বিশ্বকাপে শাকিরার সঙ্গে মঞ্চ মাতাবে ‘গেটো কিডস’

image_pdfSaveimage_print

ক্রীড়া ডেস্ক : দরজায় কয়া নাড়ছে ফিফা ফুটবল বিশ্বকাপ। গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত এই টুর্নামেন্টের এবারের আসর অভিনব বেশ কিছু উদ্যোগ নিয়েছে ফিফা।

এবারের আসরে প্রথমবারের মত অংশ নেবে ৪৮টি দল। শুধু তাই নয়, আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফাইনালের মধ্যবিরতিতে ‘হাফ টাইম শো’ শো আয়োজন করা হবে। আর তাতে মঞ্চ মাতাবেন ম্যাডোনা, শাকিরা এবং কে-পপ দল বিটিএস।

এদিকে ‘হাফ টাইম শো’ এর অনুষ্ঠানে পথশিশুদের নিয়ে গঠিত উগান্ডার নৃত্যদল ‘গেটো কিডস’ সুপারস্টার শাকিরার কাছ থেকে পারফর্ম করার আমন্ত্রণ পেয়ে তাদের উচ্ছ্বাসের কথা জানিয়েছে।

গত সপ্তাহে কলম্বিয়ান তারকা ইনস্টাগ্রামে জানান, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ফাইনালের হাফ-টাইম শো-তে তার সঙ্গে যোগ দেওয়ার জন্য উগান্ডার এই শিশুরাই তার প্রথম পছন্দ। ‘গেটো কিডস’ উগান্ডার রাজধানী কাম্পালায় প্রতিষ্ঠিত একটি এনজিও। তারা সমাজের অসহায় ও অনাথ শিশুদের সাহায্য করার জন্য নৃত্য এবং পারফর্মিং আর্টস ব্যবহার করে।

বিশ্বকাপ সঙ্গীতের জন্য সমর্থকদের নাচের ভিডিও ক্লিপ পাঠানোর জন্য শাকিরার আহ্বানে সাড়া দিয়েছিল দলটি এবং তাদের মজাদার ও প্রাণবন্ত পরিবেশনাগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। কাম্পালার সড়কে ধারণ করা ক্লিপ দিয়ে শুরু হওয়া তাদের পরিবেশনার জন্য দলটি ইতোমধ্যেই আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছিল এবং এমনকি টিভি শো ‘আমেরিকা’স গট ট্যালেন্ট’-এও জায়গা করে নিয়েছিল।

‘গেটো কিডস’ এর তরুণ শিল্পীদের একজন বুসিংয়ে জোসেফিন ড্যানিয়েলা এএফপিকে বলেন, আমরা বিশ্বকে দেখাতে আর অপেক্ষা করতে পারছি না, যে আমরা কী! শাকিরার সঙ্গে পারফর্ম করতে পেরে আমরা খুবই উত্তেজিত। ১৬ বছর বয়সী সেগিরিনি মাদওয়ানা বলেন, দেশের বাইরে যাওয়া এবং অন্যতম বড় একটি মঞ্চে পারফর্ম করা, এটা দারুণ এক অনুভূতি এবং এটি অনেক সুযোগ নিয়ে আসে।

এনজিওটির প্রতিষ্ঠাতা এবং নিজেও একসময় পথশিশু থাকা কাভুমা দাউদা বলেন, তিনি আশা করেন এই মনোযোগ তাদের একটি পুনর্বাসন ও শিক্ষা কেন্দ্রের জন্য তহবিল সংগ্রহে সাহায্য করবে। তিনি আশা করেন, আমাদের সেই বড় স্বপ্নটা আছে, এটা ঘেটো কিডসদের জন্য আমার জন্য, শিশুদের জন্য এক বিশাল সুযোগ।

  • Related Posts

    আসিয়ান কাপে পাকিস্তানের জালে থাইল্যান্ডের ৪ গোল

    ক্রীড়া ডেস্ক : ফিফা টুর্নামেন্টে প্রথমবারের মতো থাইল্যান্ডের মুখোমুখি হয়ে বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। এশিয়ার অন্যতম শক্তিশালী দলটিকে প্রথম ৩১ মিনিট আটকে রাখলেও শেষ পর্যন্ত আর প্রতিরোধ গড়তে পারেনি তারা।…

    হাঁটুর চোটে নেশনস লিগ শেষ এমবাপ্পের

    ক্রীড়া ডেস্কঃ জয়ের আনন্দটা পুরোপুরি উপভোগ করতে পারলেন না কিলিয়ান এমবাপ্পে। জিনেদিন জিদানের কোচিং অধ্যায়ের প্রথম ম্যাচে তুরস্ককে হারিয়ে মাঠ ছাড়লেও শেষটা হয়েছে চোটের শঙ্কা নিয়ে। হাঁটুর চোটে নেশনস লিগের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ৮ উপজেলা পরিষদের প্রশাসকের দায়িত্বে ইউএনও

    • By Sara
    • সেপ্টেম্বর ২৬, ২০২৬
    • 10 views
    ৮ উপজেলা পরিষদের প্রশাসকের দায়িত্বে ইউএনও

    পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলায় নিহত ১১

    • By Sara
    • সেপ্টেম্বর ২৬, ২০২৬
    • 7 views
    পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলায় নিহত ১১

    টাঙ্গাইলে রাস্তা পারাপারের সময় বাসচাপায় প্রাণ গেল দুই বন্ধুর

    • By Sara
    • সেপ্টেম্বর ২৬, ২০২৬
    • 7 views
    টাঙ্গাইলে রাস্তা পারাপারের সময় বাসচাপায় প্রাণ গেল দুই বন্ধুর

    আসিয়ান কাপে পাকিস্তানের জালে থাইল্যান্ডের ৪ গোল

    • By Sara
    • সেপ্টেম্বর ২৬, ২০২৬
    • 8 views
    আসিয়ান কাপে পাকিস্তানের জালে থাইল্যান্ডের ৪ গোল

    সোমবার ‘ছোটকাকু’ উৎসব শুরু

    • By Sara
    • সেপ্টেম্বর ২৬, ২০২৬
    • 7 views
    সোমবার ‘ছোটকাকু’ উৎসব শুরু

    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আর আস্থা নেই: ইরানি প্রেসিডেন্ট

    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আর আস্থা নেই: ইরানি প্রেসিডেন্ট