প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজঃ প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বুধবার (১০জুন) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনের চতুর্থ দিনে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের এক প্রশ্নোত্তরে তিনি এসব কথা বলেন। সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনের সভাপতিত্ব করছেন।

কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালাম প্রশ্ন রেখে বলেন, সম্প্রতি আপনি জেলা প্রশাসক সম্মেলনে দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতার ব্যাপারে কড়া সতর্কবার্তাসহ জনস্বার্থে অনেকগুলো নির্দেশনা দিয়েছেন। জনস্বার্থে আপনার ওই নির্দেশনাসমূহ কী কী?

জবাবে তারেক রহমান বলেছেন, জেলা প্রশাসক সম্মেলন ২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক ও কমিশনারদের বেশ কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণপূর্বক প্রতিরোধমূলক ও দমনমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা পরিহার করে দ্রুত বাস্তবসম্মত ও জনস্বার্থ সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। নিয়োগ, বদলি ও পদায়নে সততা, মেধা ও দক্ষতাকে একমাত্র মানদণ্ড হিসেবে অনুসরণ করতে হবে। প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা বৃদ্ধি ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে প্রয়োজনীয় সংস্কারমূলক উদ্যোগ গ্রহণ করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, সেবা প্রদান ব্যবস্থাকে সময়োপযোগী, দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করতে হবে। আইন লঙ্ঘনের ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সরকারি সেবা প্রদান হয়রানিমুক্ত, বিলম্বমুক্ত ও স্বচ্ছ রাখতে কঠোর তদারকি নিশ্চিত করতে হবে।
  • Related Posts

    বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত

    ডেস্ক নিউজঃ দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টের চারটির মধ্যে তিনটিতেই মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত হয়েছে। বাজার থেকে সংগ্রহ করা ১৯টি ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্টের নমুনার মধ্যে ২৬টিতে, অর্থাৎ ৭৬.৫% নমুনায় মাইক্রোপ্লাস্টিক পাওয়া…

    ট্রলের শিকার সেই শিক্ষিকার পাশে সারা দেশের সহকর্মীরা

    ডেস্ক নিউজঃ হালকা বাতাস। সেই বাতাসে আঁচল উড়িয়ে অল্প অল্প হাঁটছেন এক নারী। ব্যাকগ্রাউন্ডে বাজছে বাংলাদেশের জনপ্রিয় গান ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’। গত বৃহস্পতিবার এমন ভিডিও শেয়ার করেন সিলেটের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ৫ বছর পর টেস্ট দলে ফিরলেন সৌম্য সরকার

    • By Reporter
    • জুলাই ২৬, ২০২৬
    • 1 views
    ৫ বছর পর টেস্ট দলে ফিরলেন সৌম্য সরকার

    হেডিং নিষিদ্ধ করলো ইতালিয়ান ক্লাব কোমো, কিন্তু কেন

    • By Reporter
    • জুলাই ২৬, ২০২৬
    • 1 views
    হেডিং নিষিদ্ধ করলো ইতালিয়ান ক্লাব কোমো, কিন্তু কেন

    ডিপজলের বিরুদ্ধে ভাইয়ের মানহানির মামলা

    • By Reporter
    • জুলাই ২৬, ২০২৬
    • 2 views
    ডিপজলের বিরুদ্ধে ভাইয়ের মানহানির মামলা

    বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত

    • By admin admon
    • জুলাই ২৬, ২০২৬
    • 5 views
    বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত

    জুন আসে, জুন যায়—কেন বদলান না ‘প্রভাবশালী’ কর্মকর্তারা? গণপূর্ত, বিআরটিএ ও বিআরটিসিতে প্রশ্ন

    • By admin admon
    • জুলাই ২৬, ২০২৬
    • 7 views
    জুন আসে, জুন যায়—কেন বদলান না ‘প্রভাবশালী’ কর্মকর্তারা? গণপূর্ত, বিআরটিএ ও বিআরটিসিতে প্রশ্ন

    ‘মাসুদ তুমি ভালো হয়ে যাও’ থেকে বিআরটিসির মাসোহারা সিন্ডিকেট: দুই প্রতিষ্ঠানের দুই মাসুদকে ঘিরে নতুন বিতর্ক

    • By admin admon
    • জুলাই ২৬, ২০২৬
    • 6 views
    ‘মাসুদ তুমি ভালো হয়ে যাও’ থেকে বিআরটিসির মাসোহারা সিন্ডিকেট: দুই প্রতিষ্ঠানের দুই মাসুদকে ঘিরে নতুন বিতর্ক