধবার) ঢাকা, রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বেশ কিছু স্থানে বৃষ্টি হতে পারে।’

তিনি আরও জানান, রাজধানীতে আগামীকাল রাতের দিকে তুলনামূলক বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া বৃহস্পতিবার রাজধানীতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথাও জানান তিনি।

তরিফুল নেওয়াজ কবীর বলেন,’তাপপ্রবাহ কমে যেতে পারে। স্থানীয়ভাবে মেঘ সৃষ্টি হওয়ায় দীর্ঘমেয়াদি পরিস্থিতি অনেক সময় বোঝা যায় না। তবে একটি অঞ্চলে মেঘলা থাকলেও অন্য অঞ্চলে তাপ থাকে। এটা কয়েকদিন ধরে দেখাও যাচ্ছে।’

  • Related Posts

    হবিগঞ্জে ফুটপাতের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

    হবিগঞ্জ শহরে প্রধান সড়কের পাশে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে হবিগঞ্জ পৌরসভা ও জেলা প্রশাসন। আজ মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।…

    মিড ডে মিলের খাবার খেয়ে ৩৫ শিক্ষার্থী অসুস্থ

    ডেস্ক নিউজ : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ ও পাউরুটি খেয়ে ৩৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। সোমবার দুপুরে উপজেলার চাড়োল ইউনিয়নের তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    মূল্যস্ফীতি রোধে ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ

    • By admin admon
    • সেপ্টেম্বর ২২, ২০২৬
    • 3 views
    মূল্যস্ফীতি রোধে ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ

    ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী

    • By admin admon
    • সেপ্টেম্বর ২২, ২০২৬
    • 7 views
    ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী

    স্পিকারের সাথে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

    স্পিকারের সাথে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

    জামায়াতে ইসলামীকে ইসলামাবাদমুখী লংমার্চ স্থগিতের অনুরোধ শেহবাজের

    • By admin admon
    • সেপ্টেম্বর ২২, ২০২৬
    • 9 views
    জামায়াতে ইসলামীকে ইসলামাবাদমুখী লংমার্চ স্থগিতের অনুরোধ শেহবাজের

    ‘এটা কি আইফোন ১৮?’, জিজ্ঞেস করেই নারীর ফোন নিয়ে পালালো ছিনতাইকারী

    • By admin admon
    • সেপ্টেম্বর ২২, ২০২৬
    • 5 views
    ‘এটা কি আইফোন ১৮?’, জিজ্ঞেস করেই নারীর ফোন নিয়ে পালালো ছিনতাইকারী

    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা