মিরাজকে নিয়েই শেষ ওয়ানডের দল ঘোষণা বিসিবির

image_pdfSaveimage_print

ক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ছক্কা হাঁকিয়ে বাংলাদেশকে জয় এনে দেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা। তবে দলকে জয় এনে দেওয়ার পর হাসপাতালে যেতে হয়েছিল মিরাজ।

শুক্রবার (১২ জুন) হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মিরাজ। টাইগার অধিনায়ককে নিয়েই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার (১১ জুন) মাথায় আঘাত নিয়েই বাংলাদেশের জয় নিশ্চিত করেন মিরাজ। সতর্কতার স্বার্থে ম্যাচ শেষ হওয়ার পরই হাসপাতালে পাঠানো হয় তাকে। দুইবার স্ক্যান করানো হলেও সেখানে খারাপ কিছু ধরা পড়েনি। ১২ ঘণ্টা পর্যবেক্ষণে থাকার পর বাসায় ফিরেছেন মিরাজ। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের ম্যানেজার নাফিস ইকবাল।
বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘মিরাজ বাসায় ফিরেছে। ১২ ঘণ্টার মতো পর্যবেক্ষণে ছিল। তার মাথায় একটা বাউন্সারে আঘাত লেগেছিল, তারপর একটু বমি হয়। যেটা কিছুটা চিন্তার ছিল। এরপরও সে খেলা চালিয়ে যায়। খেলার পর দ্রুতই বিসিবির ডাক্তার, ফিজিওরা সিদ্ধান্ত নেন তাকে এভারকেয়ারে পাঠানো হবে।’
তৃতীয় ওয়ানডের জন্য বাংলাদেশের দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম এবং নাহিদ রানা।
  • Related Posts

    কানাডায় বিশ্বকাপ উদ্বোধনে নোরার সঙ্গে কানাডার মঞ্চ মাতালেন বাংলাদেশের সঞ্জয়

    ক্রীড়া ডেস্ক : মেক্সিকো সিটির পর এবার উত্তর আমেরিকার আরেক আয়োজক কানাডায় হলো বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত তারকা অফিশিয়াল থিম সংয়ে পারফর্ম করার…

    বিশ্বকাপের চ্যাম্পিয়নরা কি পরিমাণ অর্থ পাবে, বাকিরা পাবে কতো?

    ক্রীড়া ডেস্ক : বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফি জয়ের লড়াইয়ে নামছে দলগুলো, তবে মাঠের এই লড়াই শুধু শ্রেষ্ঠত্বের ট্রফির জন্যই নয়, এর সাথে জড়িয়ে আছে বিশাল অঙ্কের আর্থিক পুরস্কারও। আজ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    কানাডায় বিশ্বকাপ উদ্বোধনে নোরার সঙ্গে কানাডার মঞ্চ মাতালেন বাংলাদেশের সঞ্জয়

    • By Reporter
    • জুন ১২, ২০২৬
    • 9 views
    কানাডায় বিশ্বকাপ উদ্বোধনে নোরার সঙ্গে কানাডার মঞ্চ মাতালেন বাংলাদেশের সঞ্জয়

    সিনেমায় নিজেকে ‘ফ্লপ অভিনেতা’ সম্বোধন, ভক্তদের ক্ষোভ নিয়ে মুখ খুললেন অক্ষয়

    • By Reporter
    • জুন ১২, ২০২৬
    • 10 views
    সিনেমায় নিজেকে ‘ফ্লপ অভিনেতা’ সম্বোধন, ভক্তদের ক্ষোভ নিয়ে মুখ খুললেন অক্ষয়

    যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    • By Reporter
    • জুন ১২, ২০২৬
    • 5 views
    যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

    শনিবার কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

    • By Reporter
    • জুন ১২, ২০২৬
    • 9 views
    শনিবার কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

    মিরাজকে নিয়েই শেষ ওয়ানডের দল ঘোষণা বিসিবির

    • By Reporter
    • জুন ১২, ২০২৬
    • 10 views
    মিরাজকে নিয়েই শেষ ওয়ানডের দল ঘোষণা বিসিবির

    জুনের শেষেই চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জানালেন ডেপুটি স্পিকার

    • By Reporter
    • জুন ১১, ২০২৬
    • 15 views
    জুনের শেষেই চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জানালেন ডেপুটি স্পিকার