ঈদের ছুটি শেষে সচিবালয়ে অফিস শুরু করলেন প্রধানমন্ত্রী

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ পবিত্র ঈদুল আজহা উদযাপন শেষে প্রথম কর্মদিবসে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার সকাল সোয়া নয়টায় প্রধানমন্ত্রী সচিবালয়ে প্রবেশ করে দাফতরিক কার্যক্রম শুরু করেন।

দিনব্যাপী বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক, সৌজন্য সাক্ষাৎ এবং নীতিনির্ধারণী আলোচনায় অংশ নেওয়ার কর্মসূচি নির্ধারিত রয়েছে প্রধানমন্ত্রীর।

প্রেস উইং সূত্রে জানা গেছে, সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত মন্ত্রিপরিষদ ভবনে একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক।

এরপর বেলা ১১টা ৩০ মিনিট থেকে ১টা পর্যন্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা।

মধ্যাহ্ন বিরতির পর দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দেশের ফার্মাসিউটিক্যালস শিল্পের উন্নয়নে করণীয় নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।

এছাড়া বিকাল ৫টা থেকে ৬টা পর্যন্ত আরেকটি সৌজন্য সাক্ষাৎ এবং সন্ধ্যা ৬টা থেকে ৬টা ৩০ মিনিট পর্যন্ত প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথক সাক্ষাৎ কর্মসূচি রয়েছে।

সব কর্মসূচিই সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনে অনুষ্ঠিত হবে বলেও প্রেস উইং থেকে জানানো হয়েছে।

  • Related Posts

    সুন্দরবন প্রবেশে ৩ মাসের নিষেধাজ্ঞা শুরু

    ডেস্ক নিউজঃ সুন্দরবনের জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও মৎস্যসম্পদের প্রজননকালীন সুরক্ষা নিশ্চিত করতে আজ সোমবার (১ জুন) থেকে টানা তিন মাসের জন্য বনাঞ্চলটিতে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ করেছে বন বিভাগ। বন বিভাগের…

    ঈদের ছুটি শেষে রাজধানীমুখী কর্মজীবী মানুষের ঢল

    ডেস্ক নিউজঃ ঈদুল আজহার ছুটি শেষে সোমবার (১ জুন) থেকে খুলছে সরকারি-বেসরকারি অফিস। কর্মদিবস শুরুর আগে রবিবার (৩১ মে) থেকেই রাজধানীতে ফিরতে শুরু করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। রাজধানীর কমলাপুর রেলস্টেশন,…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত কামরুদ্দীন আবসার

    • By Reporter
    • জুন ১, ২০২৬
    • 0 views
    শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত কামরুদ্দীন আবসার

    সান মারিনোতে পৌঁছেছে বাংলাদেশ দল

    • By Reporter
    • জুন ১, ২০২৬
    • 1 views
    সান মারিনোতে পৌঁছেছে বাংলাদেশ দল

    যমুনার পানি বাড়ছে, তলিয়ে যাচ্ছে নিম্নাঞ্চল

    • By Reporter
    • জুন ১, ২০২৬
    • 1 views
    যমুনার পানি বাড়ছে, তলিয়ে যাচ্ছে নিম্নাঞ্চল

    ৩৪ জেলায় বইছে তাপপ্রবাহ, অব্যাহত থাকতে পারে

    ৩৪ জেলায় বইছে তাপপ্রবাহ, অব্যাহত থাকতে পারে

    সংসদ ভবনের স্টোরে ‘গায়েব’ ১৩৪৩ কপার বাসবার: নিরাপত্তা, হিসাব ও জবাবদিহি নিয়ে বড় প্রশ্ন

    সংসদ ভবনের স্টোরে ‘গায়েব’ ১৩৪৩ কপার বাসবার: নিরাপত্তা, হিসাব ও জবাবদিহি নিয়ে বড় প্রশ্ন

    পল্লী হোসেনের মৃত্যুতে পার্টি চেয়ারম্যান-এর শোক

    পল্লী হোসেনের মৃত্যুতে পার্টি চেয়ারম্যান-এর শোক