সৌদিতে হজে গিয়ে আরও ৩ বাংলাদেশির মৃত্যু

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে মক্কায় আরও তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবারের (২৬ মে) হজ বুলেটিন থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 

নতুন এই তিনজনের মৃত্যুর ফলে চলতি বছর সৌদি আরবে এখন পর্যন্ত মোট ৩০ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেলেন, যাদের মধ্যে ২১ জন পুরুষ এবং ৯ জন নারী রয়েছেন।

সর্বশেষ মারা যাওয়া তিন হজযাত্রী হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মো. আফরান আলী, সিরাজগঞ্জের কাজীপুরের মো. আবদুর রহমান এবং নরসিংদীর রায়পুরার মো. হারুন-উর রশীদ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তারা তিনজনই মক্কায় স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন।

এদিকে আজ মঙ্গলবার ঐতিহাসিক আরাফাত ময়দানে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হচ্ছে এবং মিনায় লাখো হাজির সমাগম ঘটেছে।

এ বছর বাংলাদেশ থেকে সর্বমোট ৭৯ হাজার১৬৪ জন হজযাত্রী হজে অংশ নিয়েছেন, যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার৯২৬ জন সৌদি আরব গেছেন।

  • Related Posts

    ঢাকায় ভূমিকম্প অনুভূত

    ডেস্ক নিউজঃ রাজধানীতে মৃদু ভূমিকম্প অনুভূতি হয়েছে। আজ মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টা ৪২ মিনিটের দিকে এই ভূকম্পন অনুভূত হয়। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার…

    আজ পবিত্র হজ

    ডেস্ক নিউজঃ ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আজ আরাফার প্রান্তর। আজ ৯ জিলহজ (সৌদি আরবের স্থানীয় সময়) মঙ্গলবার পবিত্র হজ। ইয়াওমুল আরাফা বা আরাফার দিন। এদিন মক্কা নগরীর জাবালে রহমত…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সৌদিতে হজে গিয়ে আরও ৩ বাংলাদেশির মৃত্যু

    সৌদিতে হজে গিয়ে আরও ৩ বাংলাদেশির মৃত্যু

    ঢাকায় ভূমিকম্প অনুভূত

    ঢাকায় ভূমিকম্প অনুভূত

    দুপুরের মধ্যে ৯ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

    দুপুরের মধ্যে ৯ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

    আজ পবিত্র হজ

    আজ পবিত্র হজ

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি

    • By Reporter
    • মে ২৫, ২০২৬
    • 10 views
    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি

    ট্রাম্পের ‘নরককুণ্ড’ মন্তব্য ঢাকতে মোদি-বন্দনায় মাতলেন রুবিও

    • By Reporter
    • মে ২৫, ২০২৬
    • 9 views
    ট্রাম্পের ‘নরককুণ্ড’ মন্তব্য ঢাকতে মোদি-বন্দনায় মাতলেন রুবিও