জুনে তিন দফা তাপপ্রবাহের শঙ্কা, বৃষ্টিপাত কম হতে পারে

image_pdfSaveimage_print

আবহাওয়া ডেস্কঃ চলতি জুন মাসে দেশের বিভিন্ন অঞ্চলে স্বাভাবিকের তুলনায় বেশি তাপমাত্রা অনুভূত হতে পারে। একই সঙ্গে মাসজুড়ে দুই-তিন দফা মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। কিছু এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাতে পারে বলে সতর্ক করা হয়েছে।

গতকাল সোমবার রাতে প্রকাশিত জুন মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ মাসে দেশে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে। ফলে দিন ও রাতে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকার আশঙ্কা রয়েছে।

এদিকে, জুন মাসের প্রথম দিনেই দেশের বিস্তীর্ণ এলাকায় তাপপ্রবাহ বয়ে গেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, টাঙ্গাইল, ফরিদপুর, নরসিংদী, গোপালগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর, বরিশাল, ভোলাসহ রাজশাহী বিভাগের আট জেলা, রংপুর বিভাগের আট জেলা ও খুলনা বিভাগের ১০ জেলাসহ মোট ৩৪ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, জুন মাসে দুই থেকে তিনটি তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। এর মধ্যে বর্তমানে চলমান তাপপ্রবাহও অন্তর্ভুক্ত রয়েছে। মাসজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে একাধিকবার তাপপ্রবাহ দেখা দিতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের সংজ্ঞা অনুযায়ী, তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। ৩৮ থেকে ৪০ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি তাপপ্রবাহ এবং ৪০ থেকে ৪২ ডিগ্রির মধ্যে থাকলে তীব্র তাপপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়। তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করলে তাকে অতি-তীব্র তাপপ্রবাহ বলা হয়।

আবহাওয়াবিদরা বলছেন, জুন মাস সাধারণত বর্ষা মৌসুমের সূচনাকাল হলেও এবার বৃষ্টিপাত তুলনামূলক কম হতে পারে। ফলে গরমের তীব্রতা দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, জুনের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা দেশের সর্বত্র বিস্তার লাভ করতে পারে। তবে বর্ষা বিস্তার লাভ করলেও বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের তুলনায় কম হতে পারে। এ কারণে বর্ষা মৌসুমের মধ্যেও তাপমাত্রা তুলনামূলক বেশি থাকার আশঙ্কা রয়েছে।

  • Related Posts

    আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

    আবহাওয়া ডেস্কঃ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে বলেও তথ্য দিয়েছে সংস্থাটি। আজ রোববার…

    দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

    আবহাওয়া ডেস্কঃ মৌসুমের স্বাভাবিক লঘুচাপের প্রভাবে দেশের আবহাওয়ায় পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শনিবার (৭ নভেম্বর) বাংলাদেশ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ১০-১২ নভেম্বর তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

    ১০-১২ নভেম্বর তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

    বিকেলে বসছে চতুর্থ সংসদ অধিবেশন, উত্থাপন হবে তিনটি অধ্যাদেশ

    বিকেলে বসছে চতুর্থ সংসদ অধিবেশন, উত্থাপন হবে তিনটি অধ্যাদেশ

    নতুন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী

    • By Sara
    • নভেম্বর ৮, ২০২৬
    • 17 views
    নতুন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী

    ইরাকের কুর্দিস্তানে গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা

    • By Sara
    • নভেম্বর ৮, ২০২৬
    • 11 views
    ইরাকের কুর্দিস্তানে গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা

    মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২

    • By Sara
    • নভেম্বর ৮, ২০২৬
    • 15 views
    মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২

    কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও

    • By Sara
    • নভেম্বর ৮, ২০২৬
    • 18 views
    কেরানীগঞ্জে ফুটপাতের দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন ইউএনও