বন্যা পরিস্থিতি জানাতে পাউবোর ‘কন্ট্রোল রুম’ চালু

image_pdfSaveimage_print

ডেস্ক নিউজ : মৌসুমি অতি ভারী বৃষ্টিপাতের কারণে দেশের বিভিন্ন জেলায় সৃষ্ট ও সম্ভাব্য আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় কন্ট্রোল রুম চালু করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বুধবার পাউবোর নির্বাহী প্রকৌশলী (পুর) সরদার উদয় রায়হান স্বাক্ষরিত এক দপ্তরাদেশে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে একটি দিবা-রাত্র (২৪ ঘণ্টা) কন্ট্রোল রুম খোলা হয়েছে বলে তথ্য দেওয়া হয়।

এতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকার ৭২ গ্রিন রোডের পানি ভবনের (লেভেল: ২, কক্ষ নং: ২১৪) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে এই কন্ট্রোল রুম সার্বক্ষণিক চালু থাকবে। কন্ট্রোল রুমের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি এবং গণমাধ্যম কর্মীদের কাছে দেশের বন্যা পরিস্থিতি ও পূর্বাভাস সংক্রান্ত তথ্যাদি দেওয়া হবে।

কন্ট্রোল রুমে যোগাযোগের ফোন নম্বরগুলো হলো- ০১৩১৮-২৩৪৯৬২, ০১৩১৮-২৩৪৯৬৩, ০১৩২১-১৩৯৫৪২ এবং ০১৭০৯-৬৫৪৭৯১। ই-মেইল ffwcbwdb@gmail.com এবং ffwc05@yahoo.com

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক

    প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক চলছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সদস্যদের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়েছে। জানা গেছে, বৈঠকে সংসদের…

    নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

    ডেস্ক নিউজ : নেপালে বুধবার আঘাত হানা আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার এক শোক বার্তায় তিনি নেপালের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    কায়কোবাদের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা প্রতিবাদ ঘিরে নতুন প্রশ্ন: তদন্তের বদলে কি চলছে প্রভাবশালী প্রচারণা?

    • By admin admon
    • আগস্ট ২৭, ২০২৬
    • 6 views
    কায়কোবাদের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা প্রতিবাদ ঘিরে নতুন প্রশ্ন: তদন্তের বদলে কি চলছে প্রভাবশালী প্রচারণা?

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক

    আইআরজিসির নতুন প্রধান কে এই ওয়াহিদি

    আইআরজিসির নতুন প্রধান কে এই ওয়াহিদি

    নেপাল বিপর্যয়, কি এই ইনল্যান্ড সুনামি?

    নেপাল বিপর্যয়, কি এই ইনল্যান্ড সুনামি?

    নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

    • By Sara
    • আগস্ট ২৬, ২০২৬
    • 7 views
    নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

    আজ বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চল থেকে

    • By Sara
    • আগস্ট ২৬, ২০২৬
    • 8 views
    আজ বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চল থেকে